Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্মার্টফোন

স্টাইলিশ এবং পাওয়ারফুল ক্যামেরার এন্ট্রি-লেভেল স্মার্টফোন রিয়েলমি সি৩৩

আসছে স্টাইলিশ এবং পাওয়ারফুল ক্যামেরার এন্ট্রি-লেভেল স্মার্টফোন রিয়েলমি সি৩৩

স্টক নিউজ বিডি November 7, 2022

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সবসময় তরুণদের জন্য এমন কিছু নিয়ে আসার চেষ্টা করে যা তাদের স্টাইলে নতুন মাত্রা যোগ করে।এই ধারাবাহিকতায় তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি আগামী ৮ নভেম্বর দেশের বাজারে নিয়ে আসছে সুপার স্টাইলিশ ও পাওয়ারফুল ক্যামেরার এন্ট্রি-লেভেল স্মার্টফোন রিয়েলমি সি৩৩। নজরকাড়া ডিজাইন ও উন্নত সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত এই ফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে অনবদ্য অভিজ্ঞতা। লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে রিয়েলমি সি৩৩ জিতে নিতে ক্লিকঃ https://fb.me/e/35BTqhwAb স্টাইল ও পাওয়ারফুল ক্যামেরার সমন্বয়ে তৈরি এই ফোন তরুণদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। এই ফোন বাউন্ডলেস সি ডিজাইন দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। অ্যাকুয়া ব্লু ও নাইট সি কালার, মাত্র ৮.৩ মিলিমিটারের স্লিম বডি ও রাইট-অ্যাঙ্গেল বেজেলসহ এই ফোন হাতে রাখার সাথে সাথে আপনার স্টাইল স্টেটমেন্টে যোগ হবে নতুন মাত্রা। এছাড়া, ব্যবহারের সময় পাওয়া যাবে আরামদায়ক ও প্রিমিয়াম অনুভূতি।

এই ফোনের ব্যাক কভার দেখতে ঠিক নীল সমুদ্রের মত, যার ফলে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন অন্যরকম এক আবহ। ফোন ব্যবহারের সময় অনেকেই ক্যামেরা বাম্পের (ক্যামেরার জন্য বর্ধিত অংশ) জন্য অস্বস্তি বোধ করেন। এই সমস্যার সমাধানে এই ফোনে থাকছে ইউনিবডি ব্যাক কাভার। মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা এই ডিজাইনের অন্যতম দিক এর ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট, যার ফলে ফোনটি বিভিন্ন আঙ্গেল থেকে দেখতে আরও বেশি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন লাগবে। এই সৌন্দর্যকে বহুগুনে বাড়িয়ে তুলেছে ‘ওয়াটার-ফ্লো’ এফেক্ট।

এছাড়া, ছবি তুলতে ভালোবাসে না এমন তরুণের সংখ্যা খুব কম। তাদের জন্য এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা। এইচডিআর প্রযুক্তির ত্রুটিগুলো দূর করতে এবং ব্যবহারকারীদের জন্য ছবি তোলার দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে যুক্ত করা হয়েছে সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি, যার সাহায্যে তোলা যাবে আরও উজ্জ্বল ও মনোমুগ্ধকর ছবি।

এই প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত আলোতে ভালো ডিটেইলস সহ পারফেক্ট, পরিষ্কার ও ঝকঝকে ছবি তোলা যাবে। চমৎকার এই ফোনে আরও থাকবে সুবিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি, আল্ট্রা ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট

সেন্সর, ইউএফএস ২.২ স্টোরেজ সুবিধাসহ শক্তিশালী প্রসেসর। আগামী ৮ নভেম্বর নতুন ফোন উন্মোচন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকবে আকর্ষণীয় সব অফার। বিস্তারিত জানতে চোখ রাখুন রিয়েলমি’র ফেসবুক পেইজে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বর্তমানে সবার হাতেই আছে স্মার্টফোন। একটি নয়, অনেকের আবার একাধিক স্মার্টফোন নিত্যসঙ্গী। তবে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা কিংবা গেম খেলার জন্য যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে ফোনের চার্জ। জরুরি কাজের সময় ফোনে চার্জ না থাকলে নানা ঝামেলায় পড়তে হতে পারে।

