Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষা

প্রক্সিতে ধরা পড়েও রাবির ‘এ’ ইউনিটে প্রথম, অবশেষে ফল বাতিল

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে তানভীরের স্থলে পরীক্ষায় বসেছিলেন বায়োজিদ খান নামে এক প্রক্সিদাতা। পরে প্রক্সিতে জড়িত থাকার অভিযোগে বায়োজিদ খানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। কিন্তু মঙ্গলবার (২ আগস্ট) রাতে প্রকাশিত ফলে প্রথম হয়েছেন সেই প্রক্সি দেওয়া শিক্ষার্থীই। তবে ফলাফল প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষার্থীর রেজাল্ট অনলাইন থেকে বাতিল করে দিয়েছে প্রশাসন।

ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে দেখা যায়, মো. তানভীর আহমেদ রাবির ‘এ’ ইউনিটে যার ভর্তি পরীক্ষার রোল ছিলো ৩৯৫৩৪। রাবির ভর্তি পরীক্ষায় গ্রুপ-২ শিফটে অংশ নিয়ে ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়ে ১ম হয়েছেন তিনি।

এদিকে রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই আমরা প্রক্সি দিয়ে প্রথম হওয়া ওই শিক্ষার্থীর রেজাল্ট অনলাইন থেকে বাতিল করে দিয়েছি। এখন তার রোল দিয়ে আমাদের সাইটে সার্চ করলে ওই শিক্ষার্থীকে আর পাওয়া যাবে না। এটা আমাদের অনাকাঙ্ক্ষিত ভুল ছিলো।

বিভিন্ন গণমাধ্যমে গত ২৬ জুলাই প্রকাশিত সংবাদে দেখা যায়, ভর্তি পরীক্ষায় রোল ৩৯৫৩৪ এর বিপরীতে রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়োজিদ খান মূল পরীক্ষার্থী তানভির আহমেদের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন। পরে তাকে এক বছরের দণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।

এ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই এটাকে বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালীপনা হিসেবেও উল্লেখ্য করছেন।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বহীনতার পরিচয় এটি। প্রক্সি দেওয়ার পর যাদেরকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে তাদের ফলাফল আসে কিভাবে?

এ বিষয়ে জানতে চাইলে ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি সংশ্লিষ্ট পরীক্ষা সমন্বয়ক ও ডিনদের ডেকেছি। আলোচনা চলছে। এ বিষয়ে দ্রুতই একটি সিদ্ধান্ত জানানো হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উত্তীর্ণদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের লিখিত এবং নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াস হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোকে বিবেচনায় নিয়ে ইংরেজি বিভাগের লিখিত এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১১, ১২, ১৪ এবং ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, ‘এগুলো আমরা প্রয়োজনে আরও যাচাই-বাছাই করবো। কোনো শিক্ষার্থীকেই যেন ভোগান্তিতে পড়তে না হয়, সেই দিকটি আমরা নিশ্চিত করতে চাচ্ছি।’

গত মঙ্গলবার (২৬ জুলাই) কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সমন্বয়ে গঠিত ‘এ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে (৩৫ নম্বরের মধ্যে) প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১০০০ জন (চার শিফট মিলে) পরীক্ষার্থী নিয়ে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পাস নম্বর ২০। শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।

অন্যদিকে, চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ১০০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় পাস নম্বর ৪০। এমসিকিউ পরীক্ষার প্রাপ্ত নম্বরের ২০ শতাংশ এবং ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৮০ শতাংশের সমন্বয়ে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।

‘এ’ ইউনিটে কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগের ১০০টি, সংগীত বিভাগের ৩০টি এবং নাট্যকলা বিভাগের ২০টি আসন রয়েছে। অন্যদিকে, চারুকলা অনুষদের তিনটি বিভাগের জন্য মোট আসন রয়েছে ১২০টি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শিক্ষার্থীদের দক্ষ করতে বাংলালিংক ও ব্র্যাক ইউনিভার্সিটির চুক্তি

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে মোবাইল অপারেটর বাংলালিংকের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলালিংকের অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবে।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলালিংকের কার্যালয়ে চুক্তিটি হয়। বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট ঈশানী সাধুখাঁ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

এ চুক্তির আওতায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলালিংকের লার্ন ফ্রম দ্য লিডারস, লার্ন ফ্রম দ্য স্টার্টআপস, ক্যাম্পাস টু করপোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ক্লাব কোলাবোরেশন, অন স্পট ইন্টার্নশিপ অ্যান্ড জব অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম, ক্যাম্পাস অ্যামব্যাসেডর প্রোগ্রাম, ওমেনটরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এছাড়াও তাদের পাঠ্যক্রমে বাংলালিংকের বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, আমরা তরুণদের ক্ষমতায়ন করতে চাই যাতে করে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময় বিভিন্ন খাতে তাদের সক্ষমতা দেখিয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পেরে বাংলালিংক খুবই আনন্দিত।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড বলেন, আজকের পৃথিবীতে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া উচিত। এ চুক্তির ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমরা আশাবাদী। এ যৌথ উদ্যোগে আমাদের অংশীদার হওয়ার জন্যে বাংলালিংককে ধন্যবাদ জানাই।

প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে বাংলালিংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও গ্রহণ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

স্কুল অব দ্য নেশনের নতুন অধ্যক্ষ ড. মাসুদুর রহমান

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্কুল অব দ্য নেশনে নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন ড. মো. মাসুদুর রহমান। রাজধানীর রামপুরার বনশ্রীর ই-ব্লকে অবস্থিত এই প্রতিষ্ঠানে সোমবার (১ আগস্ট) তিনি যোগদান করেন।

