Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেয়ারবাজার

নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ প্রস্তাব

স্টক নিউজ বিডি April 1, 2026

দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে (প্রস্তাবিত)।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১৮১তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক।

কোম্পানিটি ২০২৫ সালের জন্য শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৯৩ টাকা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩১.৩০ টাকা এবং শেয়ারপ্রতি অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ০.২৮ টাকা ঘোষণা করেছে। এর আগের বছর এসব সূচক ছিল যথাক্রমে ১.৯৭ টাকা, ৩১.৩৩ টাকা এবং ০.২২ টাকা।

পরিচালনা পর্ষদ কোম্পানির সার্বিক আর্থিক কার্যক্রম, মুনাফা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় নিয়ে এই লভ্যাংশ প্রস্তাব অনুমোদন করে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১২ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে ২০২৬।

প্রস্তাবিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের সাপেক্ষে চূড়ান্ত হবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইডিএলসি ফাইন্যান্সের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি March 16, 2026

ব্যবসায়িক সাফল্যের ধারা অব্যাহত রেখে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরেও উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রতিষ্ঠানটি প্রধান আর্থিক সূচকসমূহে ধারাবাহিক উন্নতি বজায় রাখতে সক্ষম হয়েছে।

২০২৫ সালে আইডিএলসি গ্রুপের কর-পরবর্তী একত্রিত (কনসোলিডেটেড) নিট মুনাফা দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ২২% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৫৯ টাকা থেকে বেড়ে ৫.৫৮ টাকায় উন্নীত হয়েছে, যা প্রতিষ্ঠানের ধারাবাহিক লাভজনকতা ও কার্যক্রমগত দক্ষতারই প্রতিফলন।

বছরজুড়ে গ্রাহকদের আস্থা ধরে রাখার ফলে আইডিএলসি’র গ্রাহক আমানত বৃদ্ধি পেয়ে ১০,৬৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২৭% বেশি। অন্যদিকে, গ্রুপটির ঋণ পোর্টফোলিও বৃদ্ধি পেয়ে ১২,২৭৮ কোটি টাকায় পৌঁছেছে, যা ৮% প্রবৃদ্ধি নির্দেশ করে।

প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক কর্মদক্ষতা সূচকেও ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। রিটার্ন অন ইক্যুইটি (আরওই) বেড়ে ১১.৬৩% হয়েছে, যা ২০২৪ সালে ছিল ১০.৩৩%। অন্যদিকে রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বৃদ্ধি পেয়ে ১.৪৮% হয়েছে, যা প্রতিষ্ঠানের সম্পদের কার্যকর ও লাভজনক ব্যবহারের প্রমাণ দেয়।

ঋণ ব্যবস্থাপনায় সতর্ক ও দায়িত্বশীল নীতি অনুসরণের কারণে আইডিএলসি’র মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ৪.৪৩% এ নেমে আসে, যা সংশ্লিষ্ট খাতের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই সঙ্গে ১০৯% প্রভিশন কভারেজ অনুপাত বজায় রেখে প্রতিষ্ঠানটি শক্তিশালী ব্যালান্সশিট এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আইডিএলসি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একইভাবে ২০২৫ সালে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, যা আইডিএলসি গ্রুপের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আজ ১৬ মার্চ, ২০২৬ তারিখে রাজধানীর গুলশানে অবস্থিত আইডিএলসি কর্পোরেট হেড অফিসে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৩৬৪তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ অর্থবছরের এই আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ ও ৫% স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে এবং এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল ২০২৬।

প্রতিষ্ঠানের পারফরম্যান্স সম্পর্কে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, “২০২৫ সালের ফলাফল আমাদের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা এবং গ্রাহক ও অংশীজনদের অব্যাহত আস্থার প্রতিফলন। একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশের মধ্যেও আইডিএলসি নিয়ন্ত্রিত গতিতে, সুসংহত ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদে মূল্য সৃষ্টির লক্ষ্যে কাজ করে গেছে। আগামী দিনে আরও শক্তিশালী সুশাসন তৈরি করা, দায়িত্বশীল আর্থিক সমাধানের পথ প্রসারিত করা এবং বাংলাদেশের ক্রমবিকাশমান অর্থনীতিতে প্রয়োজনীয় সকল সহায়তার লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।”

