Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

প্রতিপক্ষের জন্য আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে, জানিয়ে দিলেন মেসি

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লিওনেল মেসি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন আজই। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি নেমে করেছেন গোলও। ম্যাচ শেষে নিজের দল নিয়ে সমর্থকদের আত্মবিশ্বাসী বার্তাই দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাকে হারানো প্রতিপক্ষদের জন্য কঠিন হবে।

আর্জেন্টিনা এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে। বিষয়টি একদিকে যেমন দলকে অনুপ্রেরণা দেওয়ার, আরেক দিকে ১৯৬২ সালের পর থেকে কারও টানা দুবার চ্যাম্পিয়ন হতে না পারার কারণে শঙ্কারও। চার বছর আগের মেসি আর এই মেসির মধ্যেও পার্থক্য আছে। সব মিলিয়ে আর্জেন্টিনা এবার কত দূর যেতে পারবে, তা নিয়ে সমর্থকদের মনে সংশয় আছে।

তবে মেসির বিশ্বাস, এই দল আবারও বড় কিছু করার সামর্থ্য রাখে, ‘এই দলটা যা পেয়েছে, তা সবই প্রাপ্য। মানুষ নিশ্চিত থাকতে পারে আমরা সব সময়ের মতো নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করব। কখনো সফল হব, কখনো হব না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা ইতিবাচক ফল পেয়েছি। আমাদের ভাগ্যও ভালো ছিল। তবে এটি কঠিন এবং দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তবে আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি, মানুষকেও অভ্যস্ত করে তুলেছি। আমরা এটার পুনরাবৃত্তি করার চেষ্টা করব।’

এরপরই প্রতিপক্ষদের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন তিনি, ‘এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। কারণ, আমরা খুবই প্রতিযোগিতামূলক দল।’

গত মাসের শেষ দিকে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানে জয়ের ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তাঁর এই চোট আর্জেন্টিনার শিবিরে বেশ উদ্বেগ তৈরি করেছিল। সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে মেসি আজ মাঠে নামায়।

মেসিও আজ শুরু থেকেই উপভোগ করেছেন বলেই জানিয়েছেন, ‘আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নামার জন্য মুখিয়ে ছিলাম। অস্বস্তি থাকলে যে ভয়গুলো কাজ করে, তা ঝেড়ে ফেলে একদম মুক্তভাবে খেলতে চেয়েছিলাম।’

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার হাতে আছে আরও এক সপ্তাহ। সেই সময়ের মধ্যে দলের বাকি খেলোয়াড়দেরও পুরোপুরি ফিট হয়ে ওঠার আশা করছেন মেসি। তাঁর মতে, প্রস্তুতির শেষ সময়টা কাজে লাগাতে পারলে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনা নিজেদের সেরা অবস্থাতেই নামতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

স্টক নিউজ বিডি June 9, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এই জয় এলো ২১ বছর পর। 

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে প্রথম হারের লজ্জা দিয়েছিল টাইগাররা। ঐ ম্যাচ ৫ উইকেটে জয়ের পর অসিদের বিপক্ষে ওয়ানডেতে আর কখনও জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত টেস্টে একবার ও টি-টোয়েন্টিতে চারবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে টাইগাররা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ১০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। অস্ট্রেলিয়া পেসার নাথান এলিসের শিকার হয়ে ৫ রানে ফেরেন সাইফ।

দ্বিতীয় উইকেটে দারুণ জুটিতে বাংলাদেশের স্কোর শতরানে নেন তানজিদ ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে থামেন তানজিদ। এলিসের দ্বিতীয় শিকার হবার আগে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করেন তিনি। এ বছর ৭ ওয়ানডে খেলে চতুর্থ অর্ধশতকের দেখা পেলেন তানজিদ।

দলীয় ১০৬ রানে তানজিদ ফেরার পর ক্রিজে আসেন লিটন দাস। তার সাথে ১৯ রানের জুটিতে ওয়ানডেতে ১২তম অর্ধশতকের দেখা পান শান্ত। 

চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি লিটন। মাত্র ৭ রানে অস্ট্রেলিয়া স্পিনার ম্যাট রেনশর বলে আউট হন তিনি। 

হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন শান্ত। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। রেনশর দ্বিতীয় শিকার হওয়ার আগে ৯টি চার ও ১টি ছক্কায় ৮৬ বলে ৬৭ রানে থামেন শান্ত। 

দলীয় ১৪০ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের রানের চাকা ঘুরিয়েছেন তাওহিদ হৃদয় ও সাড়ে তিন বছর পর ওয়ানডে খেলতে নামা মোসাদ্দেক। ৯০ বলে ৭৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ৫১ বলে ৩১ রানে বিদায় নেন হৃদয়। তবে অন্য প্রান্তে ৪৯ বলে ওয়ানডে চতুর্থ হাফ-সেঞ্চুরির দেখা পান ব্যক্তিগত ২২ রানে ক্যাচ দিয়ে জীবন পাওয়া মোসাদ্দেক। 

মোসাদ্দেকের হাফ-সেঞ্চুরির পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৩ ও তানভীর ইসলাম ৫ রানে আউট হলে ৪৫তম ওভারে ২৩৯ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। 

এরপর অষ্টম উইকেটে তাসকিন আহমেদকে নিয়ে ৩৩ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ এনে দেন মোসাদ্দেক।

৭টি চার ও ৩টি ছক্কায় ৭০ বলে অপরাজিত ৮৬ রান করেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মোসাদ্দেক। ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২০ রানে আউট হন তাসকিন। 

অস্ট্রেলিয়ার এলিস ৩টি, লিয়াম স্কট ও রেনশ ২টি করে উইকেট নেন। 

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম ডেলিভারিতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের বলে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট তুলে নেন পেসার মুস্তাফিজুর রহমান। মার্নাস লাবুশেনকে ১ রানে থামিয়ে দেন ফিজ।

তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন কুপার কনোলি ও অধিনায়ক জশ ইংলিশ। ১১তম ওভারে ইংলিশকে ব্যক্তিগত ১৯ রানে থামিয়ে জুটি ভাঙেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। 

৫১ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেছিলেন কনোলি ও অ্যালেক্স ক্যারি। ৪০ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৩৫ রান করা কনোলিকে বোল্ড করেন স্পিনার মোসাদ্দেক। 

কনোলি ফেরার পর পেসার নাহিদ রানার তোপ ও মোসাদ্দেকের ঘূর্ণিতে ১৫৬ রানে নবম উইকেট হারিয়ে বড় হারের লজ্জার মুখে পড়ে অস্ট্রেলিয়া। তবে নবম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ক্যামেরুন গ্রিন ও এডাম জাম্পা। জুটি ৩৪ বলে ৩৫ রান তোলার পর বজ্র ও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এ সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২ দশমিক ২ ওভারে ৯ উইকেট ১৯১ রান। 

পরবর্তীতে বৃষ্টি না থামলে এক ঘণ্টা পর বৃষ্টি আইনে ৮৬ রানে জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে অনবদ্য ৮৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোসাদ্দেক।

আগামী ১১ জুন মিরপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজনৈতিক কারণে যেন কোনো খেলোয়াড় দল থেকে বাদ না পড়ে’

স্টক নিউজ বিডি April 1, 2026

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং পেশাভিত্তিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা সার্বজনীন।

আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্লাবটির নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং আবাহনী ক্লাব-এর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু বক্তব্য দেন।