ড. মো. মাসুদুর রহমান এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ফেইথ ইন্টারন্যাশনাল স্কুল এবং স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধীনে তার রচিত ‘রোল অব ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন প্রোমোটিং ডেমোক্রেসি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল. ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া একই অনুষদে ‘কসেস অ্যান্ড কনসিকোয়েন্সেস অব চাইল্ড লেবার ইন বাংলাদেশ: এস ইন-ডেপ্ত স্টাডি’ শিরোনামের থিসিসের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত হাটহাজারী সরকারি কলেজের ২শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাটহাজারী কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ বলেছিলেন, এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

গত ১৭ জুলাই রাতে চবির প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। হাটহাজারী সরকারি কলেজের ওই দুই শিক্ষার্থী হলেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ও নূর হোসেন শাওন। কলেজের শিক্ষার্থী হলেও তারা বাবা চাকরির সূত্রে থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায়।

চবি ছাত্রলীগের নেতার আওতায় তারাও যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গে। ১৭ জুলাই মূলহোতা আজিমের নেতৃত্বে শাওন এবং মাসুদও যোগ দেয় ছাত্রী হেনস্তায়। ২২ জুলাই তাদের গ্রেফতার করে র‌্যাব-৭।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
rajshahi u

রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হলো। এতে তিন ইউনিটে কোটা ছাড়া মোট চার হাজার পাঁচটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। এ হিসেবে প্রতি আসনে লড়াই করবেন ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন। কোনো ধরনের জালিয়াতি চক্র যাতে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চবিতে যৌন নিপীড়ন

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনার মূলহোতা আজিমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। জিজ্ঞাসাবাদে আজিম ওই ছাত্রীকে নিপীড়নের কথা স্বীকার করেছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন চাঁদগাঁও ক্যাম্প র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, ‘আজিম ওই ছাত্রীকে নিপীড়নের কথা স্বীকার করেছে। ঘটনাটি ‘ইনস্ট্যাট’ ঘটেছে বলে দাবি করেছে সে। ঘটনার কোন প্ল্যান বা পূর্ব পরিকল্পনা ছিলনা বলে জানিয়েছে মূলহোতা আজিম।’

ব্রিফিংয়ে বলা হয়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। বাকি দুইজন বহিরাগত ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির অনুসারী হিসেবে পরিচিত।

গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. আজিম, নুর হোসেন শাওন, নুরুল আবছার বাবু, মেহেদী হাসান হৃদয়, মাসুদ রানা। তাদের মধ্যে মেহেদী, আজিম ও নুরুল আবছার বাবু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। মেহেদী ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ, আজিম ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নুরুল আবছার বাবু নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া বাহিরাগত শাওন হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ও মাসুদ হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার রাতে রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

১৭ জুলাই রাত সাড়ে নয়টায় ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে এক ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণ ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার প্রক্টরের কাছে অভিযোগ দেন ওই ছাত্রী। এর এক দিন পর বুধবার মামলা করেন হাটহাজারী থানায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

স্টক নিউজ বিডি July 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অকৃতকার্য হয়েছেন ৯৬ দশমিক ০৯ শতাংশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবার এই ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ হাজার ১৫৬ জন। যা মোট শিক্ষার্থীর ১ দশমিক ৮৫ শতাংশ। বাকি ৯৬ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। চারুকলা অনুষদে দুই ধাপে পরীক্ষা হয়ে থাকে। গত ১৭ জুন সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২ জুলাই সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণদের অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘চ’ ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ফারিয়া নওশিন আহমেদ আপন। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮০.০৫। এসএসসি ও এইচএসসিসহ মোট প্রাপ্ত রেজাল্ট নম্বর ১০০.০৫।

দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরীপুর কলেজের শিক্ষার্থী ঐশি রানী মণ্ডল। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার ৭৯.৫৷ এসএসসি ও এইচএসসিসহ মোট প্রাপ্ত রেজাল্ট নম্বর ৯৮.৯৪। এবং তৃতীয় হয়েছেন শাহ নেয়ামুতুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. ফরহাদ আলী। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৪। এইচএসসি ও এসএসসিসহ মোট প্রাপ্ত নম্বর ৯৮.৮৪৷

ভর্তি পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তির ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনেও মোবাইল ফোন থেকে DU CHA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, পাস করা শিক্ষার্থীদের আগামী ২৪ জুলাই থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রমে পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ জুলাই থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথ পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। এ ছাড়া, ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৮৯ জন। পাসের হার ১৪.৩০ শতাংশ। ফেল করেছেন ৮৫.৭০ শতাংশ শিক্ষার্থী।

রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন।

গ ইউনিটের সিট সংখ্যা ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

রেজাল্ট জানা যাবে যেভাবে

‘গ’-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারবেন।

এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা পিছিয়ে আগস্টে

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সারাদেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।

রোববার (৩ জুলাই) দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক তপন কুমার বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ আমরা আজকে সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।

আগস্টের কত তারিখ পরীক্ষা শুরু হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, আমরা ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনায় বসব। এরপর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারব।

তাহলে কি এইচএসসি পরীক্ষা আরও পিছিয়ে যাবে, জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত, তাই এই পরীক্ষাও পিছিয়ে যাবে।

প্রসঙ্গত, দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন থেকে। তবে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য