Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইপিও / রাইট

asiatic lab

আজ থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিং শুরু

স্টক নিউজ বিডি October 10, 2022

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির বিডিংয়ের (নিলাম) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির বিডিং শুরু হবে ১০ অক্টোবর, সোমবার বিকাল ৩টায়। চলবে ১৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৩টা পরযন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে গত ৩১ আগস্ট বিডিংয়ের অনুমতি দিয়েছে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে।

বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর নিয়ম অনুসারে, প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। যে দামে এসে তাদের জন্য সংরক্ষিত শেয়ারের বিক্রি শেষ হবে, সেই দামের (Cut-off Price) চেয়ে ৩০ শতাংশ অথবা ২০ টাকা, যেটি কম, সেই দামে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

সূত্র অনুসারে, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৬১ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৮ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

চার্টার্ড লাইফের আইপিও আবেদন শেষ বৃহস্পতিবার

স্টক নিউজ বিডি September 29, 2022

ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষ হবে আজ ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এর আগে গত ২৫ সেপ্টেম্বর, রোববার ২০২২ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৬ জুলাই অনুষ্ঠিত কমিশনের ৮২৭তম সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, চার্টার্ড ইসলামী লাইফ পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে কোম্পানিটি।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৩৫ কোটি ২১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে ৪৫ লাখ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়াল

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের সুকুক অনুমোদন

স্টক নিউজ বিডি September 28, 2022

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের ৩০০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদিত বন্ডটি সিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমেবল অ্যাসেট বেকড সুকুক। বন্ডটি দেশের দ্বিতীয় সুকুক বা ইসলামিক বন্ড।

বুধবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪০তম সভায় উক্ত বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ বছর মেয়াদী উক্ত সুকুকের গ্রেস পিরিয়ড এক বছর এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট হার ৮ শতাংশ থেকে ১১ শতাংশ যাতে প্রাইভেট অফারের মাধ্যমে শুধুমাত্র ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারবে। এই সুকুরের প্রতি ইউনিটের মূল্য ৫ হাজার টাকা এবং নূন্যতম সাবসক্রিপশন ফি ১ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস তাদের বিদ্যমান যন্ত্রপাতির পুনঃঅর্থায়নের কাজে ১৬০ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার ১৩ টাকা এবং নতুন যন্ত্রপাতি ক্রয়ের কাজে ১৩৯ কোটি ২৪ লাখ ২১ হাজার ৯৮৭ টাকা ব্যাবহার করা হবে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল অ্যান্ড রিসোর্সেস লিমিটেড। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
asiatic lab

এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিংয়ের তারিখ নির্ধারণ

স্টক নিউজ বিডি September 25, 2022

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির বিডিংয়ের (নিলাম) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির বিডিং শুরু হবে আগামী ১০ অক্টোবর বিকাল ৩টায়। চলবে ১৩ অক্টোবর বিকাল ৩টা পরযন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে গত ৩১ আগস্ট বিডিংয়ের অনুমতি দিয়েছে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে।

বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর নিয়ম অনুসারে, প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। যে দামে এসে তাদের জন্য সংরক্ষিত শেয়ারের বিক্রি শেষ হবে, সেই দামের (Cut-off Price) চেয়ে ৩০ শতাংশ অথবা ২০ টাকা, যেটি কম, সেই দামে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

সূত্র অনুসারে, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৬১ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৮ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্টার অ্যাডহেসিভ লিমিটেড

স্টার অ্যাডহেসিভের কিউআইওতে আবেদন ২৭ হতে ৩১ মার্চ পর্যন্ত

স্টক নিউজ বিডি March 24, 2022

স্টক নিউজ বিডি ডেস্ক: শেয়ারবাজারে আসছে দেশের অন্যতম শীর্ষ অ্যাডহেসিভ প্রস্তুতকারক স্টার অ্যাডহেসিভ লিমিটেড কোম্পানি। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর তারিখ নির্ধারণ করা হয়েছে। শেয়ারবাজারে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য সদ্য অনুমোদন পাওয়া এসএমই খাতের স্টার অ্যাডহেসিভ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে। কোম্পানিটিতে আবেদন শুরু হবে আগামী ২৭ মার্চ। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১২তম কমিশন সভায় কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানা সংস্কার, চলতি মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড

জেএমআই হসপিটালের আইপিওতে সাড়ে ৮ গুণ বেশি বিনিয়োগকারীর আবেদন

স্টক নিউজ বিডি March 20, 2022

ঢাকা, ২০ মার্চ, ২০২২, রবিবার: চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার (২০ মার্চ) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান কার্যালয়ে শেয়ার বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রো-রাটা ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়। এতে প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছেন ৫১ অথবা ৫২টি শেয়ার এবং প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ৫৮ অথবা ৫৯টি শেয়ার।

অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ৭৫ কোটি টাকার আইপিও’র বিপরীতে আবেদন জমা পড়ে ৬৪৯ কোটি ১৩ লাখ ২১ হাজার ৪০০ টাকার। প্রয়োজনীয় বিনিয়োগ আবেদনের তুলনায় যা প্রায় ৮ দশমিক ৬৫ গুণ।

শেয়ার বরাদ্দ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক আমিন ভূঁইয়া এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক।

এছাড়াও জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী শহীদুল হক এফসিএমএ, ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া এবং লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো: রবিউল ইসলাম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক এবং কোম্পানি সচিব মো. সফিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের দেশে চিকিৎসা সরঞ্জাম খাত নিয়ে কাজ করার ব্যাপক সুযোগ আছে। আর এই জায়গায় গত দুই দশকের বেশি সময় ধরে জেএমআই কাজ করে যাচ্ছে। করোনাকালে আমাদের সব শিল্প প্রতিষ্ঠান একদিনের জন্যও বন্ধ হয়নি। একমাত্র দেশিয় প্রতিষ্ঠান হিসেবে জেএমআই সিরিঞ্জ চলমান করোনাপ্রতিরোধী গণটিকাদান কর্মসূচিতে সিরিঞ্জ সরবরাহ করছে।’

মো. আবদুর রাজ্জাক আরও বলেন, ‘জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডে নানা ধরণের চিকিৎসা সরঞ্জাম তৈরি হচ্ছে। যেগুলো দেশের বাজারে সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তাই, এই প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছেন, তাঁরা কখনো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই।’

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি-এর ৭৯৯তম সভায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার অনুমোদন দেয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটি বাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করার অনুমতি পায়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কৃষিবিদ সীড

আজ থেকে কৃষিবিদ সিডে কিউআই আবেদন শুরু

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি ডেস্ক: এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেড শেয়ারবাজারে আসছে। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটিতে আবেদন শুরু হবে আজ ২০ মার্চ, রবিবার। চলবে ২৪ মার্চ,বৃহস্পতিবার পরযন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ জানুয়ারি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

বিএসইসি সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ১১ কোটি ৬০ টাকা সংগ্রহ করবে।

কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬০ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটালের বিডিংয়ের আবেদন ৫০ লাখের বদলে ২০ লাখ টাকায়

স্টক নিউজ বিডি December 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিংয়ে সর্বনিম্ন ৫০ লাখ টাকার বদলে ২০ লাখ টাকার আবেদন করতে পারবেন যোগ্য বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সুবিধা দিয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা করে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে শেয়ার ছাড়ার অনুমোদন দেয় বিএসইসি। বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।

বুকবিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তাদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করা হবে। আর নিলামে নির্ধারিত কাট-অফ প্রাইস থেকে ২০ শতাংশ কমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে টাকা তুলে ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভূমি উন্নয়ন, ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয়ে কাজে লাগাবে। তবে আইপিও’র মাধ্যমে উত্তোলন করা টাকা দিয়ে কোম্পানিটি আন্তঃকোম্পানি ঋণ দিতে পারবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাভানা ফার্মা

নাভানা ফার্মার রোড শো ২১ ডিসেম্বর

স্টক নিউজ বিডি December 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলণ করবে নাভানা ফার্মাসিউটিক্যালস। এ জন্য কোম্পানিটি রোড শো’র আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

বিডি থাই ফুডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

স্টক নিউজ বিডি November 25, 2021

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছাড়বে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। যা চলবে আগামী ২৯ ডিসেম্বর পরযন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র অনুসারে, কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য