একটি টেকসই, সুশাসিত এবং ভবিষ্যতমুষী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইডিএলসি। গ্রাহকদের নতুন ও বৈচিত্র্যময় চাহিদা পূরণের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
paramount-ri

আয় ও নগদ প্রবাহ কমেছে, ব্যাংক আমানত ও বিনিয়োগেও পতন—তবু নগদ লভ্যাংশ

স্টক নিউজ বিডি March 16, 2026

অনুসন্ধানধর্মী প্রতিবেদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি প্যারামাউন্ট ইন্সুরেন্সের পিএলসি ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। তবে কোম্পানির প্রকাশিত প্রাইস সেনসিটিভ ইনফরমেশন (PSI) এবং সর্বশেষ আর্থিক সূচক বিশ্লেষণ করলে আয়, নগদ প্রবাহ ও বিনিয়োগ কাঠামো নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (EPS) কমে দাঁড়িয়েছে ২.১৯ টাকায়, যা ২০২৪ সালে ছিল ২.২৩ টাকা। অর্থাৎ আয়ের সূচকে সামান্য হলেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি শেয়ারে অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS)। ২০২৪ সালে যেখানে এটি ছিল ২.৯১ টাকা, সেখানে ২০২৫ সালে তা নেমে এসেছে ১.৭৯ টাকায়। এক বছরে এই সূচকে উল্লেখযোগ্য হ্রাস বিশ্লেষকদের নজর কেড়েছে। তাদের মতে, অপারেটিং ক্যাশ ফ্লোর এমন পতন কোম্পানির নগদ প্রবাহ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

অন্যদিকে একই সময়ে কোম্পানির প্রতি শেয়ারে নেট সম্পদ মূল্য (NAV) কিছুটা বেড়ে ২৮.১৬ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ২৭.২৬ টাকা। তবে বাজার বিশ্লেষকদের মতে, সম্পদমূল্য কিছুটা বাড়লেও আয় ও নগদ প্রবাহ কমে যাওয়া দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতা নিয়ে সতর্ক সংকেত দিতে পারে।

কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ১৮ মে ২০২৬ তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং ২১ এপ্রিল ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিনিয়োগ ও নগদ অবস্থানেও পরিবর্তন

কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিনিয়োগ ও নগদ অবস্থানেও কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৯৫.৫৭ কোটি টাকায়, যা ২০২৪ সালের ডিসেম্বর শেষে ছিল ১০৫.৬৯ কোটি টাকা। অর্থাৎ এই খাতে প্রায় ১০ কোটি টাকার বিনিয়োগ কমেছে। বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে কোম্পানিটির এক্সপোজার কমে যাওয়া বিনিয়োগ কৌশল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

এছাড়া কোম্পানির ব্যাংকে জমা নগদ অর্থও কমেছে। ২০২৪ সালের শেষে ব্যাংকে নগদ ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকার বেশি, যা ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে কমে ২ কোটি ৮৬ লাখ টাকায় নেমে এসেছে। একই সময়ে মোট ক্যাশ ও ক্যাশ ইকুইভ্যালেন্টও কমে দাঁড়িয়েছে ৬০.০৫ কোটি টাকা, যেখানে আগের সময়ে এটি ছিল ৬২.১১ কোটি টাকা।

ব্যয় ও দায়ের অবস্থান

অন্যদিকে কোম্পানির কারেন্ট লায়াবিলিটিজ কিছুটা কমলেও সেটি এখনও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। সর্বশেষ হিসাবে কোম্পানিটির দায় রয়েছে ৩৩.৩৯ কোটি টাকা, যদিও আগের সময়ে এটি ছিল ৩৬.৪৬ কোটি টাকা।

এছাড়া বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন খাতে ব্যয় বেড়ে ১৪.৩২ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের সময়ে ছিল ১১.১৭ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, স্থায়ী সম্পদে বিনিয়োগ বৃদ্ধি ভবিষ্যতে সম্পদমূল্য বাড়াতে সহায়ক হলেও স্বল্পমেয়াদে নগদ প্রবাহের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

