Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আসের মালিক

মালালা-ইউসুফজাই_আসের-মালিক

বিয়ে করলেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই তার সঙ্গী আসের মালিককে ইসলামিক রীতিতে বিয়ে করেছেন।ব্রিটেনের বার্মিংহামে এই বিয়ের অনুষ্ঠিত হয়। ২৪ বছর বয়সী এই শান্তিকামী কর্মী জানিয়েছেন, এই দিনটি তার জীবনের একটি মূল্যবান দিন।

২০১২ সালে তালেবানের হাতে গুলিবিদ্ধ হবার পর পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস্-এ রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। এক টুইট বার্তায় মালালা জানিয়েছেন, “আসের এবং আমি একত্রিত হয়েছি জীবনের জন্য”।

“সামনের দিনগুলোতে একসাথে পথচলার জন্য আমরা বেশ উদ্বেলিত,” লিখেছেন মালালা।

মালালা ইউসুফজাই পাকিস্তানের তালেবান নিয়ন্ত্রিত একটি অঞ্চলে মেয়েদের শিক্ষার পক্ষে তার সাহসী ভূমিকার কারণে প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন। বিবিসির উর্দু সার্ভিসের জন্য তিনি ২০০৯ সালে একটি দিনলিপি লেখা শুরু করেন।

তালেবান ২০১২ সালে মালালাকে স্কুল থেকে ফেরার পথে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালায়। ঐ ঘটনা তাকে বিশ্বজোড়া পরিচিতি এনে দেয়।

সেসময় তার বয়স ছিল ১৫ বছর। মারাত্মক আহত হয়ে মালালা তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সেই ঘটনা থেকে বেঁচে যাবার পর তার পরিবার নিয়ে ব্রিটেনে চলে যান।

ঐ হামলা থেকে সেরে উঠার পর মালালা মেয়েদের শিক্ষার পক্ষে তার প্রচারণা অব্যাহত রাখেন। তিনি এই বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের এক বিশেষ অধিবেশনে বক্তৃতাও দেন।

২০১৪ সালে ১৭ বছর বয়সে মালালা সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন। তার সাথে যৌথভাবে নোবেল জেতেন ভারতের কৈলাস সত্যার্থি।মালালা ইউসুফজাই ২০১৩ সালেও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার পাননি।

মালালা ইউসুফজাইয়ের বিয়ের অনুষ্ঠানের খবর সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষ ‘লাইক’ করেছে। ২০১৩ সালে মার্কিন সাময়িকী টাইম মালালাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলে বর্ণনা করে। ওই বছরই মালালা ইউরোপীয় ইউনিয়নের শাখারভ মানবাধিকার পুরস্কার পান।

মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন এবং মানবাধিকার নিয়ে বিশ্বজুড়ে সরব একজন ব্যক্তিত্ব।এর আগে বিয়ে সম্পর্কে দ্বিধা প্রকাশ করতে দেখা গেছে মালালা ইউসুফজাইকে।

গত জুলাই মাসে ভোগ সাময়ীকিকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা বলেছিলেন, “আমি এখনো বুঝি না, কেন মানুষকে বিয়ে করতে হবে”।

“আপনি যদি আপনার জীবনে একজন ব্যক্তিকে চান, তাহলে কেন কাগজে সই করে সেটা করতে হবে। কেন স্রেফ একজন আরেকজনের সঙ্গী হতে পারবে না?” বলেছিলেন মিজ ইউসুফজাই।

“আমার মা আমাকে বলে এমন কথা বলার সাহস তোমার কী করে হল! তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে একটা সুন্দর ব্যাপার”।মালালা ইউসুফজাইয়ের বিয়ের অনুষ্ঠানের খবর সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষ ‘লাইক’ করেছে।

হাজার হাজার শুভেচ্ছাবানীতে ছেয়ে গেছে টুইটারে পোস্ট করা মালালার বিয়ের খবর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য