Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

Pakistan_cricket

ভারতের বিপক্ষে হাতে কালো ব্যান্ড পরে খেলবে পাকিস্তান

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ রাতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়রা হাতে কালো ব্যান্ড পরে খেলবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

নিজেদের দেশে চলমান বন্যার প্রতি সংহতি প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে হাতে কালো ব্যান্ড পরে খেলবে পাকিস্তান।

গত বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের বন্যা পরিস্থিতি বেশ খারাপের দিকে। জুন থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় এরই মধ্যে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন।

গ্রাম্য অঞ্চলে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজেদের ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তায় বসবাস শুরু করেছে পাকিস্তানের সাধারণ মানুষ। সবমিলিয়ে দেশটির প্রায় ৪২ লাখ মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাঁহাতি পেসার ছাড়া ভারতীয়দের বুকে কাঁপন ধরাতে পারবে পাকিস্তান

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হোক তা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সেভাবে পেরে ওঠে না পাকিস্তান। আইসিসি ইভেন্টে আরও নাজেহাল অবস্থা। এমনিতে গত কয়েক বছর দুই দেশের পারস্পরিক মোকাবিলাতেও ভারতের প্রাধান্য এখন অনেক বেশি।

ইতিহাস ঘাটলে দেখা যায়, গত ৫-৬ বছরে বছরে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের সাফল্য হাতেগোনা। ভারতের সাফল্য একচেটিয়া। এর মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দুটি স্মরণীয় জয় আছে পাকিস্তানের। একটি ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, অন্যটি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে।

২০১৭ সালেরর ১৮ জুন ইংল্যান্ডের লন্ডনের ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। দারুণ সেঞ্চুরি (১০৬ বলে ১১৪) করে পাকিস্তানের জয়ের রুপকার ও ম্যাচসেরা হয়েছিলেন বাঁহাতি ওপেনার ফাখর জামান।

একইভাবে গত বছর ২১ অক্টোবর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয়দের ১০ উইকেটে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া হাফসেঞ্চুরি উপহার দিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফিরেছিলেন পাকিস্তানের দুই ওপেনার অধিনায়ক বাবর আজম (৫২ বলে ৬৮) ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (৫৫ বলে ৭৯)।

কিন্তু দুই ম্যাচের চালচিত্র পরিস্কার জানান দিচ্ছে, দুইবারই পাকিস্তান জিতেছে তাদের নাম্বার ওয়ান স্ট্রাইক বোলার মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী প্রথম স্পেলের কারণে। বলার অপেক্ষা রাখে না, আমির ও শাহিন- দুজনই বাঁহাতি পেসার। তাদের বারুদে প্রথম স্পেলে লন্ডভন্ড হয়েছে ভারতের টপঅর্ডার।

অর্থাৎ ব্যাটারদের অতি কার্যকর পারফরম্যান্সের পরও ভারত বধে পাকিস্তানের ‘ট্রাম্পকার্ড’ ছিলেন দুই বাঁহাতি পেসার আমির ও শাহিন। পাঁচ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাখর জামানের সেঞ্চুরির পাশাপাশি আজহার আলি (৫৯) ও মোহাম্মদ হাফিজের (৫৭) জোড়া ফিফটিতে পাকিস্তান পেয়েছিল ৩৩৮ রানের বড় পুঁজি।

কিন্তু বোলিংয়ে কাজের কাজ করে দিয়েছিলেন মোহাম্মদ আমির। তার বাঁহাতের আড়াআড়ি বা কৌণিক সুইংয়ের পাশাপাশি ভেতরে আসা ডেলিভারি সামলাতে গিয়ে চরমভাবে পর্যুদস্ত হন ভারতের তিন বাঘা ব্যাটার রোহিত শর্মা (০), শিখর ধাওয়ান (২১) ও বিরাট কোহলি (৫)। আমিরের বোলিং তোড়ে ৬ রানে ২ ও ৩৩ রানে তিন ব্যাটিংস্তম্ভকে হারিয়ে সেই যে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত আর সামনে এগোতে পারেনি।

একইভাবে গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই বাঁহাতি ফাস্টবোলিং দিয়েই ভারতীয়দের কাবু করেছে পাকিস্তানিরা। আরেক বাঁহাতি শাহিন আফ্রিদির প্রচন্ড গতি ও ধাঁরালো সুইংয়ের মুখে আরও একবার শুরুতে মুখ থুবড়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত।