তবে এই সমস্যার সমাধানে সঙ্গে রাখতে পারেন পাওয়ার ব্যাংক। একাধিক ডিভাইস চার্জ দেওয়া যায় একসঙ্গে। বড়সড় ঝামেলার হাত থেকে রক্ষা করতে ছোট্ট এই ডিভাইসটি খুবই কার্যকরী। তবে পাওয়ার ব্যাঙ কেনার সময় অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখুন। এতে আপনি খুব ভালো একটি পাওয়ার ব্যাংক কিনতে পারবেন। যা আপনাকে অনেকদিন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে সার্ভিস দেবে।

চলুন জেনে নেওয়া যাক পাওয়ার ব্যাংক কেনার আগে কোন বিষয়গুলো জানা জরুরি-

পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই দেখে নিন চার্জিং পোর্ট কয়টি। এটি খুবই জরুরি। কারণ পাওয়ার ব্যাংকে যতগুলো চার্জং পোর্ট থাকবে ততগুলো ডিভাইস চার্জে দিতে পারবেন। স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস কই সঙ্গে চার্জ দিতে পারবেন।

ব্যাটারি ক্যাপাসিটি দেখে নিন। আপনার স্মার্টফোনের থেকে অন্তত ডাবল ব্যাটারি থাকতে হবে পাওয়ার ব্যাংকে। পাশাপাশি আপনার স্মার্টফোনের মতোই যেন পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি যেন মিলিঅ্যাম্প আওয়ারস তালিকাভুক্ত থাকে। তাহলে অনেকদিন পর্যন্ত ভালো সার্ভিস পাবেন।

একটা ভালো মানের চার্জার শুধু যে আপনার ডিভাইসটি দ্রুত চার্জ করতে পারে এমনটা নয়, আপনার ডিভাইসকে পাওয়া সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে পারে এবং ওভারহিটিং থেকেও সুরক্ষিত রাখতে পারে। তাই পাওয়ার ব্যাংকের চার্জিং কেবেলটি যেন ভাল মানের হয় সেটি খেয়াল রাখুন।

সস্তায় যে কোনো একটি পাওয়ার ব্যাংক কিনে নিলেই হলো। এমন ধারণা থেকে বেরিয়ে আসুন। ভালো মানের এবং চেষ্টা করুন একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনতে। না হলে চার্জ করার পরিবর্তে আপনার ফোন খারাপ হয়ে যেতে পারে।

ডিভাইসের চার্জিং স্টেটাস অর্থাৎ কতটা চার্জ হল আপনার ডিভাইস, তা বোঝাতে আজকাল অনেক পাওয়ার ব্যাংকেই থাকছে এলইডি ইন্ডিকেটর্স। স্বচ্ছ এবং পরিষ্কার এলইডি ইন্ডিকেটর্স আছে চাইলে এমন একটি পাওয়ার ব্যাংক কিনতে পারেন।

পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই সেটি চেক করে নিন, যে সেটির আউটপুট ভোল্টেজ আপনার ডিভাইস ম্যাচ করে। ডিভাইসের থেকে যদি পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ কম হয়, তাহলে সেটি কাজ করবে না।

এছাড়াও নিশ্চিত করুন, চার্জারের অ্যাম্পিয়ার কাউন্ট এবং যে ডিভাইস চার্জ করা হবে, তা যেন ম্যাচ করে। অ্যাম্পিয়ার কাউন্টই হলো সেই কারেন্ট, যা চার্জার থেকে যে প্রডাক্ট চার্জ হবে, যা সাপ্লাই করা হয়। চার্জারের অ্যাম্পিয়ার কাউন্ট যদি কোনোভাবে বেশি হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি কম হয়, তাহলে হয় ডিভাইস চার্জ করবে না বা খুবই ধীরে ডিভাইস চার্জ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

স্মার্টফোনের যে দুটি সিস্টেম হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্মার্টফোন বর্তমানে ডাটা আদান প্রদানে সবচেয়ে সহজ মাধ্যম। সহজে বহন করা যায় বিধায় সব ধরনের কাজে স্মার্টফোনের ব্যবহার হচ্ছে। তবে ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গেই এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন ডাটা ফাঁস ও হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। ফলে ডাটা গোপনীয়তা হারাচ্ছে প্রায়শই।

নানা কারণে ফাঁস হতে পারে আপনার গুরুত্বপূর্ণ ডাটা। বিশেষ করে সাধারণ ব্যবহারকারীর বাইরে যারা স্মার্টফোনকে প্রফেশনাল কাজে ব্যবহার করেন তাদের তথ্য চুরি হওয়ার ঝুঁকি বেশি। নানা প্রক্রিয়ায় তথ্য ফাঁস হতে পারে। এরমধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে ‘মেটাডেটা’ ও ‘পেগাসাস’।

