Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

চীন

স্বাধীনতার পথে হাঁটলে তাইওয়ানের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে: চীন

স্বাধীনতার পথে হাঁটলে তাইওয়ানের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে: চীন

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বাধীনতার পথে হাঁটলে তাইওয়ানের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। আন্তর্জাতিক খেলাধুলায় তাইওয়ানের দলের নাম পরিবর্তনের চেষ্টারও তীব্র সমালোচনা করেছে বেইজিং।

এদিকে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে বড় নৌ মহড়ায় তাইওয়ানকে আমন্ত্রণ জানিয়ে প্রতিরক্ষা বাজেটে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পশ্চিমাদের হুমকি ধামকি ও চোখ রাঙানি সত্ত্বেও তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় বেইজিং। চীনকে ছেড়ে স্বাধীনতার পথে হাঁটলে শক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন সরকার।

বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওগুয়াং বলেন, তাইপে যদি রেড লাইন ক্রস করে তাহলে তার পরিণাম হবে ভয়াবহ।

তিনি বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি স্বাধীনতার উসকানি সৃষ্টি করে, শক্তি দেখানোর চেষ্টা করে অথবা কোনোভাবে রেড লাইন ক্রস করে, তাহলে আমরা শক্ত ব্যবস্থা নেব। সামনের দিনগুলোতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এবং বাইরের হস্তক্ষেপ বেড়ে যেতে পারে। আগামী বছর তাইওয়ান প্রণালীর পরিস্থিতি অনেক বেশি জটিল এবং উত্তপ্ত হয়ে উঠবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন

২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০২২ সালে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ডলারে একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, এমন পূর্বাভাস দিয়েছে ব্রিটিশ কনসালটেন্সি ফার্ম সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন।

স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) সংস্থাটি এক রিপোর্টে জানায়, বিশ্ব অর্থনীতি আগামী বছর প্রথমবারের মতো একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে এবং শীর্ষে থাকবে চীন। তবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে কাটাতে একটু সময় লাগবে চীনের।

আগামী বছর বৈশ্বিক অর্থনীতিতে ফ্রান্সকে ছাড়িয়ে যাবে ভারত এবং ব্রিটেনকে ২০২৩ সালে। এটি ছয় নম্বর অবস্থান পুনরায় ফিরিয়ে আনবে।

সেব্রের ডেপুটি চেয়ারম্যান ডগলাস ম্যাকউইলিয়ামস বলেছেন, ২০২০ এর দশকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কীভাবে বিশ্ব অর্থনীতি মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করে, যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।

তিনি বলেন, নন-ট্রানজেটরি উপাদানগুলোকে নিয়ন্ত্রণে এনে সমন্বয় করতে হবে। তা না হলে ২০২৩ অথবা ২০২৪ সালে মন্দার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

প্রতিবেদনে দেখা গেছে যে, জার্মানি ২০৩৩ সালে অর্থনৈতিক উৎপাদনের দিক থেকে জাপানকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে৷ রাশিয়া ২০৩৬ সালের মধ্যে শীর্ষ ১০ অর্থনীতির দেশে পরিণত হতে পারে এবং ইন্দোনেশিয়া ২০৩৪ সালে নবম স্থান অর্জনের পথে রয়েছে৷

সূত্র: রয়টার্স

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন

স্টক নিউজ বিডি November 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।গবেষণাটি করেছে ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির গবেষণা শাখা। সোমবার ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী,গত দুই দশকে বিশ্বের সম্পদ বেড়ে তিন গুণ হয়েছে। আর বৈশ্বিক সম্পদ বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে চীন।গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে বেড়ে তা ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ।

গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ২০০০ সালে চীনের সম্পদ ছিল সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে এ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার।

বিশ্ব অর্থনীতিতে চীনের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। গত দুই দশকে যুক্তরাষ্ট্রের নিট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে। এই ধনকুবেরদের সম্পদ দিন দিন বেড়েই চলছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রশিক্ষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্র

চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানকে প্রশিক্ষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য এক দশকের বেশি সময় ধরে মার্কিন সেনারা চাইনিজ তাইপেতে অবস্থান করছে।

প্রাপ্ত মার্কিন সামরিক সরঞ্জামের ব্যবহার ও চীনা সেনাদের অবতরণ প্রতিহত করার ক্ষেত্রে সহযোগিতা করতে তাইওয়ানে সেনা মোতায়েন করেছে মার্কিন সরকার। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।

মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল প্রথম এই খবর দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়, স্বশাসিত দ্বীপ তাইওয়ানে ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি ছিল সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ক্ষমতার মেয়াদের শেষ বছর।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, চীনা সেনাদের তাইওয়ানে অবতরণ ঠেকানোর প্রশিক্ষণ হিসেবে মার্কিন সেনারা তাইওয়ানি সেনাদের নিয়ে সমুদ্র-সৈকতে মহড়া চালান।

১৯৭৯ সালে সর্বশেষ তাইওয়ানে সেনা থাকার কথা স্বীকার করে মার্কিন সরকার। এর পর ওয়াশিংটন ‘এক চীন নীতি’ অনুসরণ শুরু করে।

এক চীন নীতির আওতায় চীন সরকার তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। বিশ্বের বেশিরভাগ দেশ এক চীন নীতি অনুসরণ করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

আবারও লকডাউন চীনে, গৃহবন্দি ৩৫ হাজার ৭০০ বাসিন্দা

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:চীনের ১১ প্রদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির উত্তরাঞ্চলে ইনার মঙ্গোলিয়ায় নতুন করে লকডাউন ঘোষণা করছে।প্রাণঘাতী এ ভাইরাসের হাত থেকে বাঁচতে আবার গৃহবন্দি করা হয়েছে চীনের ইজিন কাউন্টিতে। সেখানে করোনার ডেল্টা স্ট্রেইনের প্রভাবে বেড়েছে সংক্রমণ। খবর সিএনএনের।

চীনের ১১ প্রদেশে গত সপ্তাহে ১০০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর দেশটির স্বাস্থ্য বিভাগ নতুন করে লকডাউনের প্রস্তাব দেয়।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) মুখপাত্র মি ফেং এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১৭ অক্টোবর থেকে চীনের কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে দ্রুত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছিল। করোনার এ বিস্তার ঠেকাতে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে।

ইতোমধ্যে চীনের মোট জনসংখ্যার ৭৫ শতাংশ টিকা আওতায় এসেছে। অর্থাৎ দেশটির ১০০ কোটিরও বেশি মানুষকে করোনার পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।চীনের স্বায়ত্তশাসিত ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে ইজিন এলাকায় সোমবার লকডাউন ঘোষণা করা হয়েছে। এখানকার ৩৫ হাজার ৭০০ বাসিন্দাকে গৃহবন্দি করেছে সরকার।

তাদের জানানো হয়েছে, ঘরের বাইরে পা ফেললেই আইনিব্যবস্থা নেওয়া হবে। সামাজিক অপরাধ হিসেবে গণ্য করা হবে সরকারি নির্দেশ লঙ্ঘনকে। এ মুহূর্তে ইজিনকে হটস্পট হিসেবে দেখছে চীন। এ ছাড়া বেশ কয়েকটি অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে চীন।

সরকারের বক্তব্য— গত সপ্তাহে গোটা দেশজুড়ে যে সংক্রমণ ধরা পড়েছে, তার এক-তৃতীয়াংশ ধরা পড়েছে ইজিনের বাসিন্দাদের মধ্যে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shing jin ping

শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করা হবে: শি জিন পিং

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তাইওয়ানকে ফের চীনের সাথে একত্র করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জি পিং। শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করা হবে বলে জানিয়েছেন তিনি। তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক বিমান পাঠানোর পরদিনই এমন মন্তব্য করেছে চীন।

১৯৪৯ সাল থেকে তাইওয়ান চীন থেকে আলাদা হওয়ার পর নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে। তবে বেইজিং বরাবরই তাইওয়ানকে নিজেদের মাতৃভূমি বলে দাবি করে আসছে।