বিনিয়োগকারীদের প্রশ্ন

বাজার সংশ্লিষ্টদের মতে, আয় ও অপারেটিং ক্যাশ ফ্লো কমে যাওয়ার পরও নগদ লভ্যাংশ সুপারিশের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন—কোম্পানির নগদ প্রবাহের ওপর এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে এবং ভবিষ্যতে এই প্রবণতা অব্যাহত থাকবে কি না।

তবে এসব বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের মতে, কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা ও বিনিয়োগ কৌশল সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হলে বাজারে আস্থা বজায় রাখতে তা সহায়ক হতে পারে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মুক্তবাজার অর্থনীতিতে নন-ট্যারিফ বীমার ভূমিকা: আহমেদ সাইফুদ্দীন চৌধুরী

স্টক নিউজ বিডি March 8, 2026

স্টক নিউজ বিডি: প্রকৃত অর্থে বাংলাদেশে নন-লাইফ বীমার বাজারের চাহিদার তুলনায় কোম্পানির সংখ্যা অনেক বেশি, যা সত্যিই অবাক হওয়ার মতো। যার ফলে প্রতিটি কোম্পানি টিকে থাকার জন্য কখনো কখনো অস্বাভাবিক, এমনকি অনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত হয়। এতে বীমা কোম্পানীগুলোর প্রতি গ্রাহকদের চিন্তাভাবনায় অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আস্থার জায়গাটি দূর্বল হয়ে যায়। তাই অন্যান্য পেশার তুলনায় বীমা পেশায় নিয়োজিত কর্মকর্তাদেরকে সামাজিকভাবে যথেষ্ট অবমূল্যায়ন করা হয়।

তবে বীমার গ্রাহকদের দায়িত্ব হবে যদি একটু গভীরভাবে প্রপার্টি বীমার ক্ষেত্রটি পর্যবেক্ষণ করেন, তাহলে দেখা যাবে যে বাস্তব পরিস্থিতি অনেক ভিন্ন। বড় অংকের বীমাকারীরা ট্যারিফ অনুযায়ী নির্ধারিত প্রিমিয়ামই প্রদান করে থাকেন। অর্থাৎ, নির্ধারিত মানদন্ড ও হিসাবের মাধ্যমে, বীমা কোম্পানিগুলো দক্ষতার সঙ্গে ঝুঁকি মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী প্রিমিয়াম নির্ধারন করে। অন্যদিকে কোনো গ্রাহক তার ব্যবসার জন্য যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, তাহলে সাধারণত তিনি ঋণের দ্বিগুণ পরিমাণ মর্গেজ জমা রাখেন।

এই প্রেক্ষাপটে আমি গ্রাহকদের উদ্যেশে বলি, বীমা কেবল একটি আর্থিক পণ্য নয়, এটি একটি শক্তিশালী ব্যবসা বাণিজ্যের হাতিয়ার। দূর্ঘটনা বা ক্ষতির মুহূর্তে গ্রাহকের স্বল্প প্রিমিয়ামে নেওয়া পলিসি অনুযায়ী সহজেই ক্ষতিপূরণ প্রদানের জন্য বীমা কোম্পানীগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ফলে ব্যবসা, অবকাঠামো বা ব্যক্তিগত সম্পদ সুরক্ষার ক্ষেত্রে বীমা স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়ায়।

সুতরাং নন-লাইফ বীমা খাতকে শুধুমাত্র প্রতিযোগিতার মাঠ হিসেবে নয়, বরং ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক নিরাপত্তার একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত। এখানে সঠিক নীতি, দক্ষ ব্যবস্থাপনা ও গ্রাহক সচেতনতাই পারে বীমা শিল্পটিকে স্থিতিশীল ও টেকসইভাবে বিকশিত হওয়ার পথে এগিয়ে নিতে।

দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বীমা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঝুঁকি কমিয়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, ফলে উদ্যোক্তারা সাহসের সঙ্গে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে এগিয়ে যেতে পারেন।

