Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

জো রুট

জো রুটের ব্যাক টু ব্যাক শতক

স্টক নিউজ বিডি March 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংলিশ অধিনায়ক হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে তুলেছিলেন ১০৯ রান। এবার বার্বাডোজ টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ১১৯ রান তার ঝুলিতে। এখনও আছেন অপরাজিত।

অধিনায়কের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিনে ৩ উইকেটে ২৪৪ রান করেছে ইংল্যান্ড। দেখেশুনে খেলা রুট ১৯৯ বল মোকাবেলায় শতকের ঘরে পৌঁছান। টেস্ট ক্যারিয়ারের এ নিয়ে ২৫ বার শতকের ঘর ছুঁয়েছেন ইংলিশ অধিনায়ক।

অ্যালিস্টার কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে দরকার আর মাত্র ৮। ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত রুট খেলেছেন ১৯ টেস্ট, শতক পেয়েছেন আটটা। এক কথায় দারুণ ছন্দে আছেন রুট, যদিও এবারের অ্যাশেজ সিরিজটা তার মোটেও ভালো যায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mashrafe-mortaza

ভারতে অস্ত্রোপচার না করে দেশে ফেরার কারণ জানালেন মাশরাফি

স্টক নিউজ বিডি March 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয় দলে জায়গা করে নেওয়ার দিকে আর নজর নেই বলেই এবার অস্ত্রোপচারের ঝুঁকিতে যাননি, মিরপুরে সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনি আরও জানিয়েছেন, এবার অস্ত্রোপচার করালে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ক্রিকেটে ফিরতে নয় মাস লেগে যেতো। ম্যাশের দাবি, এই প্রক্রিয়া শেষ করে ক্রিকেটে ফেরা তার জন্য অসম্ভবই ছিল।

এর আগে এক ফেসবুকে পোস্টে মাশরাফি নিজেই জানিয়েছেন, ‘লাস্ট ৩টা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সাথে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোনো এক সময় দেখা যাবে। আবারও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে (ডিপিএল) । বাকিটা আল্লাহ ভরসা। লিজেন্ড অব রুপগঞ্জ, ইনশাল্লাহ সি ইউ অন গ্রাউন্ড।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Bangladesh test

টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ উন্নতি টাইগারদের

স্টক নিউজ বিডি March 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের দুই পয়েন্ট কেটে নেওয়া এক ধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ দল।

৮ নম্বরে নেমে যাওয়া উইন্ডিজদের সংগ্রহ এখন ১৪ পয়েন্ট। পাঁচ ম্যাচে তাদের একটি জয়, তিনটি হার ও একটি ড্র। দুই পয়েন্ট কম নিয়েও ৭ নম্বরে আছে বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশের জয় একটি, হার তিনটি।

উইন্ডিজদের জয়ের হার ২৩.৩৩ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশের জয়ের হার ২৫.০০ শতাংশ।

৭৭.৭৭ শতকরা পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। পরের তিনটি স্থানে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারত। পাঁচ ও ছয় নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। নবম স্থানে থাকা ইংল্যান্ডের শতকরা পয়েন্ট ১১.৬৭।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যাটলেটিকো

ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো

স্টক নিউজ বিডি March 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মঙ্গলবার দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ২-১) কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো।

টটেনহ্যামের বিপক্ষে শনিবার যে দল নিয়ে জয় পেয়েছিল ম্যানইউ সেই দলে তিনটি পরিবর্তন এনে মঙ্গলবার অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিল তারা। এদিন ব্রুনো ফার্নান্দেস শুরুর একাদশে আসেন পল পগবার পরিবর্তে। আর মাকার্স রাশফোর্ডকে বেঞ্চে বসিয়ে রাখা হয়।

অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স ৩৪ মিনিটে ম্যানইউর ফাঁকা পোস্টে বল জড়িয়েছিলেন। কিন্তু তাকে গোলে সহায়তা করা মার্কাস লরেন্তো অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়। তবে ৪১ মিনিটে ঠিকই লিড নেয় তারা। এ সময় বক্সের মধ্য থেকে ক্রসে বামদিকে বল বাড়িয়ে দেন আঁতোয়ান গ্রিজমান। সেটাতে লাফিয়ে উঠে হেড নেন রক্ষণভাগের খেলোয়াড় রেনান লোদি। বল কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ম্যানইউ গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু জালের নাগাল পায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shoriful