চীন বলছে বিচ্ছিন্নতার বিরুদ্ধে বেইজিংয়ের সবসময় গৌরবময় ঐতিহ্য রয়েছে। শি জিন পিং বলেন, “তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদ মাতৃভূমির পুনর্মিলন অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। শান্তিপূর্ণ “পুনর্মিলন” তাইওয়ানের জনগণের সামগ্রিক স্বার্থকে ভালোভাবে পূরণ করবে। চীন তার সার্বভৌমত্ব এবং একতা রক্ষা করবে।”

এক দেশ-দুই ব্যবস্থা’ নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চান চীনা প্রেসিডেন্ট। যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে।

এদিকে তাইওয়ান বলছে,দেশটির ভবিষ্যৎ তার জনগণের হাতেই রয়েছে। তাইওয়ান তাদেরকে বরাবরই স্বতন্ত্র বলে দাবি করে আসছে। সেই সাথে চীনকে অনুপ্রবেশ, হয়রানি এবং উস্কানিমূলক পদক্ষেপ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তাইওয়ান।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তালেবান চীন তুর্কিস্তানের ইসলামি আন্দোলনকে

তুর্কিস্তানের ইসলামি আন্দোলনকে দমনে তালেবানের সহায়তা চাইল চীন

স্টক নিউজ বিডি July 29, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: তালেবান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তালেবানের কাছে পূর্ব-তুর্কিস্তানের ইসলামিক আন্দোলন দমনে সহায়তা চেয়েছেন।

তালেবান প্রতিনিধি দল এ ব্যাপারে চীনকে আশ্বস্ত করে জানিয়েছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে চীনের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড তারা চলতে দেবে না।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চীন মনে করে আফগানিস্তান অস্থিতিশীল হয়ে উঠলে তার ধাক্কা জিনজিয়াং প্রদেশে গিয়েও লাগবে। প্রদেশটিতে লাখ লাখ সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে বছরের পর বছর ধরে নির্যাতন-নিপীড়ন চালানো ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে।

চীন তুর্কিস্তানের ইসলামি আন্দোলনকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি মনে করে। এই বিদ্রোহী গোষ্ঠীটি তাদের পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে সক্রিয় রয়েছে। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসলে তুর্কিস্তানের বিদ্রোহীরা আরও সক্রিয় হতে পারে। এ কারণে আগেভাগে তালেবানের সহায়তা কামনা করছে চীন।

আফগানিস্তানের একটি প্রতিনিধি দল বর্তমান চীনে অবস্থান করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, তালেবানের ৯ সদস্যের প্রতিনিধি দল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেশটির উত্তরের শহর তিয়ানজিনে সাক্ষাৎ করেন। সেখানে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া এবং উভয় দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

আফগানিস্তানের সঙ্গে চীনের সীমান্ত যোগাযোগ রয়েছে। চলতি মাসের শুরুতে আফগানিস্তান-চীনের একমাত্র সীমান্ত শহর ওয়াখান দখল করে নেয় তালেবান।

এক টুইট বার্তায় তালেবান মুখপাত্র নাইম জানান, বেইজিংয়ের তরফ থেকে তালেবানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। সফরে তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির উপপ্রধান নেতা মোল্লা বারদার আখুন্দ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভিত্তি মজবুত করতে তালেবান নানা পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সশস্ত্র এ গোষ্ঠীর কাতারে নিজেদের রাজনৈতিক কার্যালয়ও রয়েছে। শান্তিপ্রক্রিয়া নিয়ে সেখানে বহুবার আলোচনা করেছে তালেবান। চলতি মাসেই ইরানে আফগান সরকারের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসার কথা আছে তালেবানের।

চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তালেবান মুখপাত্র মুহাম্মদ নাইম জানিয়েছেন, চীন বলেছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করবে না, তবে সমস্যা সমাধান করে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে বেইজিং প্রস্তুত।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

তালেবানের আক্রমনে এলাকা ও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে আফগান সেনারা

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য