মেটাডেটা
প্রায়শই শোনা যায় গুগল,ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করছে। এটি কিন্তু সত্যি। এসব বড় বড় সিস্টেমগুলো ব্যবহারকারীদের যে ডাটা সংরক্ষণ করে সহজভাবে বলতে গেলে তাই মেটাডেটা। অর্থাৎ মেটাডেটাও এক প্রকার ডাটা। ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটার তথ্য দেবে মেটাডেটা।

ধরুন কোনো একটা গান কে লিখেছে, কে গেয়েছে, কখন পাবলিশ হয়েছে, কার সুর করা, কোন অ্যালবামের অংশ, গানের লিরিকে মোট কতটি লাইন আছে, গানটি কী সম্পর্কে লেখা, জনরা কী, এইসব তথ্য হচ্ছে গানটির মেটাডেটা।

মেটাডাটা ব্যবহারকারীর ফোন নম্বর, কোন সার্ভার ব্যবহার করছেন এবং কতক্ষণ ব্যবহার করছেন তার তথ্য, সোশ্যাল মিডিয়ার কোন প্লাটফর্মে কি তথ্য শেয়ার করছেন ইত্যাদি তথ্য সংরক্ষণ করতে পারে দ্বিতীয় পক্ষ, কিংবা আপনার অবস্থান ও ট্র্যাক করতে পারে মেটাডেটার মাধ্যমে। তাই ভার্চুয়াল জগতে একান্ত ব্যক্তিগত তথ্য শেয়ারিং, মূল্যবান নথি আদান-প্রদান করা হতে পারে বিপদজনক।

পেগাসাস
পেগাসাস হচ্ছে একটি স্পাইওয়্যার প্রোগ্রাম। স্পাইওয়্যার হলো ঐ ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যার মাধ্যমে আপনার ব্যবহৃত ডিভাইস হতে তথ্য বা ডেটা অন্যত্র স্থানান্তর হতে পারে। এমনকি আপনার ডিভাইসের কনফিগারেশন ও বদলে দিতে পারে। ২০১৬ সালে পেগাসাসের অস্তিত্ব গবেষকদের নজরে আসলেও ২০২১ সালের মাঝামাঝির দিকে পেগাসাস বাংলাদেশসহ বিশ্বে বহুল আলোচিত একটি ইস্যু হিসেবে দাঁড়ায়।

পেগাসাস ব্যবহারকারীর ফোনে স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হয়ে যেতে পারে নিরবে। এতে ব্যবহারকারী টেরই পাবেন না কোনোভাবে। ইনস্টল হয়েই এটি ঐ ডিভাইসের একের পর এক তথ্য পাঁচার করতে থাকে অন্যত্র। কল হিস্ট্রি, স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা চালু, মাইক্রোফোন চালু, ডিভাইসের প্রতিটি এপ্লিকেশনের এক্সেস হাতিয়ে নেওয়া থেকে শুরু করে পুরো ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারে পেগাসাস।

তবে সাধারণ হ্যাকিং সিস্টেমে স্পাম ম্যাসেজ কিংবা লিংকে ক্লিক করার মাধ্যমে ডিভাইস এর নিয়ন্ত্রণ অন্যত্র চলে গেলেও উপরোক্ত দুটি প্রোগ্রামের ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করতে হয় না। পেগাসাস থেকে মোবাইল ফোন বাঁচানোর উপায় নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিদেশে বেড়াতে গেলে রেস্তোরাঁ-শপিংমল খুঁজে দেবে ইয়েলপ

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রযুক্তির কল্যাণে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। একটি স্মার্টফোন থাকলে বিশ্বের যে কোনো প্রান্তের খবরাখবর জানা যায়। ঘরে বসেই জানতে পারবেন কাছাকাছি রেস্তোরাঁ, ক্যাফে, হাসপাতালসহ, গ্যাস স্টেশনের খবর। এজন্য আছে ইয়েলপ (Yelp) অ্যাপ। রেস্তোরাঁয় কী কী খাবার পাবেন, কতক্ষণ খোলা থাকবে সবই জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।

২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এই অ্যাপটি। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি। শুধু রেস্তোরাঁই নয়, স্পা, কার ওয়াশ, জিম, হেয়ার সেলুন, শপিংমল, ইলেকট্রিশিয়ান, রেসকিউ সেন্টার, বারসহ সব কিছুরই হদিস মিলবে। বিংশ শতাব্দীতে যেমন ডিটেকটরি বই থাকত সবার বাড়িতে। সেখান থেকে কারো ফোন নম্বর খুঁজে নেওয়া যেত। তেমনি এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে আপনি যে এলাকায় আছেন সেখানকার সবকিছুই।