গ্রাহকদেরকে ব্যাপকভাবে বীমার আওতায় আনতে হলে বীমা পলিসি গ্রহণের ক্ষেত্রে বীমাকারীদের জন্য একটি মুক্ত অর্থনীতিভিত্তিক বাজার সৃষ্টি করা অপরিহার্য। বিশ্ব মুক্তবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বীমা পণ্যের প্রিমিয়াম হার সমন্বয় করা উচিত। অর্থাৎ, আমাদের বীমা খাতকে নন-ট্যারিফ ব্যবস্থায় প্রবর্তন করা সময়ের একান্ত দাবি।

হয়তোবা বিভিন্ন বীমা কোম্পানির সাময়িকভাবে নন- ট্যারিফের কার্যকারিতা অনুধাবনে বিলম্ব হতে পারে। আবার বর্তমানে কর্মরত অনেক বীমাবিদও আশঙ্কা করতে পারেন যে নন-ট্যারিফ চালু হলে ব্যবসার ভলিউম কমে যেতে পারে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ও বাজার বিশ্লেষণ থেকে দেখা যায় যে রেট নির্ধারণ, কার্যকর ঝুঁকি মূল্যায়ন এবং দ্রæত ও স্বচ্ছ ক্লেইম সেটেলমেন্ট নিশ্চিত করা গেলে নন-ট্যারিফ ব্যবস্থায় ব্যবসার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কারণ এতে স্বচ্ছ প্রতিযোগিতা বাড়বে এবং বহির্বিশে^র সাথে প্রযুক্তির আদান-প্রদানের ফলে জ্ঞানের পরিধি বাড়বে, তাতে গ্রাহকের আস্থা তৈরি হবে ও বাজারে গতিশীলতা আসবে।

বিশ্ববাজারের বীমা উপকরণ ও আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হলে আমাদের জ্ঞানের পরিধি ও পেশাগত দক্ষতা আরও সম্ভাবনাময় হয়ে উঠবে। এর ফলে দেশের বীমা শিল্প আন্তর্জাতিক মানের দিকে অগ্রসর হতে সক্ষম হবে।

এছাড়া আমাদের দৃষ্টিতে প্রতিটি বীমা কোম্পানির জন্য সলভেন্সি মার্জিন ঘোষণা বাধ্যতামূলক করা উচিত এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মাধ্যমে তা কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। এতে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা সম্পর্কে স্বচ্ছতা বৃদ্ধি পাবে ও গ্রাহকের আস্থা সুদৃঢ় হবে এবং বীমা দাবী পরিশোধের সক্ষমতা পর্যালোচনা করা যাবে। একই সঙ্গে বাংলাদেশের বীমা শিল্পের টেকসই উন্নয়নের জন্য পুন:বীমা বাজারকে আরও উন্মুক্ত করা অত্যন্ত জরুরী।

প্রাকৃতিক দুর্যোগ, দূর্ঘটনা বা অপ্রত্যাশিত ক্ষতির সময় দ্রæত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে আর্থিকখাতকে দ্রæত স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য বীমাশিল্প বিরাট ভ‚মিকা পালন করে। তাই দীর্ঘস্থায়ী ও সমৃদ্ধ অর্থনীতি গঠনে বীমার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাউথইস্ট ব্যাংক দেশের প্রথম ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড উদ্বোধন করল

স্টক নিউজ বিডি March 5, 2026

স্টক নিউজ বিডি: সাউথইস্ট ব্যাংক পিএলসি, দেশের প্রথম ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। বুধবার শেরাটন ঢাকা-এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই কার্ডের উদ্বোধন করা হয়। এ উদ্যোগ দেশের কার্ড শিল্পে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং যুবসমাজের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল ঋণ সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের কৌশলগত অঙ্গীকারকে প্রতিফলিত করে।

ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রণয়ন করা হয়েছে। পিতামাতা/অভিভাবকের গ্যারান্টির মাধ্যমে কার্ডটি ঝুঁকি ব্যবস্থাপনায় সুরক্ষিত কাঠামো নিশ্চিত করে। নিয়ন্ত্রিত ও নিরাপদ ক্রেডিট সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, ডিজিটাল এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ম্যানেজ করতে সহায়তা করা এবং অল্প বয়স থেকেই দায়িত্বশীল আর্থিক আচরণ গড়ে তোলা এই কার্ডের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসাইন চৌধুরী, মাননীয় ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. এ. কাশেম, চেয়ারম্যান, সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজ আল কায়সার, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং জনাব সাব্বির আহমেদ খান, কান্ট্রি ম্যানেজার, ভিসা ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ খালিদ মাহমুদ খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সাউথইস্ট ব্যাংক পিএলসি,।