প্রথম স্পেলে দুই ওপেনার লোকেশ রাহুল (৩) ও রোহিত শর্মাকে (০) প্রথম দুই ওভারে আউট করে পাকিস্তানকে এগিয়ে দেন শাহিন। পরে এসে অধিনায়ক বিরাট কোহলিকেও (৫৭) আউট করেন, ১৫১ রানেই থেমে যায় ভারত।

সময়ের প্রবাহে আমির এখন দলেই নেই। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরাতের দুবাই স্টেডিয়ামে ভারতের ব্যাটিং মেরুদন্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া শাহিন আফ্রিদি চোটের কারণে মাঠের বাইরে। তাই জাগে প্রশ্ন, আবার সেই দুবাই স্টেডিয়ামে আজ ভারত বধে অধিনায়ক বাবর আজমের ‘তুরুপের তাস’ হবেন কে?

ইতিহাস-পরিসংখ্যান সাক্ষী দিচ্ছে, সেই ওয়াসিম আকরামের আমল থেকে থেকে শুরু, তারপর আমির ও শাহিন- বরাবরই ভারতের বিপক্ষে পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলারদের জয়জয়কার। বারবার এই বাঁহাতি পেসাররা গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। তাদের প্রথম স্পেলেই নিশ্চিত হয়েছে ম্যাচ।

অথচ এবার এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই অতি কার্যকর ও ধাঁরালো বোলিং অস্ত্রই নেই পাকিস্তানের। গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান ফ্রন্টলাইন বোলিংয়ে নেই কোন বাঁহাতি পেসার। অফস্টাম্পের বাইরে বাড়তি গতি, একটু বেশি উচ্চতায় লাফিয়ে ওঠা কৌণিক ডেলিভারির সঙ্গে দ্রুতগতিতে ভেতরে আসা বিপজ্জনক ডেলিভারি ছোড়ার মতো বাঁহাতি পেসার নেই পাকিস্তানের।

ডানহাতি হাসান আলি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও শাহনাজ দাহানিরা কি বাঁহাতি শাহিন আফ্রিদির অভাব পূরণ করতে পারবেন? তাদের ডানহাতি বোলিং কি ভারতীয় টপঅর্ডারের ওপর ততটা প্রভাব ফেলতে পারবে? আজ রাতেই তা জানা হয়ে যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যে অতৃপ্তি নিয়ে লিগ কমিটির দায়িত্ব ছাড়ছেন সালাম মুর্শেদী

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আনুষ্ঠানিক পদত্যাগ বলতে যা বুঝায় সেটা এখনো করেননি আবদুস সালাম মুর্শেদী। তবে শনিবার থেকে তিনি যে আর প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান পদে নেই সেটা পরিষ্কার করেই বলে দিয়েছেন। এখন গুরুত্বপূর্ণ এই কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব কাকে দেওয়া হবে সেটা ঠিক করবে বাফুফের নির্বাহী কমিটি।

পেশাদার লিগ কমিটির সবশেষ সভাটি শনিবার করে ফেলেছেন বাফুফের দ্বিতীয় প্রভাবশালী এই ব্যক্তি। তিনি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেও বহাল আছেন রেফারিজ ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদে।

দীর্ঘ ১৩ বছরে ১২ পেশাদার লিগ আয়োজন করে হঠাৎ করে কেন দায়িত্ব ছাড়ছেন সালাম মুর্শেদী। এর পেছনে কি শুধুই তার ব্যস্থতা? নাকি নেপথ্যে আরো কোন ঘটনা আছে? সালাম মুর্শেদী বলেছেন,‘অন্য কোন কারণ নেই। ফুটবলে বেশি সময় দিতে পারবো না বলেই দায়িত্বটা ধরে রাখতে চাচ্ছি না।’

পেশাদার লিগ কমিটির সভা শেষে মিডিয়া ব্রিফিংয়েই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বাফুফে ভবন থেকে বের হয়ে যাওয়ার পর আবদুস সালাম মুর্শেদী জাগো নিউজকে দায়িত্ব ছাড়ার কারণ বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তবে তিনি বারবারই বলেছেন, ‘আমরা দায়িত্ব ছাড়ার পেছনে অন্য কোন কারণ নেই। আমি আগের মতো সময় দিতে পারবো না বলেই আর থাকতে চাই না।’