বিএনপি মহাসচিব বলেন, খেলাধুলার জগৎ একটি আলাদা জগৎ, যেখানে সম্পৃক্ত হলে আত্মিক প্রশান্তি অনুভূত হয়। এসময় তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশেষ করে ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বেশি। একসময় তিনি ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মির্জা ফখরুল বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর থেকেই খেলাধুলাকে গ্রামাঞ্চলসহ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের ভাতা প্রদান বা সম্মাননা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তার চেয়েও বড় বিষয় হচ্ছে খেলোয়াড়রা যেন ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারেন, সেই পরিবেশ তৈরি করা। এ লক্ষ্য সামনে রেখে কাজ শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক প্রভাবের কারণে যেন কোনো মেধাবী খেলোয়াড় দল বা জাতীয় দল থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এটি ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, দেশের তরুণ ক্রীড়া নেতৃত্ব অত্যন্ত সম্ভাবনাময় এবং তাদের নেতৃত্বে ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবিষ্যতে আরও সফলতা অর্জন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া ক্লাবগুলো দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এসব ক্লাব ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি সুস্থ প্রতিযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে মাঠের বাইরে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। তিনি অতীতের অন্ধকার সময় ভুলে গিয়ে নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন উদ্যম নিয়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেসি খেলেননি তাই…

স্টক নিউজ বিডি February 10, 2024

ইন্টার মিয়ামির হংকং সফরে লিওনেল মেসির না খেলা নিয়ে কয়েক দিন ধরে তোলপাড় চলছে দেশটিতে। চোটের কারণে হংকংয়ে খেলতে না পারলেও তিনদিন পর জাপানে আরেকটি প্রীতি ম্যাচে বদলি হিসাবে মাঠে নেমে যেন ক্ষোভের আগুনে ঘি ঢালেন মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা।

তীব্র সমালোচনা ও প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত দর্শকদের টিকিটের ৫০ শতাংশ অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিল হংকংয়ের ম্যাচের আয়োজকরা।

মেসি না খেলায় কাল হংকংয়ের ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে টিকিটের অর্ধেক অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে আয়োজক ট্যাটলার এশিয়া।

মেসির খেলা দেখার আশায় চড়া দামে (৬৪০ ডলার) টিকিট কেটেছিলেন প্রায় ৪০ হাজার দর্শক।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিপিএলে সেঞ্চুরি করার পর যা বললেন হৃদয়

স্টক নিউজ বিডি February 10, 2024

বিপিএলের চলতি আসরে প্রথম ক্রিকেটার হিসেবে তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। আসরের ২৬তম ম্যাচে শুক্রবার প্রথম সেঞ্চুরি হয়েছে। সেঞ্চুরি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হৃদয়। তার সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ৪ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে।

চলমান বিপিএলের উইকেটে রান না হওয়া নিয়ে সমালোচনার মধ্যেই তাওহিদ চার-ছক্কার বৃষ্টিতে নিজের প্রথম সেঞ্চুরিতে হৃদয় জিতে নিলেন। ৮ চার ও ৬ ছক্কায় ৫৩ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ ব্যাটার। সেঞ্চুরির পর তাসকিনকে ফ্লিক করে চোখ ধাঁধানো শটে আছড়ে ফেলেন গ্যালারিতে। ম্যাচ জেতানোর অসাধারণ ইনিংসে ছক্কা ছিল ৭টি।

ছক্কা মারা নিয়ে এক প্রশ্নের জবাবে হৃদয় বলেন, আমি মনে করি ছয় মারা কঠিন কিছু না। প্রত্যেকটা খেলোয়াড় ছয় মারতে পারে, যারা ব্যাটার আছে। যদি আত্মবিশ্বাসটা থাকে আমার মনে হয় ছয় যে কোনো সময়, যে কোনো মাঠে ছয় হবে।

তিনি বলেন, শুধু পাওয়ার নয়, ছক্কার জন্য শুধু আত্মবিশ্বাসটাই প্রয়োজন, আমার কাছে মনে হয়েছে আমরা এ রকম পরিস্থিতিতে কম অভ্যস্ত। আমরা যখন আস্তে আস্তে খেলতে থাকব। আরও যখন ম্যাচে এ রকম ছয় মারব, প্রত্যেকটা ব্যাটার যখন মারবে, তখন আত্মবিশ্বাসটা আসবে যে আমি মারলে ছয় হবে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি হৃদয় উৎসর্গ করেছেন তার মাকে। যিনি এ মুহূর্তে অসুস্থ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মানুষকে কীভাবে পিটিয়েছে, সেটা আমরা দেখেছি: মেসি

