Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেখ-হাসিনা

চট্টগ্রামে প্রধানমন্ত্রী, অপেক্ষা বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের

স্টক নিউজ বিডি October 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রত্যাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করতে চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার পর হেলিকপ্টারে চট্টগ্রাম নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীরে পতেঙ্গা প্রান্তে নির্মিত টানেল ফলক উম্মোচন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে আরেক ধাপ এগোবে বাংলাদেশ। দেশের বাণিজ্যিক রাজধানী এবং বন্দর নগরীর কোটি বাসিন্দার স্বপ্ন সত্যি হবে। টানেলের যুগে প্রবেশ করবে উন্নয়নের মহাসড়েকের অভিযাত্রী বাংলাদেশ।

সংশ্লিষ্টরা মনে করেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল বাংলাদেশকে বিশ্বে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।

বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, টানেলটি চট্টগ্রাম নগরীকে চীনের সাংহাই নগরীর মতো ‘দুই শহরকে এক নগরীতে’ পরিণত করবে। পাশাপাশি এটি দেশের অর্থনীতিকে চাঙা করবে। শিল্পায়নের অপার সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবে। একই সঙ্গে চট্টগ্রাম নগরীর পরিধিকে প্রসারিত করার মাধ্যমে সমগ্র অঞ্চলে সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটাবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের প্রায় অর্ধেক অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক। টানেলের পুরো রুটের দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার (৫ দশমিক ৮৩ মাইল)। তবে মূল সুড়ঙ্গের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার (২ দশমিক শূন্য ৬ মাইল) ও ব্যাস ১০ দশমিক ৮০ মিটার (৩৫ দশমিক ৪ ফুট)। এতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নেটওয়ার্ক হবে আরও উন্নত। এটি নির্মাণ করেছে চীনের কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৭ সালের ১৪ অক্টোবর কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি টানেলটির বোরিং ফেজও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

টানেলটি চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক পথের দূরত্ব কমিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অন্যান্য অংশের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করেছে। এটি চট্টগ্রাম বন্দর ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। এতে কর্ণফুলী নদীর ওপর দুই সেতুতে যানজটও কমে আসবে।

এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন টানেলটি ব্যবহার করতে পারবে। বছরে যা হবে প্রায় ৭ দশমিক ৬ মিলিয়ন যানবাহন। টানেলটি দেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ১৬৬ শতাংশ বাড়াতে সহায়তা করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আওয়ামী-লীগ

দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে আওয়ামী লীগের কমিটি অনুমোদন

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে সংগঠন করার জন্য ৬ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৬ আগস্ট) দক্ষিণ আফ্রিকা সফর শেষে ফেরার সময় এ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ডা. লুৎফর রহমান রুপনকে আহ্বায়ক ও আব্দুল আউয়াল তানসেনকে যুগ্ম আহ্বায়ক করে দেওয়া ওই কমিটিতে আরও চারজনকে সদস্য রাখা হয়। এরা হলেন-ডা. নুরুল হোসেন আতিক, আইয়ুবুল ইসলাম মিয়া, তারিকুল ইসলাম বাবুল ও মাহফুজ হায়দার। এছাড়াও ডা. আলমগীর কাজীকে উপদেষ্টা করা হয় ওই কমিটিতে।

সাউদার্ন আফ্রিকা আওয়ামী লীগের প্যাডে কমিটির অনুমোদনের আবেদনে সই করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা লিখেন, আফ্রিকার দেশগুলোতে আওয়ামী লীগ সংগঠন করার প্রচেষ্টা চালাতে পারেন।

কমিটির অনুমোদনের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে আহ্বায়ক ডা. লুৎফর রহমান রুপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাকে আহ্বায়ক ও তানসেনকে যুগ্ম আহ্বায়ক করে আফ্রিকা মহাদেশের দেশগুলোতে আওয়ামী লীগকে সংগংঠিত করার অনুমতি দিয়েছেন। এটি আমার রাজনৈতিক জীবনের পরম স্বীকৃতি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গ্রেনেড হামলার ১৯ বছর, এখনো শুকায়নি ২১ আগস্টের ক্ষত

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯ বছর আজ। ২০০৪ সালের এ দিনে রাজধানীতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নজিরবিহীন সন্ত্রাসের শিকার হন তিনশতাধিক নেতাকর্মী। প্রায় দুই দশক হতে চললেও বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ের সেই ট্র্যাজেডির কথা এখনো ভুলতে পারছেন না আহতরা। স্প্লিন্টারের আঘাতে ক্ষত বিক্ষত তাদের দেহ এখনো চরম কষ্টের সঙ্গী। দিন যত গড়াচ্ছে, কষ্ট তত বাড়ছে। দলীয় সভানেত্রীর সহায়তায় কোনো রকম বেঁচে থাকলেও দুঃখের শেষে নেই।

২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আহতদের দুঃখগাথা নিয়ে আজকের আয়োজন- এখনও শুকায়নি ২১ আগস্টের ক্ষত।

জানা গেছে, ২১ আগস্টে নিহতদের অধিকাংশ এবং আহতদের মধ্যে ৩৩ জনকে ঢাকায় ফ্ল্যাট দিয়েছে আওয়ামী লীগ। প্রায় সব আহতদের দেশ-বিদেশে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের অনেককে সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে, যেখান থেকে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। যা দিয়ে তাদের ওষুধের খরচ হয়।

আহতদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগের শরীরে এখনো রয়ে গেছে স্প্লিন্টার। দিন বাড়ার সঙ্গে সঙ্গে নানা সংকটের দানা বাঁধছে দেহে। প্রয়োজনীয় চিকিৎসা হলে তারা আরও সুস্থ হবে বলে আশা করছেন। এজন্য সবার নজর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে। তিনি ছাড়া কেউ তাদের খবর নেন না। বরং নেত্রী নির্দেশ দিলেও ঠিকমত পালন করেন না আওয়ামী লীগ নেতারা।

২১ আগস্টে আহত রাশেদা আক্তার রুমা বলেন, শরীরে অনেক স্প্লিন্টার আছে। শারীরিক অবস্থা আগের চেয়েও আরও খারাপ। যতদিন যায় ব্যথা বাড়ে। এখন কিডনিতে সমস্যা হয়ে গেছে। চেহারায় পানি চলে আসছে। পা মাঝে মাঝে ফুলে যায়। আগের মতো হাঁটতেও পারি না। এ সপ্তাহেও ডাক্তারের কাছে গেছি।

সবার নজর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে। তিনি ছাড়া কেউ তাদের খবর নেন না। বরং নেত্রী নির্দেশ দিলেও ঠিকমত পালন করেন না আওয়ামী লীগ নেতারা।

আহত নাজমুল হোসাইন নাজিম বলেন, ‘পায়ের যে অবস্থা হাঁটতে কষ্ট হয়। শত শত স্প্লিন্টার রয়ে গেছে পায়ে। সর্বশেষ গত সপ্তাহে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন, বাইরে চিকিৎসা করতে হবে। এত স্প্লিন্টার জার্মান ছাড়া খোলা মুশকিল। তারপরও ভারতে গিয়ে করা যায় কি না দেখি। এ চিকিৎসা নিজের পক্ষে করা সম্ভব নয়। নেত্রীর (শেখ হাসিনা) কাছে বলবো, দেখি কী হয়।’

আহত আরেকজন সম্রাট আকবর সবুজ। তিনি বলেন, আমার শরীর খুব অসুস্থ। প্রস্রাবের রাস্তায়, অন্ডোকোষে ও বাম পায়ে স্প্লিন্টার। এগুলো নিয়ে খুব কষ্টে আছি। মেরুদণ্ডের হাড়ে সমস্যা। ভারি কাজ করতে পারি না। সহযোগিতা পাইলে ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারতাম।

তিনি আরও বলেন, মায়ের সঙ্গে আমি আহত হয়। মায়ের নামই (মাহমুদা মনোয়ারা বেগম) তালিকায় উঠে। তাকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র করে দিছে। ওখান থেকে ১৫ হাজার করে মাসে পায়, ওটা দিয়ে ওনার ওধুষপত্র চলে। আমি কোনো সহযোগিতা পাই নাই। জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করেছি। চিকিৎসাও পরিপূর্ণ হয় নাই। এখন আর কিছু নাই। মায়ের সঙ্গে ১৮ বছর বয়সে আহত হয়। এখন বয়স ৩৮ বছর চলে, অসুস্থতার জন্য বিয়েও করতে পারছি না।

আমি কোনো সহযোগিতা পাই নাই। জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করেছি। চিকিৎসাও পরিপূর্ণ হয় নাই। এখন আর কিছু নাই। মায়ের সঙ্গে ১৮ বছর বয়সে আহত হয়। এখন বয়স ৩৮ বছর চলে, অসুস্থতার জন্য বিয়েও করতে পারছি না।

দলীয় নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে সবুজ বলেন, প্রধানমন্ত্রী বলার পরও আমার চাকরি হয় নাই। আব্দুস সোবহান গোলাপ ওরা দেয় নাই। আওয়ামী লীগের নেতারা সব মুখোশধারী শয়তান। শেখ হাসিনার বিপদে এদের কাউকে খুঁজে পাবেন না। আমরা জীবন দিয়ে নেত্রীর পাশে ছিলাম। তারা চায় না, আমাদের সুচিকিৎসা হোক, ভালো করে বেঁচে থাকি। আমরা তো কোটি কোটি টাকা চাই না।

রাশিদা, নাজিম ও সবুজদের মতো এমন শতাধিক আহত শরীরে স্প্লিন্টার নিয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। এখনো অনেকে সেদিনের সেই গ্রেনেডের স্প্লিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেকে তাৎক্ষণিক দেশে-বিদেশে চিকিৎসা করালেও তারা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সন্ত্রাসবিরোধী সমাবেশে রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলা করা হয়। এতে ঘটনাস্থলেই ১২ ও পরে হাসপাতালে আরও ১২ জন মারা যান। আহত হন সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মী।

এ ঘটনায় দুটো মামলা হয়- হত্যা, হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, ঘটনায় সহায়তাসহ বিভিন্ন অভিযোগে একটি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে (সংশোধনী-২০০২) আরেকটি। সেই মামলায় গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন ঢাকার একটি বিশেষ দ্রুত আদালত। রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া অন্য মামলায় ফাঁসির কারণে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর) মুফতি আব্দুল হান্নান মুন্সী (ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ড কার্যকর), শরীফ শাহেদুল আলম বিপুল কে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য