Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়রাজনীতিস্বাস্থ্য

অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

স্টক নিউজ বিডি October 24, 2026
স্টক নিউজ বিডি October 24, 2026 0 শেয়ার করুন
32

স্টক নিউজ বিডি: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় অধ্যাপক সুকোমল বড়ুয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি তাকে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিএমএইচে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি অধ্যাপক সুকোমল বড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় অধ্যাপকের চলমান চিকিৎসাপদ্ধতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন তিনি। তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

এর আগে গত ১৯ অক্টোবর অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে সিএমএইচে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনিও তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে অধ্যাপকের চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন তথ্য জানান।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে গেছেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে তিনি সিএমএইচে ভর্তি হন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বৌদ্ধতত্ত্ববিদ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত। পালি ভাষা, বৌদ্ধধর্ম ও বৌদ্ধ ঐতিহ্যবিষয়ক অধ্যয়ন ও গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তিনি সুপরিচিত।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে একুশে পদক লাভ করেন। এ ছাড়া ২০২৬ সালে গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পদক লাভ করেন।

অধ্যাপক সুকোমল বড়ুয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা করছেন তারা।

২৪ অক্টোবর ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

অধ্যাপক সুকোমল বড়ুয়াআজকের খবরজাতীয়রাজনীতিরাষ্ট্রপতিসেনাপ্রধান
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ,...

October 25, 2026

জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

October 25, 2026

১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে...

October 25, 2026

বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে...

October 24, 2026

মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা...

October 24, 2026

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক,...

October 24, 2026

সর্বশেষ খবর

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক

  • অধ্যাপক সুকোমল বড়ুয়াকে হাসপাতালে দেখতে যান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক

  • জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫...

জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ...

১ হাজার কোটি টাকার গ্রিন...

বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০...