Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

stock news today

dse-cse-forigeon-investor

শেয়ারবাজারে হঠাৎ করেই বিদেশি বিনিয়োগ প্রায় অর্ধেক

স্টক নিউজ বিডি November 18, 2020

স্টক নিউজ বিডি প্রতিবেদন: শেয়ারবাজারে টানা তিন মাস ইতিবাচক ধারায় লেনদেনের পর হঠাৎ করে অক্টোবর মাসে বিদেশী ও প্রবাসীদের অংশগ্রহণ কমেছে প্রায় অর্ধেক।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, অক্টোবর মাসে প্রাবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে মাত্র ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। তার আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ৯৭১ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশিদের লেনদেন কমেছে ৪৫৯ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিশনের নেতৃত্বে ‘শেয়ারবাজার ভালো থাকবে’ এই প্রত্যাশায় নতুন করে বিদেশিরা বাজারে আসতে শুরু করে। কিন্তু বড় মূলধনী ভালো কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির চেয়ে ছোট ছোট কোম্পানি শেয়ারের দাম বাড়ায় এখন শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

তারা বলছেন, দেশের শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো নিস্ক্রিয়। আর বিদেশি বিনিয়োগকারীদের অবদান মাত্র ৩ শতাংশ। সুতরাং এই শেয়ারবাজার চলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণে। ফলে বিদেশিরা শেয়ারবাজারে শেয়ার বিক্রি করে চলে গেলেও বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।

ডিএসইর তথ্য মতে, অক্টোবর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭ হাজার ৩৯ কোটি ৭৮ লাখ ৬ হাজার টাকা। এর মধ্যে বিদেশীদের লেনদেনের পরিাণ ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ অক্টোবর মাসে শেয়ারবাজারে বিদেশিদের অবদান মাত্র ৩ দশমিক ০১ শতাংশ।

এর আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছে ২২ হাজার ২৫৭ কোটি ৮ ১লাখ ২ হাজার টাকা। আর সেই মাসে বিদেশীদের লেনদেন হয়েছিল ৯৭১ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ সেপ্টেম্বর মাসেও বিদেশিদের অবদান ছিলো খুবই সামান্য। তার আগের মাস আগস্টে বিদেশিদের ৯৬৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে প্রথম পনের দিনে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। আর শেষ পনের দিনে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, দ্বিতীয় দফা কারোনার শঙ্কায় বিদেশীরা নতুন বিনিয়োগ করছে না। তবে এটি বেশি সময় থাকবে না। আমার প্রত্যাশা হয়তো ১ মাস পর আবার তারা শেয়ারবাজারে অংশগ্রহণ করবেন।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বৃহস্পতিবারে ৩২ কোম্পানির লেনদেন বন্ধ

স্টক নিউজ বিডি November 18, 2020

স্টক নিউজ বিডি প্রতিবেদন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানি বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হলো: সোস্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, স্ট্যাইল ক্রাফট, ন্যাশনাল পলিমার, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইটিসি, প্যাসিফিক ডেনিমস, রংপুর ফাউন্ডারি, অ্যাডভেন্ট ফার্মা, দুলামিয়া কটন, মুন্নু জুট স্ট্যাফলার্স, মুন্নু সিরামিক, শাশা ডেনিমস, এম.এল ডাইং, ফার কেমিক্যাল, সায়হাম টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্যাক্ট্ররিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অলিম্পিক এক্সেসরিজ, জুট স্পিনার্স, বিডিকম অনলাইন, ওয়াইম্যাক্স, দেশবন্ধু পলিমার, সী পার্ল বীচ, জাহিন টেক্স, এডিএন টেলিকম , ফাইন ফুড, আরএন স্পিনিং, ডেসকো, সোনালী পেপার ও ওয়ালটন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল ১৯ নভেম্বর, বৃহস্পতিবার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী রোববার (২২ নভেম্বর), এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য