দেশের পেশাদার লিগ নামেই পেশাদার। এখনো পেশাদার লিগের আসল উদ্দেশ্য সফল হয়নি। তারপরও আবদুস সালাম মুর্শেদী দীর্ঘ দিনের দায়িত্ব পালনে কিছু তৃপ্তির কথাও বললেন, ‘আমাদের পেশাদার লিগটা পুরোপুরি পেশাদারিত্বে না আসলেও আমি একটা জয়গায় দাঁড় করিয়ে দিয়ে গেলাম। একটা কাঠামো তৈরি করে দিয়ে যেতে পেরেছি। এখন এখান থেকে এগিয়ে নিতে হবে। আমি মনে করি, যে দায়িত্ব পালন করুক তাকে অনেক সময় দিতে হবে। চেক তো যেখানে সেখানে বসে সই করা যায়; কিন্তু ফুটবল চালাতে সময় দিতে হয়।’

দীর্ঘদিন দায়িত্ব পালনে নিজের যতটুকু সফলতা তার পুরো কৃতিত্ব সালাম মুর্শেদী দিচ্ছেন ক্লাবগুলোকে, ‘হেফাজতের সমস্যা বলেন, করোনা ভাইরাস মহামারি বলেন কিংবা অর্থনৈতিক মন্দা- সবকিছুর মধ্যেই ক্লাবগুলো লিগ আয়োজনে সহযোগিতা করেছে। ক্লাবগুলোর সহযোগিতা নিয়েই আমি ১২টি প্রিমিয়ার লিগ আয়োজন করতে পেরেছি।’

দীর্ঘ সময় সফলভাবে দায়িত্ব পালনের সময় সভাপতি কাজী মো. সালাউদ্দিনের পূর্ণ সমর্থন পাওয়ার কথা উল্লেখ করে সালাম মুর্শেদী বলেছেন, ‘তিনি সব সময় আমাকে সহযোগিতা করেছেন, বুদ্ধি-পরামর্শ দিয়েছেন। আমি তার কাছেও কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার অন্যান্য সহকর্মীদের প্রতিও।’

নিজের ব্যবসা প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেছেন, ‘আপনি জানেন, এনভয় গ্রুপ বড় একটা প্রতিষ্ঠান। এখানে দায়িত্ব পালনে অনেক সময় দিতে হয়। রাত ৯টা-১০টার আগে কখনো অফিস থেকে বের হতে পারি না। ব্যবসা সামাল দিয়ে এখন আর লিগ কমিটিতে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না।’

সালাম মুর্শেদী আরেকটি ব্যস্ততার কথা বলেছেন রাজনৈতিক, ‘সামনে আমাদের সম্মেলন। নির্বাচনের সময়ই ঘনিয়ে আসছে। এখন এলাকায় বেশি বেশি সময় দিতে হবে। সপ্তাহে ৪ দিন আমাকে এলাকাতেই থাকতে হয়। সামনে আরো বেশি সময় দিতে হবে। ব্যবসার পর রাজনীতি- দুটি সামাল দিয়ে আর সময় বের করতে পারবো না। তবে এটা ঠিক, আমি সবার আগে ফুটবলকেই গুরুত্ব দিয়ে থাকি। কারণ, ফুটবলই আমাকে এ পর্যন্ত এনেছে।’

এতদিন লিগ কমিটির দায়িত্ব পালনের পরও কোন অতৃপ্তি নিয়ে কি যাচ্ছেন? সালাম মুর্শেদীর জবাব, ‘ভালোর শেষ নেই। যতটুকু করেছি তারচেয়ে আরো ভালো করা যেতো। আমার ওপর সবার যে প্রত্যাশা ছিল তা হয়তো পুরোপুরি পূরণ করতে পারিনি। চলে যাওয়ার সময় আমার অতৃপ্তির জায়গা হচ্ছে, ক্লাবগুলোকে পুরোপুরি পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসতে না পারা। একটি ক্লাব ছাড়া আরো কোন ক্লাবের নিজস্ব ভেন্যু নেই। আমার স্বপ্ন ছিল প্রত্যেক ক্লাবের নিজস্ব ভেন্যু হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার যে ধারণা সেটা হবে। ক্লাবগুলো নিজস্ব ভেন্যুর গেটমানি পাবে। আমি এটা করে যেতে পারলাম না। এটাই আমার অতৃপ্তি।’