উদ্বোধনী অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভিসা ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপ ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাগণ।

প্রধান অতিথি জনাব মোঃ জাকির হোসাইন চৌধুরী শিক্ষার্থীদের জন্য সুরক্ষিত ও সুসংগঠিত স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালুর জন্য ব্যাংককে অভিনন্দন জানান। তিনি তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক সাক্ষরতা ও দায়িত্বশীল ঋণগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি যথাযথ কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার গুরুত্বও উল্লেখ করেন।

বিশেষ অতিথি জনাব এম. এ. কাশেম তাঁর বক্তব্যে দেশের প্রথম স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রবর্তনকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংক ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে বিশ্বাসী এবং তরুণদের জন্য দায়িত্বশীল ও কাঠামোবদ্ধ আর্থিক সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

জনাব মোঃ খালিদ মাহমুদ খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সাউথইস্ট ব্যাংক পিএলসি, সকল অতিথি, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং উপস্থিত দর্শকদের আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, দেশের প্রথম ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষার্থীদের দায়িত্বশীল আর্থিক ব্যবহার নিশ্চিত করার জন্য নিরাপদ কাঠামো, নিয়ন্ত্রিত ক্রেডিট সীমা এবং শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ডিজাইন করা হয়েছে। এছাড়াও তিনি ব্যাংকের উদ্ভাবনী শক্তি ও যুবসমাজকে ক্ষমতায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সম্মানিত অতিথি জনাব আজিজ আল কায়সার একাডেমিয়া ও ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থী-কেন্দ্রিক আর্থিক পণ্য যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, দায়িত্বশীল আর্থিক অভ্যাস তৈরি এবং শিক্ষার্থীদের শিক্ষাগত ও ব্যক্তিগত ব্যয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রয়েছে নিয়ন্ত্রিত ক্রেডিট সীমা, শিক্ষার্থী ও অভিভাবকের জন্য দ্বৈত লেনদেন সতর্কবার্তা, উচ্চ ঝুঁকিপূর্ণ লেনদেন সীমাবদ্ধতা এবং পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সুবিধা। এটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে তৈরি করা হয়েছে, যাতে শক্তিশালী ঝুঁকি নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত হয়।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্ড উন্মোচন করা হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের হাতে কার্ড তুলে দেওয়া হয়, যা যুবকেন্দ্রিক ব্যাংকিং কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা করে।

এই উদ্যোগের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি, পুনরায় প্রমাণ করেছে যে, তারা একটি অগ্রগামী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠান, যা ডিজিটালি সক্ষম এবং আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে আর্থিক স্বাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন

স্টক নিউজ বিডি March 4, 2026

“আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ মার্চ ২০২৬ তারিখে যথাযোগ্য মর্যাদায় আর্থিক স্বাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. সুমন্ত কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব মোঃ ইনামুল হক (ডেপুটেশনে নিয়োজিত) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কমিটির হেড জনাব মোঃ ইমরুল কায়েস।


অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ ক্যাশলেস ব্যাংকিং’, যা আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। প্রধান অতিথির বক্তব্যে ড. সুমন্ত কুমার সাহা আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করতে আর্থিক স্বাক্ষরতার কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্যাশলেস লেনদেনকে আরও নিরাপদ ও সহজ করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।” 


এছাড়া ব্যাংকের ধানমন্ডি, গুলশান, মৌলভীবাজার, আগ্রাবাদ, বরিশাল ও নওগাঁ সহ অন্যান্য শাখায় উৎসবমুখর পরিবেশে আর্থিক স্বাক্ষরতা দিবস উদযাপিত হয়। এসব শাখায় গ্রাহকদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবহারে দিকনির্দেশনা প্রদান করা হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে নিরাপদে ৩১ নাবিক, সতর্ক অবস্থানে বিএসসি

