স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক আবারও জানিয়েছেন, কারাগারে ফিরেই বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে তাকে। এর বাইরে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না; এমন অভিযোগ সঠিক নয়।
তাকে বিদেশে চিকিৎসা ইস্যুতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো ৭৬ বছর বয়সী অসুস্থ খালেদা জিয়াকে পুনরায় জেলে গিয়ে আবেদন করতে বলা রাজনৈতিক প্রতিহিংসা কি না?
তিনি বলেন, আর কত করলে রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণিত হবে না। প্রধানমন্ত্রী তার (খালেদা জিয়া) দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছেন; এটা কি মানবিক হয়নি। এখানে কি টক্সিটি কমে নাই। টক্সিটি যদি এখানে না কমে থাকে তাহলে কোনোদিন কমবে না।
মন্ত্রী জানান, মানবিকতা দেখিয়েই বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। এ পর্যায়ে আবারও মানবিকতা দেখাতে হলে আইনিভাবে দেখতে হবে। কিন্তু আইনে তা নেই।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
