মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা গত বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রেজাউল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবুল কাশেম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ; উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার।
সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত ও পরিচালনসংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ব্যাংকের সার্বিক কার্যক্রমের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
নির্বাহী কমিটির এই ২০০তম সভা ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন, পরিচালনগত উৎকর্ষ বজায় রাখা এবং টেকসই অগ্রযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


