Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কোম্পানি সংবাদ

aci

টেটলি এসিআইয়ের শেয়ার কিনে নিচ্ছে টাটা কনজ্যুউমার

স্টক নিউজ বিডি November 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টাটা কনজ্যুউমার প্রডাক্টস ওভারসিস হোল্ডিংস (টিসিপি) লিমিটেড টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। গত ২৩ সেপ্টেম্বর অ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং টাটা কনজ্যুউমার প্রডাক্টস এর মধ্যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, টাটা কনজ্যুউমার প্রডাক্টস একটি ইংলিশ কোম্পানি। কোম্পানিটির হেডকোয়াটার ইন্ডিয়ার মুম্বায়ে। টিসিপি টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। টেটলি এসিআইয়ে এসিআইয়ের ৫০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে। এসিআই এবং টিসিপি একটি সোহার্দপূর্ণ চক্তিতে পোঁছেছে। এসিআইয়ের পরিচালনা বোর্ড খসড়া চুক্তি অনুমোদন করেছে।

চুক্তির অধীনে এসিআই পুরো মালিকানা বিক্রি করবে ১০ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়। এসিআই বিক্রয়, বণ্টন এবং লিজ চুক্তি বাবদ গ্রহণ করবে ৩ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা। এসিআই এবং টিসিপি একসাথে টিসিপির মূল কোম্পানি টাটা কনজ্যুউমার প্রডাক্টস ইউকে গ্রুপের সাথে সেটেলমেন্ট চুক্তি করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
spot-market

৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার

স্টক নিউজ বিডি November 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ২৭ নভেম্বর, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- হামিদ ফেব্রিক্স, মোজাফফর হোসেন স্পিনিং, গোল্ডেন সন, অ্যাটলাস বাংলাদেশ, বিডি সার্ভিসেস লিমিটেড।

সূত্রে জানায়, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৮ নভেম্বর, সোমবার। আলোচ্য কোম্পানির রেকর্ড তারিখ ২৯ নভেম্বর, মঙ্গলবার। বিডি সার্ভিসেস জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২৯ নভেম্বর, মঙ্গলবার। কোম্পানিটির রেকর্ড তারিখ ৩০ নভেম্বর,বুধবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্ট নাম পরিবর্তন করবে

স্টক নিউজ বিডি November 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিচালনা বোর্ড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিবর্তে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি নাম রাখবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নামে লেনদেন করবে প্রিমিয়ার সিমেন্ট। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৩ কোম্পানির বিক্রেতা নেই

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, আইটিসি ও বিডি থাই ফুড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র জানায়, আজ বেলা ১১টা ০৪ মিনিট পর্যন্ত দেশ নাভানা ফার্মার স্ক্রিনে ৪ লাখ ৩৩ হাজার ৭১৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে আইটিসির স্ক্রিনে ১৫ লাখ ৭৯ হাজার ৩৮৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। একই সময়ে বিডি থাই ফুড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Alltex ind

অলটেক্সের এজিএমের তারিখ পরিবর্তন

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৬ ডিসেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শরীয়াহভিত্তিক ব্যবসা করবে ন্যাশনাল হাউজিং

স্টক নিউজ বিডি October 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্স শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ইসলামিক ফিন্যান্স শাখা খোলার মাধ্যমে শরীয়াহভিত্তি ব্যবসা কারযক্রম চালু করবে। ন্যাশনাল হাউজিং বাংলাদেশ ব্যাংক এবং

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারবে। কোম্পানিটি আরও জানায়, শরীয়াহভিত্তিক ব্যবসা বর্তামান ব্যবসার সাথে একযোগে চলবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রাইম ব্যাংক

বন্ড ইস্যু করবে প্রাইম ব্যাংক

স্টক নিউজ বিডি October 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের পরিচালনা বোর্ড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রাইম ব্যাংক আনসিকিউরড, নন-কনভার্টেবল, রিডামবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ ৭ বছর। ব্যাংকটি মূলধন বৃদ্ধি করতে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে প্রাইম ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গ্লোবাল ইসলামী ব্যাংক

আজ গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও আবেদন শেষ

স্টক নিউজ বিডি October 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে আসছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আজ ২০ অক্টোবর,বৃহস্পতিবার শেষ হবে। এর আগে গত ১৬ অক্টোবর কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বিএসইসি জানায়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করবে গ্লোবাল ইসলামী ব্যাংক। উত্তোলিত অর্থ এসএমই, সরকারি সিকিউরিটিজ ও শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৪২ পয়সা। কোম্পানিটি সম্পদ পুনর্মূল্যায়ন করেনি। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডিএসইতে পিই রেশিও বেড়েছে

স্টক নিউজ বিডি October 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৯৮ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৯১ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ২২.৩ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৩.৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৯ পয়েন্ট, আর্থিক খাতে ২৪.১ পয়েন্ট, খাদ্য খাতে ১৮.২ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১১.৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৩.৭ পয়েন্ট, আইটি খাতে ২৬.৬ পয়েন্ট, পাট খাতে ২৪৬.৬ পয়েন্ট, বিবিধ খাতে পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮.৯ পয়েন্ট, কাগজ খাতে পয়েন্ট, ওষুধ খাতে ৪১ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২৩.১ পয়েন্ট, ট্যানারি খাতে ২৪.৬ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৫.৫ পয়েন্ট, বস্ত্র খাতে ১৭.৩ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ২৭.৮ পয়েন্ট অবস্থান করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাপ্তাহিক লেনদেনে ওরিয়ন ফার্মার রাজত্ব

স্টক নিউজ বিডি October 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯৪ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৪২০টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭০ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা।

ইস্টার্ণ হাউজিং লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, বিবিএস কেবলস, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য