স্টক নিউজ বিডি November 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা। চরম উত্তেজনাকর ম্যাচটি শুরু হওয়ায় আগমুহূর্তে গ্যালারিতে ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। সংঘাতে জড়ালেন দুই দলের সমথর্করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। ফলে দুইপক্ষের হাতিহাতি রূপ নেয় ত্রিমুুখী সংঘর্ষে।

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে পরিস্থিতি শান্ত করতে দলবল নিয়ে ছুটে গিয়েছিলেন লিওনেল মেসি। একটি ভিডিওতে দেখা যায়, নিজ দেশের সমর্থকদের বাঁচাতে ব্রাজিল সমর্থকদের দিকে তেড়ে যাচ্ছেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টনেজও। পরে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার প্রতিবাদ করে মাঠ ত্যাগ করে আর্জেন্টিনা।

এ ঘটনার কারণে নির্দিষ্ট সময়ের আধঘণ্টা পর খেলা শুরু হয়। মাঠেও কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুইদলের খেলোয়াড়রা। যে কারণে লালকার্ডও দেখতে হয়েছিল ব্রাজিলের ফরোয়ার্ড জোয়েলিন্টনকে।

সংঘর্ষ ও ফাউলের ম্যাচে অবশেষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওতামেন্দি।

ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে গ্যালারির সংঘর্ষ নিয়ে কথা বলতে আসেন মেসি। বিশ্বকাপজয়ী এ তারকা বলেছেন, ‘নিশ্চিতভাবেই খুব খারাপ কাজ হলো। দর্শকদের কীভাবে (পুুলিশ) পিটিয়েছে, সেটা আমরা দেখেছি। লিবার্তোদোরেসের ফাইনালেও (দক্ষিণ আমেরিকার প্রধান মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট) এমন হয়েছিল, এখন আবারও পেটানো হলো। সেখানে (গ্যালারি) খেলোয়াড়দের পরিবারও ছিল। আর সবার আগে পরিবার। তখন খেলার চেয়ে ওই চিন্তাটাই আগে আসে, বাকি সব গুরুত্বহীন হয়ে পড়ে।’

আর্জেন্টিনার জনপ্রিয় স্পোর্টস অনলাইন টিওয়াইসি স্পোর্টসে বলা হয়েছে, ম্যাচ শুরুর আগে যখন আর্জেন্টিনার ফুটবলাররা নিজ দেশের জাতীয় সঙ্গীত গাইছিলো, তখনই গ্যালারিতে ব্রাজিল পুলিশ কর্তৃক আক্রান্ত হন আর্জেন্টিনার সমর্থকরা। তখন আর্জেন্টিনা সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারে। এতে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়।

তবে ম্যাচ কর্মকর্তা, ব্রাজিল ফুটবল ফেডারেশন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। ফলে সংশয় কেটে যায়। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর হলেও মাঠে গড়ায় খেলা। শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৭টায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উৎসবে শেষ হলো মেসির প্রথম মৌসুম

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির প্রথম মৌসুমটা শেষ হলো শুক্রবার। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, এক প্রীতি ম্যাচের মাঝ দিয়ে মৌসুম শেষ করলেন মেসি। নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ছিল ম্যাচটি। মূলত মেসির ব্যালন ডি অর জয় উপলক্ষে এ ম্যাচটির আয়োজন করা হয়েছিল।

ম্যাচের আগে মেসি তার অষ্টম ব্যালন ডি অর ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করে। এ সময় তার সঙ্গে ছিলেন মেজর সকার লিগের কমিশনার ডন গার্বের ও ইন্টার মায়ামির দুই মালিক।

মেসি যখন ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন তখন মায়ামি সমর্থকরা আনন্দে চিৎকার করে ওঠেন। এমনটা হওয়াটাই স্বাভাবিক। কেননা ইন্টার মায়ামির হয়ে এই প্রথম কোনো খেলোয়াড় ব্যালন ডি অর পেয়েছে।