তবে এটা যারা ব্যবসায়িক আছেন তাদের জন্যও খুবই উপকারী একটি অ্যাপ। এখানে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে অন্তর্ভুক্ত করতে পারবেন। অ্যাপটি আছে সার্চ বার এবং রিভিউ দেওয়ার অপশন। আপনার কোন প্রতিষ্ঠানের কোন সার্ভিস ভালো লেগেছে কিংবা খারাপ সবই সেখানে পোস্ট করতে পারবেন।

অ্যাপটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ডিভাইসেই। গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করতে পারবেন অ্যাপটি। এমনকি এর নিজস্ব ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন। অ্যাপটি যেভাবে ব্যবহার করবেন-

এজন্য আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে অ্যাপটি ইনস্টল করে নিন।
সার্চ বারে গিয়ে কি প্রয়োজন তা লিখুন।
সেখানেই আপনি অনেক অপশন পাবেন।
ধরুন, রেস্তোরাঁ খুঁজছেন। কী ধরনের খাবার চান সেগুলোর অপশন থাকবে। কোন রেস্তোরাঁ বাড়ি থেকে কত দূর, কতক্ষণ খোলা থাকবে সবই জানা যাবে। পছন্দমতো এবার রেস্তোরাঁ বেছে নিন।
এখানে আপনি হোন ডেলিভারি নেবেন নাকি রেস্তোরাঁয় বুকিং দেবেন সেই অপশনও থাকবে।
এছাড়াও সেখানকার দূরত্ব, ডেলিভারি খরচ সব কিছুই জানা যাবে।
যারা জিম করতে ভালোবাসেন তারা জিম অপশনে গিয়ে সাধ্যের মধ্যে জিমনেশিয়াম বেছে নিতে পারবেন।
ধারে কাছের শপিংমল খুঁজে নিতে পারবেন ইয়েলপে খুব সহজেই।

আপনি যদি বিজনেসের জন্য ইয়েলপ ব্যবহার করেন তাহলে সার্চ বারের পাশে ফর বিজনেস অপশন পাবেন। এরপর আপনার বিজনেসের ধরন লিখুন। সেখানে আপনার ব্যবসা সম্পর্কে যাবতীয় তথ্য চাওয়া হবে। সব কিছু ঠিকভাবে লিখে কাজ সম্পন্ন করুন। এতে এরপর আপনার ব্যবসায়িক পণ্য সম্পর্কে কেউ সার্চ করলে আপনার প্রতিষ্ঠানের নামও দেখাবে।

তবে আমাদের দেশে এখনো এই অ্যাপ উপলদ্ধ নয়, আবার বিশ্বের সব দেশেও পাবেন না। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, পোল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড,তুর্কি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ মোট ২১টি দেশে আপনি ইয়েলপের মাধ্যমে খুব সহজেই ডিটেকটরির কাজ করতে পারবেন।

ইয়েলপের জন্মের পেছনে একটি কাহিনি আছে। ২০০৪ সালে পেপালের কর্মচারী জেরেমি স্টপেলম্যান অসুস্থ হয়ে পড়েন। যখন তিনি সেরা ডাক্তারের জন্য অনলাইনে অনুসন্ধান করেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন অনলাইনে তেমন কোনো ডাক্তারের তথ্যই নেই। যেখান থেকে সে কাউকে কল করতে পারে।

এরপর তিনি হাসপাতালের তথ্যও খুঁজছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও আশানুরূপ তেমন কোনো তথ্য পাননি। এরপর যখন তিনি সুস্থ হন, তখন এমন একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করেন। যেখানে মানুষ চাইলে যে কোনো কিছু খুঁজে পাবে। তার বাড়ির আশেপাশের হাসপাতাল থেকে শুরু করে রেস্তোরাঁ, বার থেকে শুরু করে সবকিছু। সেখান থেকেই জন্ম ইয়েলপের। এজন্য তার খরচ হয়েছিল প্রায় ১ লিমিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১০ লাখ টাকা। এই অর্থও তিনি সংগ্রহ করেছিলেন বন্ধুদের কাছ থেকে। খুব শিগগির হয়তো সব দেশেই এটি ব্যবহার শুরু হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ৩১ আগস্ট

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য