দক্ষিণ আফ্রিকায় পেস বোলাররা সব সময় বাড়তি সুবিধা পায়

স্টক নিউজ বিডি March 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর দুই বছরেই জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন শরীফুল ইসলাম। মুস্তাফিজের পর তাকেই ভবিষ্যতের সম্ভাবনাময় পেসার হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় এসে নিজের অনুভূতি নিয়ে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শরীফুল বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। যখন শুনেছি দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ আছে, তখনই মনে হয়েছে ওখানে আমরা একটা বিশ্বকাপ জিতেছি। খুব ভালো লাগছিল। এর আগে কোনো অনূর্ধ্ব-১৯ দল এটা করেনি।’

দক্ষিণ আফ্রিকার উইকেট পেসারদের স্বর্গ বলে শরীফুল আরও আনন্দিত। তবে সতর্কও করেছেন এই পেসার, ‘এখানে প্র্যাকটিস করে ভালোই লাগছে। এখানে পেস বোলারদের বল ক্যারি করে। দক্ষিণ আফ্রিকায় পেস বোলাররা সব সময় বাড়তি সুবিধা পায়। তাই এখানে প্র্যাকটিস করে ভালো লাগছে। উইকেটে ঘাস ছিল। … তবে যদি ডিসিপ্লিন না থাকে, এক্সট্রা রান চলে যাবে। আমরা চেষ্টা করব নরমাল বেসিক পরিকল্পনায় বল করার। বাদবাকিটা দেখা যাক কী হয়।’
দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি অ্যালান ডোনাল্ড এখন শরীফুলদের বোলিং কোচ। কিংবদন্তি এই পেসারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে শরীফুল বলেন, ‘হ্যাঁ, ব্রেকফাস্টের সময় তার সঙ্গে কথা হয়েছে। সে আমাকে চিনতে পেরেছে। যখন মাঠে এসেছিল অনুশীলনে, তখন সে আমাকে রিস্ট পজিশন নিয়ে কাজ করিয়েছে। চেষ্টা করেছি। কিছুদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। আশা করি ভালো কিছু নিতে পারব তার কাছ থেকে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
chelsea

৩০,০০০ কোটি টাকায় চেলসিকে কেনার প্রস্তাব সৌদি ব্যবসায়ীর

স্টক নিউজ বিডি March 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৩০ হাজার কোটি টাকায় ইংলিশ ফুটবল ক্লাব চেলসিকে কেনার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের বৃহত্তম মিডিয়া গ্রুপ। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ভ্লাদিমির পুতিন ও তার ঘনিষ্ঠদের সম্পদ জব্দ করেছে পশ্চিমা দেশগুলো। তারই অংশ হিসেবে চেলসির মালিক রোমান আব্রামোভিচের সম্পদ জব্দ করেছে ব্রিটেন। এতে বাজেট সংকটে পড়েছে চেলসি। তারা এখন মরিয়া হয়ে নতুন মালিক খোঁজার চেষ্টা চালাচ্ছে।

শনিবার প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে, চেলসির পরিচালক পদ থেকে বহিষ্কার করা হয়েছে রুশ ধনকুবের আব্রামোভিচকে। বর্তমানে বিশেষ লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনা করছে চেলসি।

সৌদির মিডিয়া মালিক মোহামেদ আলখেরেজি চেলসি ক্রয়ের প্রস্তাব দিয়েছেন। মিরর জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং হোল্ডিং গ্রুপের প্রধান নির্বাহী মোহামেদ আলখেরেজি ব্যক্তিগতভাবেও চেলসির ভক্ত। লন্ডনে পড়াশুনা করেছেন। লন্ডনে একটি ব্যাংকে বিশ্লেষক হিসেবে চাকরিও করেছেন। প্রাইভেট কনসোর্টিয়ামের মাধ্যমে তিনি এখন চেলসি ক্রয়ের চেষ্টা করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিউজিল্যান্ড

তারকা ক্রিকেটার ছাড়াই নিউজিল্যান্ডের দল ঘোষণা

স্টক নিউজ বিডি March 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইপিএলে চুক্তিবদ্ধ ১২ জন তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে সাদা বলের সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

ঘরের মাঠে এ সিরিজে দলের মূল খেলোয়াড়দের পাচ্ছে না নিউজিল্যান্ড। একটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তারকাদের না থাকায় প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও কিপার-ব্যাটসম্যান ড্যান ক্লিভার। তবে, ব্রেসওয়েল আছেন দুই দলে আর ক্লিভারকে রাখা হয়েছে শুধু টি-টোয়েন্টিতে।