স্টক নিউজ বিডি March 2, 2026

স্টাক নিউজ বিডি রিপোর্ট: ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা–এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে কর্তৃপক্ষ।

বিএসসি জানিয়েছে, জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক সবাই নিরাপদে আছেন। তবে আঞ্চলিক উত্তেজনার কারণে বন্দরে কার্গো খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।

জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক স্টক নিউজ বিডিকে জানান, গতকাল সকালে জাহাজের মাস্টারের সঙ্গে জুম বৈঠক করে বিস্তারিত নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “মাস্টারকে অতিরিক্ত সতর্ক থাকতে, বন্দরে অবস্থানকালে কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এবং নাবিকদের মনোবল অটুট রাখতে বলা হয়েছে।” সব নাবিক তাদের পরিবারের সঙ্গে যোগাযোগে আছেন বলেও তিনি জানান।

বিএসসির মালিকানাধীন সাতটি জাহাজের মধ্যে বর্তমানে মাত্র একটি জাহাজ উপসাগরীয় অঞ্চলে রয়েছে। অন্য জাহাজগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, সেনেগাল, রাশিয়া, পাকিস্তান ও লাইবেরিয়ার বিভিন্ন বন্দর ও অঞ্চলে অবস্থান করছে।

সাধারণত উপসাগরীয় অঞ্চলে দুই থেকে তিনটি জাহাজ নিয়মিত অবস্থান করে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে মাত্র একটি জাহাজ সেখানে থাকায় কিছুটা স্বস্তি রয়েছে। তাছাড়া জাহাজটি বন্দরের জেটিতে নোঙর করা, যা তুলনামূলকভাবে নিরাপদ স্থান—জরুরি পরিস্থিতিতে নাবিকরা বন্দরের ভেতরে আশ্রয় নিতে পারবেন।

বিএসসি জাহাজটিকে পর্যাপ্ত খাদ্য ও পানি মজুত রাখতে এবং বন্দর কর্তৃপক্ষের সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরিস্থিতির যেকোনো পরিবর্তন দ্রুত করপোরেশনকে জানাতে বলা হয়েছে।

নাবিকদের জরুরি নিরাপত্তা প্রটোকল সম্পর্কেও ব্রিফ করা হয়েছে, যার মধ্যে সম্ভাব্য কোনো দুর্ঘটনা ঘটলে নির্ধারিত “টেক কভার” স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা রয়েছে।

মাহমুদুল মালেক জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। বিএসসি জানিয়েছে, নাবিকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিশ্বব্যাপী শিপিং কোম্পানিগুলো শনিবার উপসাগরীয় অঞ্চলে নৌচলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় এ সতর্কতা জারি করা হয়।

ফ্রান্সভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম কনটেইনার লাইন সিএমএ সিজিএম মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বিধিনিষেধের প্রেক্ষিতে গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। তাদের পরামর্শে বলা হয়, পারস্য উপসাগরে অবস্থানরত বা গন্তব্যে থাকা সব জাহাজকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এছাড়া সুয়েজ খাল দিয়ে চলাচল সাময়িকভাবে স্থগিত করে কেপ অব গুড হোপ হয়ে বিকল্প রুটে যাত্রার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১ মার্চ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের ওলভিয়া বন্দরের কাছে আটকে পড়া বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এক বাংলাদেশি নাবিক নিহত হন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
apex food

এপেক্স ফুডের প্রবৃদ্ধির আড়ালে আর্থিক ঝুঁকি, আছে চাপের মুখে?

স্টক নিউজ বিডি February 18, 2026

অনুসন্ধানী বিশ্লেষণ: ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন  পর্যালোচনা করে দেখা যাচ্ছে, দৃশ্যত সম্পদ ও নেট অ্যাসেট ভ্যালু (NAV) বৃদ্ধি পেলেও কোম্পানিটির প্রকৃত আর্থিক শক্তি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। সংখ্যার ঊর্ধ্বমুখী রেখার আড়ালে দেখা দিচ্ছে তারল্য সংকট, ঋণনির্ভরতা এবং পুনর্মূল্যায়ন-নির্ভর কৃত্রিম স্ফীতির লক্ষণ।