আবদুস সালাম মুর্শেদীকে অনেকেই চিনেন মোহামেডানের সালাম হিসেবে। যদিও ক্লাবের কার্যক্রমে এখন তার সে রকম সম্পৃক্তা নেই। বাফুফের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ছাড়ার পর তিনি মোহামেডানে সময় দেবেন বলে জানা গেছে। এ বিষয়ে খোলাখুলি কিছু বলেননি সালাম মুর্শেদী, ‘কমিটিতে থাকি বা না থাকি আমি মোহামেডানের লোক। কাজ করলে যে কোন জায়গা থেকেই করা যায়। ক্লাব আমাকে ডাকলে অবশ্যই যাবো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা

আফগানদের বোলিং তোপে কাঁপছে লঙ্কানরা

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বোলারদের তোপে কাঁপছে শ্রীলঙ্কা। ৬০ রান তুলতে তারা হারিয়েছে ৫ ব্যাটারকে। ফলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় দাসুন শানাকার দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৬৪ রান। ভানুকা রাজাপাকসে ৩৬ আর অধিনায়ক শানাকা শূন্য রানে অপরাজিত আছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতেই যেন উঠেপড়ে লাগেন আফগানিস্তানের বোলাররা।

প্রথম ওভারেই তোপ দাগেন আফগানদের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ফজলহক ফারুকি। বাঁহাতি এই পেসার ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। এর মধ্যে কুশলের আউটটিতে আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে জেতে আফগানিস্তান।

সেই ধাক্কার মাঝেই পরের ওভারে আরও এক উইকেট হারায় লঙ্কানরা। নাভিন উল হকের লেগকাটার না বুঝেই মিডঅনে খেলতে চেয়ে উইকেটের পেছনে এজ হন পাথুম নিশাঙ্কা (৩)। ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা।

ফজলহক ফারুকি নিজের দ্বিতীয় আর লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারটি দেন মেইডেন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

সেই চাপ কাটিয়ে উঠতে চতুর্থ ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপাকসে আর দানুশকা গুনাথিলাকা। রাজাপাকসের ছক্কা আর গুনাথিলাকার বাউন্ডারিতে ওই ওভারে ১৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

পঞ্চম ওভারে মুজিব উর রহমান দেন মাত্র ৩ রান। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা পরের ওভারেই দুটি করে ৪টি চার মেরে ২০ রান তুলে নেন রাজাপাকসে আর গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লঙ্কানরা।

৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। কিন্তু দলের রান পঞ্চাশ ছুঁতেই ভুল করে বসেন ধীরগতির গুনাথিলাকা। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ খেলে ডিপ পয়েন্টে ক্যাচ হন ১৭ বলে ১৭ করা এই ব্যাটার।

আফগান অফস্পিনারের দ্বিতীয় শিকার হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করে মিডঅফে নাবির হাতে ক্যাচ তুলে দেন এই অলরাউন্ডার। ৬০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বাংলাদেশের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন চ্যালেঞ্জ’

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শনিবার রাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসরের খেলা। উদ্বোধনী ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে বাংলাদেশ দলের মিশন শুরু হবে মঙ্গলবার, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

গ্রুপে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই মিলবে সুপার ফোরের টিকিট, যেখানে খেলা যাবে আরও তিনটি ম্যাচ। তবে সুপার ফোরে যাওয়ার আগে পেরোতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বাধা। যা মোটেও সহজ নয় বলে জানালেন টাইগারদের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের ফাঁকে সুমন বলেছেন, ‘সবাই চাচ্ছে বিশেষ কিছু করতে। আমাদের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন একটা চ্যালেঞ্জ, গ্রুপটাও ওরকম। একটা সেরা দল বাদ পড়বে। এখানে ভুল করার সুযোগ খুব একটা নেই।’

