Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শাহরুখ খান

নিজের ধর্ম নিয়ে কখনও ভাবতে হয়নি: শাহরুখ

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান। ১৯৯২ সাল থেকেই বলিউডে তার রাজত্ব। অভিনয় দিয়ে সবাইকে যেন নিজের করে নিয়েছেন এই প্রেমিক পুরুষ। অনেকে রুমান্টিক হিরো বলেও ডাকেন তাকে। সবকিছু মিলিয়ে তার ভক্ত ও ভালোবাসার মানুষ অগণিত। দেশ ও দেশের বাইরেও রয়েছে তার অসংখ্য ভক্ত। শাহরুখ খান এখন শুধু একটা নাম নয়, দেশের মানুষের একটা আবেগ। তবে তার ধর্ম নিয়ে কি কখনো দেশে মুশকিলে পড়েছেন তিনি?

২০০৯ সালের এক ইভেন্টে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, এসআরকে’র পুরো নাম যদি শাহরুখ খানের বদলে শেখর রাধা কৃষ্ণ হতো, তাহলে কি ব্যাপারটা অন্যরকম হতো?

এই প্রশ্নের উত্তরে বাদশা বলেছিলেন, ‘শাহরুখ হোক বা শেখর রাধা কৃষ্ণ, তার গন্ধ ততটাই মনোরম হতো। আমার তো মনে হয় না কোনো পার্থক্য থাকত। অন্তত আমার কখনো এরকম মনে হয়নি নিজের কাজ করার সময়। ধর্ম নিয়ে আলাদা কোনো কিছু ভাবিনি ভারতের মতো অসাধারণ দেশে। আমার তো এটা শুনলেও খুব অবাক লাগে। তাছাড়া শিল্প এসব বিভেদ অতিক্রম করে যায়। কারণ মানুষ শুধু ভালোটা বা ভালো অভিনেতাকে বেছে নেন, সেখানে ধর্মের কথা তাদের মাথায়ও থাকে না। তাই আমাকে যে নামেই ডাকা হোক, আমার মিষ্টত্ব একই থাকবে।’

এই সাক্ষাৎকারে শাহরুখকে আরও প্রশ্ন করা হয় তিনি কী মনে করেন ধর্ম ও আধ্যাত্মিকতায় একটা বড় ভূমিকা রয়েছে সিনেমার? উত্তরে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় আধ্যাত্মিকতা খুব ব্যক্তিগত। এটা ভিতর থেকে আসে। আমার জন্য যেমন আমার অভিনয়টাই আধ্যাত্মিকতা।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shahrukh

আজ শাহরুখের ৫৬তম জন্মদিন

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড কিং শাহরুখ ৫৬ বছরে পা রাখলেন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের কিংখান খ্যাত এই অভিনেতা।

আজকের এই শাহরুখ খানদিল্লীর থিয়েটার একশন গ্রুপের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা। ফৌজি, সার্কাসের মত টেলিভিশন সিরিয়ালে কাজ করে নজর কারেন বোদ্ধাদের।

‘দিল আশনা হেয়’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দিওয়ানা এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার। এরপর চমৎকার, রাজু বানগেয়া জেন্টলম্যানের মত মেলো-রোমান্টিক ধারার চলচ্চিত্র পরিচিত এনে দেয়। ১৯৯৩ সালে বাজিগর ও ডন সিনেমায় খল চরিত্রে অভিনয় করে শুরু হয় দ্বিগ্বীজয় যাত্রা।

‘দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েনগে’, ‘কয়লা’, ‘পরদেশ’, ‘ইয়েস বস’, ‘দিল তো পাগল হেয়’, ‘দিল সে’, ‘কুছকুছ হোতা হেয়’, ‘বাদশাহ’, ‘মোহাব্বাতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘শক্তি’র মত চলচ্চিত্রে অভিনয় করে ভক্তদের কাছে বাদশাহ খেতাম পান তিনি।

ক্যারিয়ারের উত্থান পতন, মেরুদণ্ডের অপারেশন, বন্ধুদের বিশ্বাস ঘাতকতা কোনকিছুই রুখতে পারেনি শাহরুখের জয়রথ। পিছিয়ে পরে আবার রুখে দাড়িয়েছেন ছুটেছেন সুদুরে সন্ধানে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জামিন নামঞ্জুর হওয়ায় শাহরুখ খান পাশে দাঁড়িয়েছেন অনেক সহকর্মীা

জামিন নামঞ্জুর হওয়ায় শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অনেক সহকর্মীা

স্টক নিউজ বিডি October 5, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ছেলের জামিন নামঞ্জুর হওয়ায় বলিউড বাদশার পাশে দাঁড়িয়েছেন তার অনেক সহকর্মীা। শাহরুখকে ফোন করেছেন দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল আগারওয়াল, রানি মুখার্জিসহ অনেকে। অন্যদিকে, আরিয়ানের গ্রেপ্তারের খবরে টুইট করে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অনেকে।

শাহরুখকে উদ্দেশ্যে করে পূজা ভাট লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনো লাভ আপনার হবে না। কিন্তু মনে হল, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।’ আরিয়ানকাণ্ডে উত্তাল বি-টাউন। রোববার রাতেই শাহরুখের বাড়িতে ছুটে গেছেন সালমান খান। পরদিন সন্ধ্যায় মান্নাতে গিয়েছিলেন প্রযোজক আলভিরা খানও।

এদিকে ‘মান্নাত’র সামনে ভিড় না জমাতে অনুরোধ করেছেন শাহরুখ খানের জনসংযোগ কর্মীরা। কারণ হিসেবে তারা বলছেন, বাড়ির বাইরে সাংবাদিকরা ভিড় করেছেন। এর মধ্যে তারকারা মান্নাতে আসলে সাময়িক অসুবিধা হতে পারে। সার্বিক দিক বিবেচনা করে মান্নার সামনে ভিড় না করার অনুরোধ করেছেন তারা।

মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকারও করেছেন তিনি। জানিয়েছেন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এনসিবি জানায়, যেভাবে লুকিয়ে মাদক নিয়ে যাওয়া হয়েছিল, তাতে রীতিমতো অবাক তদন্তকারীরা। স্যানিটারি প্যাড, ওষুধের বাক্স, জামাকাপড়, অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও মাদক রাখা হয়েছিল। মূলত খুব সহজে এগুলো সন্ধান যেন না পাওয়া যায় তাই এ বুদ্ধি করেছিল আরিয়ানরা।

এ ঘটনায় আরও কারা জড়িত। কারা মাদক সরবরাহ করেছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। শনিবার (০২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে একটি বিলাসবহুল ক্রুজ যাত্রা করে। ক্রুজ মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণের মাঝেই শুরু হয় পার্টি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য