Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

স্টক নিউজ বিডি September 15, 2026

নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ, বাড়ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা

স্টক নিউজ বিডি | বিশেষ প্রতিবেদন: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তাকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে বেক্সিমকো ফার্মা। চিঠিতে কোম্পানিটি জানিয়েছে, সালমান এফ রহমান নিজেই পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছেন।

কোম্পানির পক্ষ থেকে বিএসইসিকে বলা হয়েছে, সালমান এফ রহমানের কারণে যাতে কোম্পানির ব্যবসা, সুনাম ও শেয়ারধারীরা ক্ষতির মুখে না পড়েন, সেই বিবেচনায় তিনি পর্ষদ থেকে পদত্যাগে রাজি হয়েছেন।

নতুন পর্ষদে কারা থাকছেন

সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তাবিত পর্ষদে উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন পরিচালক, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও কোম্পানিটিকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিদেশি বিনিয়োগকারীদেরও সম্মতি

বেক্সিমকো ফার্মা শুধু বাংলাদেশের শেয়ারবাজারেই নয়, লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (AIM) তালিকাভুক্ত। ফলে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট নিয়ম ও প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ব্যবসা ও কোম্পানির সামগ্রিক স্বার্থ বিবেচনায় সালমান এফ রহমানকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় বিদেশি বিনিয়োগকারীরাও সম্মতি দিয়েছেন।

বিএসইসি সূত্রে জানা যায়, নতুন পর্ষদ গঠনের সময় বিদেশি শেয়ারধারীদের একজন প্রতিনিধিকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিল কমিশন। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মত হননি। পরে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

পর্ষদ পুনর্গঠনে সময় লাগবে কয়েক সপ্তাহ

লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার আগে তার বিষয়ে যথাযথ যাচাই-বাছাই বা ‘ডিউ ডিলিজেন্স’ সম্পন্ন করতে হয়। এই যাচাই প্রক্রিয়া শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে বিএসইসিকে দেওয়া বেক্সিমকো ফার্মার চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ নতুন পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে শুধু বিএসইসির অনুমোদনই নয়, আন্তর্জাতিক তালিকাভুক্তির বিধিবিধানও অনুসরণ করতে হবে কোম্পানিটিকে।

সুনাম ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রত্যাশা

শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কোম্পানি। তবে সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবকে ঘিরে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির ব্যবসা, সুনাম এবং বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তাদের মতে, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালে কোম্পানিটির পরিচালনা কাঠামোয় পরিবর্তন আসবে। এর ফলে ব্যবসা পুনরুদ্ধার, করপোরেট সুশাসন জোরদার এবং কোম্পানিটির ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে।

একই সঙ্গে নতুন ও তুলনামূলকভাবে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠিত হলে বেক্সিমকো ফার্মার প্রতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে পারে বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কারাগারে সালমান এফ রহমান

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যেই বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে তার সরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হলো।

সংশ্লিষ্টদের মতে, নতুন পর্ষদ গঠন ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠার পর কোম্পানিটির মূল ব্যবসায়িক সক্ষমতা, করপোরেট সুশাসন এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা কতটা পুনরুদ্ধার করা যায়, এখন সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রধানমন্ত্রীর সততা, সাহস ও দূরদর্শিতার সুফল পাচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর সততা, সাহস ও দূরদর্শিতার সুফল পাচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান

স্টক নিউজ বিডি October 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর সততা, সাহস ও দূরদর্শিতার জন্য আজ সুফল পাচ্ছে বাংলাদেশ। সবাই কিন্তু একটি প্রশ্ন করে, তোমাদের প্রধানমন্ত্রী কীভাবে দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে; তারা কেউ বিশ্বাস করতে চায় না। এখন প্রতিটি সেক্টরেই উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী ২০০৯ সালে যখন ক্ষমতায় এলেন, তখন মাথাপিছু আয় ছিল মাত্র সাড়ে ৪০০ ডলার। ১১ বছর পর আয় দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলারে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর মতো দেশের প্রত্যেক নাগরিককে পরিশ্রম করতে হবে।

গতকাল শনিবার ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইসিটি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলার ২২টি ইউনিয়নের কানেক্টিভিটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নয়নসহ বেসরকারি শিল্পের বিকাশ হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার, মোবাইল ফোন ও বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামে এখন আধুনিক শহরের সব সুবিধা পাওয়া যাচ্ছে।

সালমান এফ রহমান বলেন, কভিডকালে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি। করোনাকালে আমাদের অর্থনীতি অনেক দেশের তুলনায় বেশ ভালো ছিল। বিশেষ করে পোশাক খাতে আমরা ভালো করেছি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির বড় একটি শক্তি। কিন্তু শুধু রেমিট্যান্স কিংবা এক-দুটো খাতের ওপর নির্ভর করলে আমাদের চলবে না। অন্যান্য দিকেও আমাদের ভালো করতে হবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী কার্যক্রম ও সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তর হচ্ছে। একসময় গ্রাম অঞ্চলে বিদ্যুৎ ছিল না। বর্তমান সরকারের সময়ে দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুতায়িত করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন

  • শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র বৈঠক

  • পুবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন রেট ১০ শতাংশ

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না —প্রতিমন্ত্রী পুতুল

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

  • আল-হাজ টেক্সটাইলের ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

  • আইপিও ও সরাসরি তালিকাভুক্তিতে প্রাধান্য দিয়ে চট্টগ্রামে আইডিএলসি ইনভেস্টমেন্টস ও সিসিসিআই এর যৌথ উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য