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর থেকেই আমূল পরিবর্তনের কথা শোনা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। এরই মধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে বিশ্রাম দিয়ে এশিয়া কাপে দলের সঙ্গে পাঠানো হয়েছে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে। এছাড়া খেলার ধরনেও পরিবর্তন আনা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সেই পরিবর্তন কতটা কী হলো তা খেলার দিন বোঝা যাবে বলে মনে করেন সুমন, ‘পরিবর্তন নির্ভর করছে খেলার ওপর, খেলার দিন বোঝা যাবে। অনুশীলনে সবকিছু খোলা মনে করা যায়, সবাই নিজের সেরাটা খেলতে পারে। কথাবার্তায়ও সবাই অনেক ইতিবাচক। আমরা কতটা বদলাতে পেরেছি, কতটা খেলতে পারছি সেটা ম্যাচের দিনই বোঝা যাবে।

তবে পরিবর্তন যাই হোক, মূল লক্ষ্য যে ম্যাচ জেতা তা মনে করিয়ে দিতে ভোলেননি টাইগারদের নির্বাচক। তার ভাষ্য, ‘আমি খুব আশাবাদী। পরিবর্তন আমরা যেটাই করতে চাই, মূল লক্ষ্য তো ম্যাচটা জেতা। সবাই খুব ইতিবাচক। আশা করছি ম্যাচে আমরা প্রতিফলনটা দেখতে পারবো।’

তিনি আরও বলেন, ‘একটা পরিষ্কার ধারণা নিয়ে আমরা এখানে এসেছি। দলগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে কারণ আগেও ওদের সঙ্গে খেলেছি। কন্ডিশন একটু আলাদা। সন্ধ্যায় খেলা হবে, আশা করি গরম খুব একটা সমস্যা করবে না। মূলত আমরা কী করতে চাই, কীভাবে খেলতে চাই তা নিয়েই বেশি আলোচনা হচ্ছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘মেসিকে আঘাত করলে তোমাকে মেরেই ফেলবো’

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার রাতে হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের গ্রুপপর্বের ড্র। যেখানে সি গ্রুপে মৃত্যুকূপে পড়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন। এছাড়া এইচ গ্রুপে রয়েছে পিএসজি, জুভেন্টাস, বেনফিকা ও ম্যাকাবি খাইফা।

গ্রুপপর্বের ড্রয়ের পর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা। যেখানে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। তার চিন্তা প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে যেনো ইনজুরিতে না পড়েন মেসি, সে বিষয়ে তৎপর আগুয়েরো।

চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের গ্রুপে রয়েছে বেনফিকা। যে ক্লাবে খেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ক্লাব ফুটবলে প্রতিপক্ষ হলেও আসন্ন বিশ্বকাপে একসঙ্গে একই দলের হয়ে নামতে দেখা যাবে মেসি ও ওটামেন্ডিকে। তার আগে ওটামেন্ডিকে সতর্ক করে দিয়েছেন তার সাবেক সতীর্থ আগুয়েরো।

ম্যানচেস্টার সিটিতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আগুয়েরো ও ওটামেন্ডি। তাই ডিফেন্ডার হিসেবে ওটামেন্ডির আগ্রাসী মনোভাব বেশ ভালোভাবেই জানা রয়েছে আগুয়েরোর। এজন্যই তিনি ওটামেন্ডিকে মজার ছলে সতর্ক করে দিয়েছেন, পিএসজির বিপক্ষে ম্যাচে যেনো মেসিকে ফাউল না করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইচে এক লাইভস্ট্রিমে মজার করেই আগুয়েরো বলেছেন, ‘পিএসজি বেনফিকাকে পেলো… ওটামেন্ডি, ভুলেও লিওকে ইনজুরিতে ফেলো না। আমি তোমাকে খুন করে ফেলবো। বিশ্বকাপ সামনেই আছে।’

শুধু মেসি নয়, জুভেন্টাসের হয়ে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়েও চিন্তিত আগুয়েরো। তিনি বলেছেন, ‘এবং হ্যাঁ তুমি (ওটামেন্ডি) কিন্তু ডি মারিয়ার জুভেন্টাসের বিপক্ষেও খেলবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ভারতীয় একাদশ ফাঁস!