নিউজিল্যান্ড ওয়ানডে দল :
টম ল্যাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, হেনরি নিকোলস, ইশ সোধি, রস টেইলর, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল :
টম ল্যাথাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ড্যান ক্লিভার, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, স্কট কুগেলাইন, বেন সিয়ার্স, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাইফউদ্দিন

খোঁজ রাখেনি কেউ, কারো প্রতি কোনো অভিযোগ নেই: সাইফউদ্দিন

স্টক নিউজ বিডি March 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয় দলের হয়ে খেলতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়েছিলেন বাংলাদেশের অন্যতম পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের পর পুনর্বাসন করেছেন নিজের মতো ফেনীতে। বিপিএল ড্রাফটে নাম না থাকায়ও সাইফউদ্দিন বেশ চটেছিলেন। সেই চাপা ক্ষোভের বারুদটাই যেন জ্বাললেন মিরপুরে। সাংবাদিকদের জানালেন এই পাঁচ মাসে জাতীয় দলের কেউ তার খবর রাখেনি।

তিনি বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়তো চিন্তাভাবনা করব। গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সাথে যোগাযোগ করেনি। তো আমি নিজ থেকে আসলে কী বলব?’

তবে কারো প্রতি কোনো অভিযোগ নেই সাইফের। তিন আরও জানালেন ‘সবাই-ই তো ব্যস্ত। কেউ বাংলাদেশ টাইগার্স, কেউ জাতীয় দলে, কেউ অনূর্ধ্ব-১৯ দলে। ফেনীতে থাকার কারণ হচ্ছে ওখানে আমি সবসময় নেট বোলার পাচ্ছি, যেখানে যাচ্ছি সবকিছু আগে থেকে প্রস্তুত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাপোর্ট স্টাফ। সেটা এখানে না থাকলে আমি একা একা কী প্র্যাকটিস করব?’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
CRICKET-ASIA-CUP-AFG

বাংলাদেশকে হোম ভেন্যু বানাতে চায় আফগানিস্তান

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানকে হোম সিরিজ খেলতে হয় নিরপেক্ষ ভেন্যুতে। কখনো ভারতের দেরাদুন,কখনো আরব আমিরাত কিংবা ওমানে নিজেদের হোম সিরিজগুলো আয়োজন করে থাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এবার তারা খুঁজছে নতুন হোম ভেন্যু। ভবিষ্যতে বাংলাদেশকে ঘরের মাঠ হিসেবে ব্যবহারের প্রস্তাব বিসিবিকে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। বিসিবিও দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

শনিবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দিন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে বসেছিলেন এসিবি প্রধান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নাসিব খান। সেখানেই বাংলাদেশকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এসিবি প্রধান মিরওয়াইজ।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘তারা প্রস্তাব দিয়েছে আমরা তাদের হোম ভেন্যুর সুবিধা দিতে পারি কি না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছি। আমরা চিন্তা করছি কীভাবে আফগানিস্তানের সঙ্গে আমার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানো যায়। হয়তো দুই দেশের মধ্যে কোনো প্রোগ্রাম বা বয়সভিত্তিক দলের সিরিজ আয়োজন করা যেতে পারে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ম্যানসিটি ম্যানইউ

ম্যানইউকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিল ম্যানসিটি

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটি। সিটির হয়ে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইনা ও রিয়াদ মাহরেজ। ম্যানইউর হয়ে একমাত্র গোলটি করেন জাডোন সাঞ্চো। চোটের কারণে এ ম্যাচে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। জ্যাক গ্রিলিশের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বার্নাদো সিলভার বাড়ানো পাসে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন কেভিন ডি ব্রুইনা। প্রতি-আক্রমণ থেকে ২২ মিনিটে জ্যাডোন সাঞ্চোর দারুণ গোলে সমতায় ফেরে ইউনাইটেড। মাঝ মাঠ থেকে পল পগবার বাড়ানো বল ধরে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড।

তবে ম্যাচের বাকি গল্পটুকু শুধুই ম্যানচেস্টার সিটির। ছয় মিনিট বাদেই নিজের জোড়া গোল পূরণ করেন কেভিন ডি ব্রুইনা। আর দ্বিতীয়ার্ধে ৬৮ ও ৯০ মিনিটে রিয়াদ মাহরেজের জোড়া গোলে বড় জয় পায় ম্যানচেস্টার সিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য