Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

জনি ডেপ

জনি ডেপ

টাকা নেবেন না জনি ডেপ!

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যকার মানহানি মামলার লড়াই আপাতত স্থগিত। কারণ বিচারকদের রায়ে মামলায় জিতে গেছেন জনি ডেপ। এর ফলে ডেপকে ক্ষতিপূরণ হিসেবে ১০.৩৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে অ্যাম্বার হার্ডকে।

তবে ধারণা করা হচ্ছে ডেপ তার প্রাক্তন স্ত্রীর কাছ থেকে কোনো টাকা নেবেন না। এক টিভি শো- তে ডেপের আইনজীবী বেঞ্জামিন চিউর কথোপকথন থেকে এই অনুমান করছে মিডিয়া আউটলেটগুলো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আম্বার হার্ড জনি ডেপ

জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার অর্থ নেই অ্যাম্বার হার্ডের কাছে!

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছেন মার্কিন অভিনেতা জনি ডেপ। আদালত মেনে নিয়েছে জনিকে ‘কালিমালিপ্ত’ করার চেষ্টা করেছেন অ্যাম্বার। এ জন্য অ্যাম্বারকে বিপুল অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে।

আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, অ্যাম্বার গার্হস্থ্য হিংসার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। সেই আদালত অ্যাম্বারকে নির্দেশ দিয়েছেন জনি ডেপকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি ৩৭ লাখ টাকা) পরিশোধ করতে। এর মধ্যে ১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৯ কোটি ৫৮ লাখ টাকা) জরিমানা এবং বাকি ৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ৭৯ লাখ টাকা) শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে।

তবে শুনানি চলাকালীনই অ্যাম্বার হার্ডের আর্থিক সমস্যার কথা জানা গিয়েছিল। সম্ভাবনার অভিনেত্রীর আইনজীবী বলেছিলেন, ‘না, হার্ড কোনওভাবেই ক্ষতিপূরণের অর্থপ্রদানে সক্ষম নন।’ এমনকী মামলার রায়ের পরিপ্রেক্ষিতে আদালতে হার্ড আবেদনের ইচ্ছেপ্রকাশ করবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী এলানি ব্রেডহফট।

২০১৮ সালে জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী আম্বার হার্ড। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে বিস্তর কাদা ছোড়াছুড়ি দেখেন আদালত। উত্তাল ছিল দু’পক্ষের অনুরাগী মহলও। তবে জনির আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা গার্হস্থ্য হিংসার অভিযোগ ‘ধাপ্পাবাজি’ ছাড়া আর কিছুই নয়।

তবে জনির বিরুদ্ধে দায়ের পাল্টা মামলায় আম্বারকে ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৯১ লাখ টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিনদিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টার উপর আলোচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছান।

সূত্র : ফোর্বস ও হিন্দুস্তান টাইমস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জনি ডেপ ক্যামিয়েল ভ্যাসকেজ

নিজের আইনজীবীর সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে জনি ডেপের

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হলিউডের প্রভাবশালী অভিনেতা জনি ডেপ এখন সাবেক স্ত্রী আম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই নিয়ে ব্যস্ত। এরমধ্যেই লাইমলাইটে চলে এসেছেন ক্যামিয়েল ভ্যাসকেজ নামের এক আইনজীবী। ডেপের হয়ে আইনি লড়াই লড়ছেন ক্যালিফোর্নিয়ার এই আইনজীবী। এরমধ্যে ডেপ ও ক্যামিলার সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। আদালত কক্ষে বিভিন্ন মুহূর্তে তোলা ছবি সামনে আসার পর অনেকেই দাবি করছেন, ডেপ ও ক্যামিলা প্রেম করছেন।

বিচ্ছেদের পর ডেপের বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ এনে সংবাদপত্রে নিবন্ধ লিখেছিলেন আম্বার হার্ড। এতে ডেপের তারকাখ্যাতিতে ভাটা পড়ে। বড় বড় বাজেটের ছবির কাজও হাতছাড়া হয়ে যায়। সেই নিবন্ধ প্রকাশের পর সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা ঠুকেছেন ডেপ। সেই মামলার কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে। দীর্ঘ সময় ধরে মামলাটির শুনানি চলছে। প্রতি সপ্তাহে ডেপ ও আম্বার পরস্পরের বিরুদ্ধে নির্যাতনের নতুন নতুন অভিযোগ প্রকাশ্যে আনছেন।

এর মধ্যেই নজর কেড়েছে ক্যামিলা ও ডেপের রসায়ন। আইনি লড়াই লড়তে গিয়ে ডেপের সঙ্গে ক্যামিলার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তা স্পষ্ট। ক্যামিলা যেভাবে আম্বার হার্ডকে জেরা করছেন; তা নিয়ে সমালোচনা আছে। তবে ডেপের ভক্তরা ক্যামিলার প্রতি তাদের ভালোবাসার কথা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ডেপ ও ক্যামিলার ছবি এরইমধ্যে ভাইরাল। তারকার হয়ে মামলা লড়তে গিয়ে তারকা হয়ে উঠেছেন ৩৭ বছরের ক্যামিলা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আম্বার হার্ড জনি ডেপ

মধুচন্দ্রিমায় আমার গলা চেপে ধরেছিলেন জনি ডেপ: দাবি আম্বার হার্ডের

স্টক নিউজ বিডি May 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হলিউডের তারকা অভিনেতা জনি ডেপ ও অভিনেত্রী আম্বার হার্ডের আইনি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের আদালতে মামলার শুনানি চলাকালে পাওয়া যাচ্ছে নতুন নতুন তথ্য। এবার আম্বার হার্ড দাবি করেছেন, জনি ডেপ মধুচন্দ্রিমায় তার গলা চেপে ধরেছিলেন।

আম্বারের সঙ্গে জনির বিয়ে হয়েছিল ২০১৫ সালে, ছাড়াছাড়ি হয় ২০১৭ সালে। সংবাদমাধ্যমে নিবন্ধ লেখার জেরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন ৫৮ বছরের জনি। নিবন্ধে আম্বার দাবি করেছিলেন, জনি তাকে নির্যাতন করেছেন। জনি ডেপের মামলার জবাবে ৩৬ বছরের আম্বারও পাল্টা ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছেন।

ভার্জিনিয়ার আদালতে পঞ্চম সপ্তাহের শুনানি শুরু হয়েছে। আম্বার আদালতে বলেছেন, জনির সঙ্গে বিয়ে টিকিয়ে রাখতে চাইলে হয়তো তিনি বেঁচে থাকতেন না। আম্বার বলেন, আমি খুবই ভীত হয়ে পড়েছিলাম। আমার জন্য পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। আমি তাকে ছাড়তে চাইনি। আমি তাকে অনেক অনেক বেশি ভালোবেসেছিলাম।

সূত্র : বিবিসি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক

  • জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আইপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, সুযোগ পেতে পারে লোকসানি কোম্পানিও

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য