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ২৮ আগস্ট হাইভোল্টেজ এই লড়াইকে সামনে রেখে নেটে নিজেদের প্রস্তুত করছে টিম ইন্ডিয়া।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেনিং সেশনের কয়েকটি ছবি পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ক্রিকেটার কঠোর পরিশ্রম করছেন নেটে।

বিসিসিআই তাদের পোস্টে ছবিগুলো যেভাবে সাজিয়েছে, তাতে ইন্টারেস্টিং অর্ডার খুঁজে পেয়েছেন সমর্থকরা। অনেকেই মনে করছেন, ওই ছবিগুলো দিয়ে প্রকারান্তরে পাকিস্তান ম্যাচের একাদশই ফাঁস করে দিয়েছে বিসিসিআই।

বিসিসিআইয়ের পোস্ট করা ১০টি ছবির মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে লোকেশ রাহুল আর রোহিত শর্মার ছবি। তারপর যথাক্রমে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, আভেশ খান এবং অর্শদীপ সিং। ব্যাটিং অর্ডার অনুসারে একে ভারতীয় একাদশই মনে হচ্ছে।

লক্ষ্যণীয় ব্যাপার হলো, বিসিসিআইয়ের পোস্টে ছবি নেই রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণুই এবং দীপক হুদার। ক্রিকেটানুরাগীদের অনেকেই মনে করছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের একাদশে জায়গা হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শীর্ষে ব্রাজিলই, বাংলাদেশ ১৯২তম

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে নিরঙ্কুশ অবস্থান ধরে রেখেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিং যে সময়কে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে, এর মধ্যে শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। যার ফলে তাদের রেটিং পয়েন্টেও কোনো হেরফের হয়নি।

১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে আগেই শীর্ষে ছিল ব্রাজিলিয়ানরা। এখনও তাদের সেই একই পয়েন্ট। ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বেলজিয়াম। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়েও সেই একই পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েও ছিল তাদের একই পয়েন্ট।

শীর্ষ তিনটি স্থানের মত সেরা ২০টি দলের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। সবাই রয়েছে আগের জায়গাতেই। একইভাবে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েই পিছিয়ে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারিরা। এখনও সেই একই অবস্থানে রয়েছে তারা। রেটিং পয়েন্ট কেবল ৮৮৩.১৮।

সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাভ হয়েছে আফ্রিকার দুটি দেশ বতসোয়ানা এবং মৌরিতানিয়ার। বতসোয়ানা ৩ ধাপ এগিয়ে অবস্থান করছে ১৪৬তম স্থানে এবং একইভাবে ৩ ধাপ এগিয়েছে মৌরিতানিয়াও। তারা রয়েছে ১০৭তম স্থানে। সেরা ৫০টি দলের মধ্যে ইরান এবং বিশ্বকাপের আয়োজন দেশ কাতার এগিয়েছে ১ ধাপ করে। ইরান ২২তম এবং কাতার রয়েছে ৪৮তম স্থানে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
russell-domingo

বিসিবি-ডোমিঙ্গো নাটকের শেষ কোথায়!

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছাড়ছেন। বাংলাদেশের কিছু গণমাধ্যমে প্রকাশিত এই খবর শুনে বেশ বিব্রত রাসেল ডোমিঙ্গো। প্রোটিয়া এই কোচ নাকি বলেছেন, তার কথা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি।

বৃহস্পতিবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর এমন আনুষ্ঠানিক বক্তব্যের পর ডোমিঙ্গোর পদত্যাগ নিয়ে সৃষ্ট গরম বাতাস অনেকটাই ঠান্ডা।

অনেকেরই ধারণা, টেস্ট আর ওয়ানডে কোচ হিসেবে থেকে যাবেন ডোমিঙ্গো। আসলেই কি তাই? এখন হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর খবরে তিনি যতই বিব্রতবোধ করুন না কেন, ভেতরে ভেতরে কি ডোমিঙ্গো এমন কিছু ভাবছেন না?

তাকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরানো এবং ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট কোচ শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করে এশিয়া কাপে পাঠানোই শেষ কথা নয়। বিসিবি পরিচালক গেম ডেভেলপমেন্ট প্রধান ও জাতীয় দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মন্তব্যের প্রেক্ষিতে যে উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব ঘটেছে, সে উত্তেজনা কি এমনি এমনি থেমে যাবে?