অনুষ্ঠানে মেজর সকার লিগের কমিশনার ডন গার্বের বলেন, ইন্টার মায়ামি সমর্থকরা, আপনার সেরা খেলোয়াড়কে দলে পেয়েছেন। তিনি ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি অর জয় করেছন। আপনাদের দলকে লিগ কাপ এনে দিয়েছে। মেজর সকার লিগের ওপর আস্থা রাখার জন্য লিও আপনাকে ধন্যবাদ।

অনুষ্ঠানে মেসি মায়ামি সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনাদের উষ্ণ সংবর্ধনার জন্য ধন্যবাদ। আমি এখানে অল্প কিছুদিন এসেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি অনেক দিন আপনাদের সঙ্গে আছি। আপনারা আমার এবং আমার পরিবারের সঙ্গে এমন ব্যবহার করেছেন যে, এটা আমার বাড়ির মতো মনে হয়েছে।

মেসি আগামী মৌসুমে আরো ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, আমি আশা করছি আগামী মৌসুমে আমরা আরো ভালো করবো। আমাদের এই আনন্দ উৎসব অব্যাহত থাকবে এবং আরো বেশি ট্রফি জয়ের চেষ্টা করবো। আমি আশা করবো আপনার আমার সঙ্গে থাকবেন।

মেসির ব্যালন ডি অর জয়ের এ উৎসবে ইন্টার মায়ামির সমর্থকরা আনন্দে ভেসেছেন। তবে ম্যাচের ফল তাদেরকে হাসাতে পারেনি। ১-২ গোলে হেরেছে মায়ামি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বোলিংয়ে ধুঁকছে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণে এগিয়ে বাংলাদেশ

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার সামনে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তবে ৩০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ স্বচ্ছন্দ্যে এগোচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬.২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১৬৪ রান। মিচেল মার্শ আছেন সেঞ্চুরির দোরগোড়ায়। ব্যাট করছেন ৯৪ রান নিয়ে। স্টিভেন স্মিথ অপরাজিত ৭ রানে।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় আটকানো কঠিন হবে বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত। তবে একটি সমীকরণে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে অস্ট্রেলিয়াকে ২২.৪ ওভার পর্যন্ত রান তাড়ায় আটকে রাখতে হতো।

প্রাথমিক সে লক্ষ্য পূরণ হয়েছে। ফলে রানরেটে শ্রীলঙ্কার নিচে আর যাওয়ার সম্ভাবনা নেই। নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে ভারতের কাছে হারলে সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে টাইগাররা।

লক্ষ্য ৩০৭। রান তাড়ায় অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন তাসকিন আহমেদ। দলীয় ১২ রানের মাথায় ট্রাভিস হেডকে (১০) বোল্ড করে ফেরান টাইগার গতিতারকা। তবে দ্বিতীয় উইকেটে মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নার গড়েন সেঞ্চুরি জুটি। ১১৬ বলে গড়া তাদের ১২০ রানের জুটিটি অবশেষে ভেঙেছেন মোস্তাফিজুর রহমান।

কাটার মাস্টারের বলে মিডঅনে নাজমুল শান্তর হাতে সহজ ক্যাচ তুলে দেন ওয়ার্নার। ৬১ বলে ৬ বাউন্ডারিতে অসি ওপেনার করেন ৫৩ রান।

এর আগে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ১৫.১ ওভারেই টাইগাররা পৌঁছেছিল ১০০ রানের মাইলফলকে। ৩ উইকেট হারিয়ে ২০০ পূরণ করে ৩৩ ওভারে। এরপর তাওহিদ হৃদয়ের ব্যাটে ভর করে এবং সঙ্গে বাকি ব্যাটাররা মিলে বাংলাদেশের রান পার করেছে ৩০০’র গণ্ডি।

পুরো বিশ্বকাপে এ নিয়ে দুটি ওপেনিং জুটি হলো মোটামুটি সন্তোষজনক। একটি ভারতের বিপক্ষে, আরেকটি আজ শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৭৬ রানের দুর্দান্ত এক জুটি গড়লেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম।

