Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খালেদা জিয়া

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি মনগড়া বক্তব্য দিচ্ছে: কাদের

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি মনগড়া বক্তব্য দিচ্ছে: কাদের

স্টক নিউজ বিডি December 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রসনের স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা মনগড়া বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি সোমবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ সফলভাবে পালনের লক্ষ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও সব কাউন্সিল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।

তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি ক্রমাগত মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছে, যে কারণে দলের কাছেই নেতাদের একদিন জবাবদিহি করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ সফলভাবে পালনের লক্ষ্যে ওবায়দুল কাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, ১৬ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাজাতিকে শপথ বাক্য পাঠ করাবেন।

তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর সকালে সাভার ও বঙ্গবন্ধু ভবনে আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করবেন।

১৭ ডিসেম্বর সংসদ ভবন প্রাঙ্গণে দেশি-বিদেশি অতিথিদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হবে।

১৮ ডিসেম্বর বেলা ২ টা ৩০ মিনিটে মিনিটে শিখা চিরন্তন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

মতবিনিময় সভা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল, অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা এবং ঢাকার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

গণতন্ত্রের মূলকণ্ঠ খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায়: ফখরুল

স্টক নিউজ বিডি December 1, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে।

খালেদা জিয়ার মুক্তি দাবি ও বিদেশে নিয়ে চিকিৎসা নিশ্চিত করার দাবিতে বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, তারা আজ গণতন্ত্রের মূলকণ্ঠ খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায়। তাকে তারা কথা বলতে দিতে চায় না। তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে।

দেশে নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, তার সময়েই নারীরা ক্ষমতায়তনের সবচেয়ে বড় সুযোগ পেয়েছে। তিনি সবাইকে বাকস্বাধীনতা দিয়েছিলেন।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে দাঁড়িয়ে কথা বললে হবে না, ঘরে ঘরে গিয়ে মা-বোনকে জাগিয়ে তুলতে হবে। সব মানুষকে একত্রিত করতে হবে, সংঘবদ্ধ করতে হবে।’ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তারেক রহমানকে ফিরিয়ে আনতে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

মির্জা ফখরুল বলেন, সরকার মৌন মিছিলেও ভয় পায়। আজকে এখানে মৌন মিছিলও করতে দেওয়া হয়নি।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bnp law

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে করা আবেদনের পরিপেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা অবশ্যই মানবিক, কেউ মারা যাক সেটা আমরা কখনোই চাই না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সচিবালয়ে দলের চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় মন্ত্রী তাদেরকে এসব কথা বলেন।

এর আগে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দলের আইনজীবীদের একটি প্রতিনিধি দল দেখা করার কথা জানান দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি আরও বলেন, দুপুর দেড়টায় সচিবালয়ে যাবেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মো. রুহুল কদ্দুস কাজল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকীর উপস্থিত থাকার কথা রয়েছে।

শায়রুল কবির আরও বলেন, বৈঠকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bnp law

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্তে আইনমন্ত্রীর সঙ্গে বিএনপির আইনজীবীদের বৈঠক দুপুরে

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থি আইনজীবীদের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, দুপুর দেড়টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মো. রুহুল কদ্দুস কাজল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকীর উপস্থিত থাকার কথা রয়েছে।

শায়রুল কবির আরও বলেন, বৈঠকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dr zaforullah

খালেদা জিয়াকে জামিন দিতে সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি: জাফরুল্লাহ

স্টক নিউজ বিডি November 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য আমি একজন চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি।’

রোববার এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত। তার সবদিক থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরাপুরি নিয়ন্ত্রণের বাইরে। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে আর্থারাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে।’

বিবৃতিতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচণ্ড দুর্বল। এরই মধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হন। পুনরায় হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ না।’

তিনি বলেন, ‘এ অবস্থায় খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছামত চিকিৎসা নেওয়া। সবচাইতে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া। তার শারীরিক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের উত্তম কাজ।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
khaleda-zia

আবারো হাসপাতালে খালেদা জিয়া

স্টক নিউজ বিডি November 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার ফলোআপের জন্য আবারো হাসপাতালে নেয়া হচ্ছে। শনিবার বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গত কয়েক দিন আগে ম্যাডাম চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ আবার উনাকে ফলোআপের জন্য হাসপাতালে নেয়া হবে।

এর আগে ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর তার অস্ত্রোপচার করা হয়।

তিন সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। এরপর গত ৭ নভেম্বর হাসপাতাল ছেড়ে গুলশানে নিজ বাসা ফিরোজায় উঠেন তিনি।

ওই দিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন সাবেক এ প্রধানমন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
khaleda-zia

বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু স্বাস্থ্যগত পরীক্ষার প্রয়োজন রয়েছে। তাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৩টায় তিনি বাসা থেকে বের হবেন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য