ডোমিঙ্গোর ক্রিকেট দর্শন ও কোচিং স্টাইলটা বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সঙ্গে লাগসই হচ্ছে না-খালেদ মাহমুদ সুজনের এমন মন্তব্যের প্রেক্ষিতে ডোমিঙ্গোও পাল্টা মন্তব্য করেছেন। বলেছেন, ধমক আর চিৎকারে পারফরম্যান্স উন্নত করা যায় না। এতে করে ক্রিকেটারদের মনোযোগ-মনোসংযোগে উল্টো সমস্যা হয়।

এছাড়া ড্রেসিংরুম ও দলের অভ্যন্তরীণ আরও কিছু কথাবার্তাও বলে ফেলেছেন ডোমিঙ্গো। যার কিছু কথা শুধু খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে গেছে, আর কিছু বক্তব্য বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের বিপক্ষেও গেছে।

জাতীয় দলের অভ্যন্তরীণ ব্যাপারে বোর্ডের উর্ধ্বতন মহলের অযাচিত হস্তক্ষেপের কথা বেরিয়ে এসেছে ডোমিঙ্গোর মুখ থেকে। যা বোর্ডের বিপক্ষেই গেছে। তারই প্রেক্ষিতে গতকাল বুধবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেই ফেলেছেন, ‘এখনও ডোমিঙ্গোর সঙ্গে আমাদের চুক্তি রয়েছে এবং সরাসরি কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলো আমি খণ্ডন করছি না।’

প্রশ্ন হলো, বোর্ডের বিপক্ষে অবস্থান নিয়ে কি আদৌ নিজের পদ ধরে রাখতে পারবেন ডোমিঙ্গো? বাংলাদেশের ক্রিকেট ইতিহাস ও চলমান সংস্কৃতি কিন্তু তা বলে না। বোর্ড বা ফেডারেশনের বিপক্ষে অবস্থান নিয়ে কোনো ভিনদেশি কোচের টিকে থাকা কঠিন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ বলেছেন, ডোমিঙ্গোর সঙ্গে তার খোলামেলা কথা হয়েছে এবং তার পদত্যাগের খবর ঠিক নয়। ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছে, আগামী মাসের মাঝামাঝি ‘এ’ দলের আফগানিস্তান সফরের ম্যাচ দেখতে ডোমিঙ্গো আফগানিস্তান যাবেন।

কিন্তু অনেকের মনেই সন্দেহ, এই যাওয়াই হয়তো শেষ। আর নাও ফিরতে পারেন ডোমিঙ্গো। ভেতরের খবর, খুব গোপনে চাকুরি খুঁজছেন ডোমিঙ্গো। আগামী ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ডোমিঙ্গোর নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় বসবে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর।

শোনা যাচ্ছে, সেখানে একটি দলের কোচ হতে যাচ্ছেন ডোমিঙ্গো। এখনও কথাবার্তা চূড়ান্ত হয়নি। কোনো দলের সঙ্গে চুক্তি পাকা হয়ে গেলেই হয়তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হেড কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন ডোমিঙ্গো।

তবে এ মুহূর্তে তার বিসিবির সঙ্গে আগে করা চুক্তি ভঙ্গের সম্ভাবনা খুব কম। তার মানে পদত্যাগের ঘোষণা আসলেও আরও মাস তিনেক পর। এই তিন মাসের মধ্যে বাংলাদেশের কোনো টেস্ট আর ওয়ানডে সিরিজ নেই।

বিসিবির সঙ্গে ডোমিঙ্গোর চুক্তি ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। যেহেতু তিন মাস কাজ নেই, তাই ভেতরে ভেতরে চাকরি খুঁজে নেওয়ার ভালো সুযোগ থাকছে ডোমিঙ্গোর।

বাংলাদেশের চাকরিটা এক হাতে রেখে সেই কাজটাই করছেন প্রোটিয়া এই কোচ। কেননা বোর্ডের সঙ্গে তার যে প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছে, তারপর চাইলেও একসঙ্গে কাজ করা কঠিন হয়ে যাবে। এখন শুধু দুই পক্ষের বিচ্ছেদের ঘোষণা আসা বাকি!