কারও ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। তবে মাঝারিমানের বেশ কয়েকটি ইনিংসই বাংলাদেশের স্কোর ৩০০ পার করে দিয়েছে। ৭৯ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। ৫৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৩৬ রান করে স্কোরবোর্ডে যোগ করেন তানজিদ হাসান তামিম এবং লিটন দাস। ৩২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন লিটন এবং তানজিদ তামিম। দুজনই প্রথম ১০ ওভার পার করেন স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে।

অবশেষে ১১.২ ওভারের মাথায় ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৩৪ বলে ৩৬ রান করে সিন অ্যাবটের বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশ দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ৬টি বাউন্ডারির মার মারেন তিনি।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন লিটন দাস। ১৬.৪ ওভারে ১০৬ রানের মাথায় আউট হন বাংলাদেশ দলের এই ওপেনার। ৪৫ বলে ৩৬ রান করেন তিনি। বাউন্ডারির মার মারেন ৫টি।

অধিনায়ক শান্তর জন্য দুর্ভাগ্য, ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি হলো না। ৪৫ রান নিয়ে যখন ব্যাট করছিলেন তখন দ্রুত দুই রান নিতে গিয়ে রানআউট হন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় জুটি চেষ্টা করেছিলেন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু ৪৪ রানের জুটি ভেঙে যায় রানআউটের কারণে। মাহমুদউল্লাহ রিয়াদ রানআউট হন ২৮ বলে ৩২ রান করে। মুশফিকুর রহিমও আশা জাগিয়ে আউট হয়েছেন ২১ রান করে। মেহেদী হাসান মিরাজ ২০ বলে ২৯ রান করে আউট হন।

শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ গিয়ে থামে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানে। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট করে নেন সিন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা। ১ উইকেট নেন মার্কাস স্টয়নিস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রোনালদোদের বিপক্ষে করা গোলই মেসির নিজের সেরা

স্টক নিউজ বিডি November 4, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্যারিয়ার জুড়ে অসংখ্য গোল করেছেন লিওনেল মেসি। হয়েছেন অসংখ্য গোলের রূপকারও। ক্যারিয়ারের শেষ প্রান্তে সেই না পাওয়ার ব্যর্থতা ঘুচিয়েছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের মাধ্যমে। এবারের বিশ্বকাপে তো গোলের পর গোল করেছেন। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে জিতেছেন ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই মেসিকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে। যার মধ্যে ক্যারিয়ারের সেরা গোল নিয়ে একটা প্রশ্ন ছিল। এ প্রশ্নের জবাবে বিশ্বকাপ বা কোপা আমেরিকায় থাকলেন না মেসি। চলে গেলেন এক যুগ আগে চ্যাম্পিয়ন্স লিগে। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা একটি গোলকে তিনি সেরা বলে বেছে নিয়েছেন।

লিওনেল মেসি বলেন, গুরুত্বপূর্ণ খেলায় গোল করাটা বড় ব্যাপার। সেটা বিশ্বকাপ হোক আর চ্যাম্পিয়ন্স লিগ হোক। সেরা গোল নিয়ে আমি কখনো ভাবিনি। সে কারণে কিছু মনেও নেই। তবে আমার মনে হয় ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোদের বিপক্ষে দ্বিতীয় গোলটা সেরা গোল।

রিয়ালের মাঠে অনুষ্ঠিত সে ম্যাচে লিওনেল মেসির গোলটি ছিল সত্যিই অসাধারণ। ৭৬ মিনিটে মেসির গোলে তখন বার্সেলোনা ১-০ গোলে এগিয়ে। ৮৭ মিনিটে মেসি করেন সেই স্মরণীয় গোলটি। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে একেবেকে একের পর এক রিয়ালের বাঘা বাঘা সব ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভারতকে ২৭৩ রানের বড় লক্ষ্য দিলো আফগানিস্তান

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে শক্তিশালী ভারতের সামনে ২৭৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান।

বিশ্বকাপের নবম ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে প্রথম থেকেই বড় ইনিংস গড়ার ইঙ্গিত দেয় আফগানরা।

মিডল অর্ডারে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬২ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে আফগানিস্তান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য