সম্পদ বৃদ্ধি—বাস্তব সম্প্রসারণ নয়, বিনিয়োগ-নির্ভর উল্লম্ফন

মোট সম্পদ ১৩% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭,৫৮,২০৮ হাজার টাকায়। তবে এই বৃদ্ধির মূল চালিকা শক্তি উৎপাদন নয়; বরং—

Investments প্রায় ৮৯% বৃদ্ধি

Fair Valuation Surplus of Investments ১১১% বৃদ্ধি

অন্যদিকে, Property, Plant & Equipment ৩% হ্রাস পেয়েছে—যা উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বদলে স্থবিরতার ইঙ্গিত দেয়। অর্থাৎ কারখানা, যন্ত্রপাতি বা অপারেশনাল অবকাঠামোয় জোর না দিয়ে বিনিয়োগের বাজারমূল্য বৃদ্ধির ওপর নির্ভর করেই ‘প্রবৃদ্ধি’ দেখানো হয়েছে।

তারল্য পরিস্থিতি: নগদ কম, মজুদ বেশি

চলতি সম্পদের গঠন বিশ্লেষণে আরও উদ্বেগজনক চিত্র—

Inventories ৪০% বৃদ্ধি

Trade Receivables ৭২% হ্রাস

Cash & Cash Equivalents মাত্র ৩৩৯৯,০০০ টাকা।

অতিরিক্ত মজুদ জমে থাকা বিক্রয় প্রবাহে দুর্বলতার ইঙ্গিত দিতে পারে। আবার প্রাপ্য কমলেও নগদে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এত কম নগদ অর্থ নিয়ে স্বল্পমেয়াদি দায় পরিশোধ কতটা নিরাপদ—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

দায় ও ঋণের চাপ বাড়ছে, Working Capital Loan ৩০% বৃদ্ধি পেয়েছে এবং Non-Current Liabilities ৬৬% বৃদ্ধি পায় ও Current Tax Liabilities ৫৯% বৃদ্ধি পেয়েছে।

মোট দায়ের পরিমাণ বেড়েছে, যা ভবিষ্যতে সুদ ও করের বোঝা বাড়াবে। ঋণনির্ভর অপারেশন টেকসই না হলে এটি আর্থিক ঝুঁকিকে ত্বরান্বিত করতে পারে।

ইকুইটি বৃদ্ধি—মজবুত ভিত্তি নাকি বাজারমূল্যের ভরসা?

Shareholders’ Equity ২৬% বৃদ্ধি পেলেও—

Share Capital অপরিবর্তিত

Share Premium অপরিবর্তিত

Reserve and Surplus সামান্য বৃদ্ধি

প্রধান উল্লম্ফন এসেছে Fair Valuation Surplus থেকে

অর্থাৎ প্রকৃত মুনাফা বা ব্যবসায়িক সম্প্রসারণের বদলে বাজারদরের পরিবর্তনই ইকুইটি বৃদ্ধির মূল কারণ। বাজার সংশোধন ঘটলে এই স্ফীতি দ্রুত হ্রাস পাওয়ার ঝুঁকি রয়েছে।

NAV বৃদ্ধি—কতটা টেকসই?

NAV per Share ১২৬.০৫ টাকা থেকে বেড়ে ১৫৮.৭১ টাকায় পৌঁছেছে (২৬% বৃদ্ধি)। তবে এই বৃদ্ধি নগদ প্রবাহ বা উৎপাদনশীল আয়ের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে নয়; বরং বিনিয়োগের পুনর্মূল্যায়নের ওপর নির্ভরশীল।

বাজার বিশ্লেষকদের মতে, “উৎপাদনশীল সম্পদ না বাড়িয়ে কেবল বিনিয়োগের পুনর্মূল্যায়নের মাধ্যমে ইকুইটি ও NAV বাড়ানো দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ কৌশল। নগদ প্রবাহ দুর্বল থাকলে ভবিষ্যতে কোম্পানি চাপে পড়তে পারে।”

এপেক্স ফুড লিমিটেডের এই আর্থিক বিবরণী ইঙ্গিত দিচ্ছে— প্রবৃদ্ধি কাগুজে পুনর্মূল্যায়ন-নির্ভর

