Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

stock news cbs

dse

শেয়ারবাজারে দরপতনের মাধ্যমে টানা দুই কার্যদিবস

স্টক নিউজ বিডি July 27, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: দেশের শেয়ারবাজারে দরপতনের মাধ্যমে টানা দুই কার্যদিবস মধ্যে থাকল শেয়ারবাজার। অবশ্য এই দরপতনের মধ্যেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

আগের কার্যদিবসের মতো আজও বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম কমেছে। তবে গতকাল দরপতনে আধিপত্য দেখালেও আজ বেশিরভাগ বীমা ও বস্ত্র কোম্পানির শেয়ার দাম বেড়েছে। তবে বাকি খাতগুলো ব্যাংকের পথ ধরেছে। ফলে দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে।

এদিন তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে মাত্র চারটির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৩টির। আর চারটির দাম অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে বীমা খাতের ৫১টি কোম্পানির মধ্যে ৩৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২টির। বাকি দুটির শেয়ার লেনদেন হয়নি। আর বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১টির এবং সাতটির দাম অপরিবর্তিত রয়েছে।

বীমা ও বস্ত্র খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়লেও সব খাত মিলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৪টির। আর ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩৭৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্য সূচকের পতন হলেও এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮৭ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বারাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার। কোম্পানিটির ৬৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জিপিএইচ ইস্পাত, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এনআরবিসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, জিনেক্স ইনফোসিস এবং ওরিয়ন ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৩টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

1 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বৃহস্পতিবারে ৩২ কোম্পানির লেনদেন বন্ধ

স্টক নিউজ বিডি November 18, 2020

স্টক নিউজ বিডি প্রতিবেদন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানি বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হলো: সোস্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, স্ট্যাইল ক্রাফট, ন্যাশনাল পলিমার, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইটিসি, প্যাসিফিক ডেনিমস, রংপুর ফাউন্ডারি, অ্যাডভেন্ট ফার্মা, দুলামিয়া কটন, মুন্নু জুট স্ট্যাফলার্স, মুন্নু সিরামিক, শাশা ডেনিমস, এম.এল ডাইং, ফার কেমিক্যাল, সায়হাম টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্যাক্ট্ররিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অলিম্পিক এক্সেসরিজ, জুট স্পিনার্স, বিডিকম অনলাইন, ওয়াইম্যাক্স, দেশবন্ধু পলিমার, সী পার্ল বীচ, জাহিন টেক্স, এডিএন টেলিকম , ফাইন ফুড, আরএন স্পিনিং, ডেসকো, সোনালী পেপার ও ওয়ালটন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল ১৯ নভেম্বর, বৃহস্পতিবার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী রোববার (২২ নভেম্বর), এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য