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চাকরি ছাড়ছেন ডোমিঙ্গো? কিছুই জানে না বিসিবি

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত সোমবার বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাসেল ডোমিঙ্গো। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি আর জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পরদিনই নিজ দেশে ফিরে গেছেন ডোমিঙ্গো। যাওয়ার আগে বিসিবি সভাপতির সামনেই করা সংবাদ সম্মেলনে বোর্ডের নতুন সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছিলেন এ প্রোটিয়া হেড কোচ। কিন্তু দুইদিন না পেরোতেই এলো নতুন খবর, জানা গেলো আর বাংলাদেশে ফিরবেন না ডোমিঙ্গো।

দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে টাইগারদের হেড কোচ ডোমিঙ্গো জানিয়েছেন, বিসিবিতে তার সময় ফুরিয়ে গেছে। আর চাকরি না করার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘বিসিবিতে আমার সময় শেষ। আর থাকছি না। হ্যাঁ! সত্যিই (বিসিবি ছেড়ে যাচ্ছি)।’

বিভিন্ন সূত্রে জানায়, বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণেই মূলত চাকরি ছাড়ার কথা ভেবে থাকতে পারেন ডোমিঙ্গো। সাম্প্রতিক সময়ে ডোমিঙ্গোর ব্যাপারে সংবাদমাধ্যমে খোলাখুলিই চাঁছাছোলা মন্তব্য করেছেন সুজন।

তবে ডোমিঙ্গোর এমন সিদ্ধান্তে ব্যাপারে কিছুই জানে না বিসিবি। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাকরি ছাড়ার ব্যাপারে বোর্ডে কিছুই জানাননি ডোমিঙ্গো। আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেওয়ার তো প্রশ্নই আসে না। তাই বিসিবির পক্ষ থেকে জানানো হচ্ছে, ডোমিঙ্গোই টাইগারদের হেড কোচ।

এ বিষয়ে সত্যতা নিশ্চিতের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে বারবার জিজ্ঞেস করা হয়েছে, রাসেল ডোমিঙ্গো কি আর বাংলাদেশের কোচ থাকছেন না? জাগো নিউজকে প্রতিবারই সুজন বলেছেন, ‘না! সে আমাদেরকে কিছুই জানায়নি। এখন পর্যন্ত ডোমিঙ্গো আমাদের হেড কোচ।’

অবশ্য ডোমিঙ্গো চাইলেই যে এক কথায় চাকরি ছেড়ে দিতে পারবেন- তাও নয়। কেননা চুক্তির শর্ত অনুযায়ী বিসিবির এই চাকরি ছাড়ার জন্য অন্তত তিন মাস আগে চিঠি দিতে হবে ডোমিঙ্গোকে। তবে দুই পক্ষে রাজি থাকলে যেকোনো সময় চুক্তি বাতিল করা যাবে।

তাই বিসিবির চাওয়া কি সেটিও এখানে বড় বিষয়। কিন্তু অবস্থাদৃষ্টে যা দেখা যাচ্ছে, এখনই বিসিবির সামনে হেড কোচকে বিদায় করে দেওয়া সহজ হবে না। কেননা আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজানো হয়েছে ডোমিঙ্গোকে কোচ ধরেই। এছাড়া ডোমিঙ্গো এখন চলে গেলে নতুন কোচ পাওয়াও বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে বোর্ডের জন্য।

বিসিবির সামনে তবু অন্যরকম পথ খোলা রয়েছে। বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন জেমি সিডন্স। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করতে এসেছে স্টুয়ার্ট ল। তারা দুজনই আগে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন।

তাদের দুজনের মধ্যে একজনকে আবার দায়িত্ব দেওয়ার কথা ভাবতেও পারে বোর্ড। তবে এক্ষেত্রেও আছে অন্যরকম সমস্যা। এরই মধ্যে সিডন্সকে গেম ডেভেলপমেন্টের অধীনে বাড়তি দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ড। আর স্টুয়ার্ট ল’কেও বয়সভিত্তিক সাফল্যের দিকেই মন দিতে বলা হয়েছে।

তাই সবমিলিয়ে ডোমিঙ্গোকে ধরে রাখাই হবে বিসিবির জন্য সবচেয়ে নিরাপদ পথ। কিন্তু জানা গেছে, এরই মধ্যে নিজ দেশে স্থানীয় কোনো ক্লাবের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন ডোমিঙ্গো। সেক্ষেত্রে চাইলেও হয়তো তাকে আর ধরে রাখতে পারবে না বিসিবি। তখন নতুন কাউকেই খুঁজতে হবে জাতীয় দলের জন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য