নগদ প্রবাহ দুর্বল

ঋণের চাপ বাড়ছে

অপারেশনাল সম্প্রসারণের স্পষ্ট চিত্র অনুপস্থিত

বিনিয়োগকারীদের জন্য এটি স্পষ্ট সতর্কবার্তা—চকচকে NAV বা সম্পদের মোট পরিমাণ নয়, বরং টেকসই মুনাফা, নগদ প্রবাহ এবং প্রকৃত ব্যবসায়িক সক্ষমতাই হওয়া উচিত সিদ্ধান্তের ভিত্তি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিকে ইপিএস উল্লেখযোগ্য বৃদ্ধি

স্টক নিউজ বিডি January 28, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫ মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১৯ টাকা ৯২ পয়সা থেকে উল্লেখযোগ্য ভাবে বেশি।

চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (এপ্রিল’২৫–ডিসেম্বর’২৫) অর্থাৎ ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে আয় ছিল ৫২ টাকা ২০ পয়সা। এটি কোম্পানিটির ধারাবাহিক লাভজনক কার্যক্রমের প্রতিফলন।

এছাড়া, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ (ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১৮ টাকা ০৯ পয়সা—নগদ ব্যবস্থাপনায় বড় উন্নতির ইঙ্গিত দেয়।

অন্যদিকে, গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮০ টাকা ৪৬ পয়সা, যা কোম্পানির শক্তিশালী আর্থিক ভিত্তি ও বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ধারাবাহিক আয় বৃদ্ধি, শক্তিশালী ক্যাশ ফ্লো ও স্থিতিশীল এনএভি বার্জার পেইন্টসকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য একটি দৃঢ় অবস্থানে রেখেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
acme lab

একমি ল্যাবরেটরিজের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা, ইপিএস ও সম্পদমূল্যে শক্তিশালী প্রবৃদ্ধি

স্টক নিউজ বিডি January 28, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক এবং অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক তথ্যে কোম্পানিটির মুনাফা, শেয়ারপ্রতি আয় (ইপিএস), ক্যাশ ফ্লো ও সম্পদমূল্যে উল্লেখযোগ্য ইতিবাচক প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

কোম্পানির ঘোষিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ে একমি ল্যাবরেটরিজের কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১২৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ১১৫ কোটি টাকা থেকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে হয়েছে ৬.১১ টাকা, যা আগের বছরের ৫.৪৭ টাকা থেকে উন্নত—এটি কোম্পানির কার্যকর ব্যবস্থাপনা ও আয় বৃদ্ধির ধারাবাহিকতা নির্দেশ করে।

শুধু দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) বিবেচনায়ও একমি ল্যাবরেটরিজ শক্তিশালী পারফরম্যান্স ধরে রেখেছে। এই প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৬৫ কোটি টাকা, এবং EPS দাঁড়িয়েছে ৩.১০ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় স্পষ্ট অগ্রগতি প্রতিফলিত করে।

এদিকে, কোম্পানিটির সম্পদমূল্যেও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে একমি ল্যাবরেটরিজের নেট অ্যাসেট ভ্যালু (NAV) দাঁড়িয়েছে ২,৭২৯ কোটি টাকা। একই সঙ্গে প্রতি শেয়ারে নেট অ্যাসেট ভ্যালু (NAVPS) বেড়ে হয়েছে ১২৮.৯৭ টাকা, যা গত বছরের জুন শেষে ছিল ১২৬.৩৭ টাকা।

ক্যাশ ফ্লোর দিক থেকেও কোম্পানিটি শক্ত অবস্থান বজায় রেখেছে। অর্ধবার্ষিক সময়ে একমি ল্যাবরেটরিজের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) হয়েছে ১২.১৬ টাকা, যা ব্যবসার সুস্থ আর্থিক প্রবাহ ও কার্যকর নগদ ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়।

বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক মুনাফা বৃদ্ধি, শক্তিশালী ক্যাশ ফ্লো এবং সম্পদমূল্যের উন্নতি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের আর্থিক ভিতকে আরও সুদৃঢ় করেছে। ফলে প্রতিষ্ঠানটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়তে পারে এবং ভবিষ্যতেও শেয়ারটির বাজারে ইতিবাচক আগ্রহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য