Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

জ্বালানি তেল

বিএনপিসহ কিছু দল তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপিসহ কিছু দল ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দেশে একটি মহল সবসময় বিভ্রান্তি ছড়ায়। পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলো তখন টিআইবি, সিপিডি লাফিয়ে লাফিয়ে অনেক বক্তব্য দিয়েছে। বিএনপিও লাফিয়ে লাফিয়ে বক্তব্য রাখছিল। আর বিএনপির সঙ্গে সিপিডি, টিআইবিও লাফাচ্ছিল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র ও এলইডি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে ও প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া সূচনা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আজ জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। আমাদের দেশে ডিজেলের মূল্য ১১৪ টাকা, কলকাতায় সেটি ১১৬ টাকা। অর্থাৎ কলকাতার চেয়ে এখনো এখানে কম আছে। এই মূল্যবৃদ্ধির পরও বিপিসিকে প্রতি লিটার ডিজেলে ৮ টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

তিনি বলেন, কিছু কিছু ব্যক্তি যারা নিজেকে বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দেন, আমিও তাদের বুদ্ধিজীবী হিসেবেই গণ্য করি। কিন্তু সময়ে সময়ে তাদের বুদ্ধি লোপ পায়, সময়ে সময়ে বিশেষ উদ্দেশ্যে তাদের বুদ্ধি ব্যবহৃত হয়। তারা কয়েকদিন ধরে যেভাবে কথাবার্তা বলছেন এটি জনগণকে বিভ্রান্ত করার শামিল। আমি আশা করবো তারা জনগণকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা থেকে বেরিয়ে আসবেন। যখন বিশ্ববাজারে স্থিতিশীলভাবে জ্বালানি তেলের দাম কমবে তখন সরকার আবার মূল্য সমন্বয় করবে।

বিএনপি তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমি মনে করি বিএনপি আসলে বাস্তব পরিস্থিতিটা বুঝতে পেরেছে। কারণ ঈদের পরে, শীতের পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আন্দোলনের কথা বলে বলে নিজেদের হাস্যকর বানিয়েছে। তাদের আন্দোলনে তাদের কর্মীরাও সাড়া দেয় না। এটি বুঝতে পেরেই তারা নতুন ঘোষণা দিয়েছে বলে আমি মনে করি।

এর আগে বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ইতিহাসে অন্যতম জঘন্যতম একটি হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৫৪ শতাংশ, অর্থাৎ সাড়ে ৯ শতাংশের বেশি। আজ পর্যন্ত বাংলাদেশ সেই সাড়ে ৯ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়নি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা ৮ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু ৯ শতাংশ আমরা এখনো ছুঁতে পারিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার, জাতীয় পতাকা, জাতীয় সংগীত পরিবর্তনের এবং রেডিও, টেলিভিশনসহ সব ক্ষেত্রে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার অপচেষ্টা হয়েছিল। তখন থেকে জাতি এক জায়গায় ঘুরপাক খেয়েছিল দীর্ঘ ২০ বছর। সেই অচলাবস্থা ভেঙেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে আবার সরকার গঠন করার মধ্য দিয়ে। এরপর ২০০৮ সালে সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশ সাড়ে ১৩ বছরে যেভাবে এগিয়ে গেছে, আজকে বাংলাদেশ পৃথিবীর সামনে একটি গর্বিত রাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জ্বালানি তেলের উত্তাপ সবজির বাজারে

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জ্বালানি তেল কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ার পর রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। গত কয়েকদিনে কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে বেড়েছে বিভিন্ন সবজির দাম। সেই সঙ্গে বেড়েছে মুরগি এবং ডিমের দামও।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে পটল, কাঁচা পেঁপে, ঝিঙাসহ কয়েকটি সবজির সরবরাহ বেড়েছে। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচও অনেক বেড়ে গেছে। এ কারণে সরবরাহ বাড়ার পরও সবজির দাম কমার বদলে উল্টো বেড়েছে।

গত শুক্রবার (৫ আগস্ট) রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৩৪ বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করার সিদ্ধান্ত জানায় সরকার। যা ওইদিন রাত ১২টার পর থেকেই কার্যকর হয়েছে।

জ্বালানি তেলের এমন নজিরবিহীন দাম বাড়ার কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি উস্কে দেবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যাবে বলে অভিমত তাদের।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। এক পোয়া (২৫০ গ্রাম) শিম কিনতে ক্রেতাদের কমপক্ষে ৫০ টাকা দিতে হচ্ছে। এ হিসাবে এক কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে শিমের কেজি ১২০ থেকে ১৪০ টাকা ছিল।

শিমের এমন দাম বাড়ার বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, বাজারে শিম আসছে দুই-তিন সপ্তাহ ধরে। আগের চেয়ে শিমের সরবরাহ কিছুটা বেড়েছে। এতে শিমের দাম কিছুটা কমার কথা। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম কমার বদলে বেড়েছে। শুধু শিম না, সব ধরনের সবজির দাম বেড়েছে।

এদিকে গাজরের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, যা জ্বালানি তেলের দাম বাড়ার আগে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে এখন ১২০ থেকে ১৩০ টাকা হয়েছে।

দাম বাড়ার এ তালিকায় রয়েছে বরবটি, শসা, কাঁচা পেঁপে, পটল, বেগুন, ঝিঙে, কাঁচ কলা, করলাসহ অন্যান্য সবজি। বরবটির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। শসার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুনের দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, যা আগে ছিল ৫০ থেকে ৭০ টাকা। কাঁচা পেঁপের কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা, যা আগে ছিল ২০ থেকে ২৫ টাকা। আর ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া পটলের দাম বেড়ে এখন ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। কচুর লতি, ঝিঙে, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

সবজির এমন দাম বাড়ার বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. জুয়েল বলেন, আড়তে সব সবজির দাম বেড়ে গেছে। সাধারণত শুক্রবার সবজির দাম একটু বেশি থাকে। কিন্তু দুই-তিনদিন ধরে সবজির অনেক দাম। শুক্রবারের তুলনায় এখন আড়তে সবজির দাম বেশি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সবজির এই দাম বেড়ে গেছে। কয়দিন পর দেখবেন চাল, ডালসহ সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কারণ এখন পরিবহন খরচ অনেক বেড়ে গেছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী আশরাফুল বলেন, তেলের দাম বাড়ার কারণেই সবজির এই দাম বেড়েছে। এখন সবজি পরিবহনে ব্যাপারীদের প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। তেলের দাম না বাড়লে, এখন কিছু সবজির দাম কমতো।

রামপুরা বাজারে সবজি কিনতে আসা মো. আলমগীর বলেন, বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম অসহনীয় হয়ে যাচ্ছে। একশ টাকা দিয়ে দু-বেলার সবজি কেনাই কঠিন হয়ে গেছে। চাল, তেলের দাম অনেক আগে থেকেই বাড়তি। এভাবে সবকিছুর দাম বাড়লে আমাদের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে যাবে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি বিক্রি করছেন ১৭০ থেকে ১৭৫ টাকা কেজিতে। গত শুক্রবার বেশিরভাগ ব্যবসায়ী ব্রয়লার মুরগি বিক্রি করেন ১৬০ টাকা কেজি। এ হিসেবে তিনদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে গেছে।

মালিবাগ বাজারে মুরগি কিনতে আসা আলেয়া বেগম বলেন, অতিরিক্ত দামের কারণে গরুর মাংস খাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে ব্রয়লার মুরগি কিনি, যেভাবে দাম বাড়ছে এখন মনে হচ্ছে সামনে সেটাও কপালে জুটবে না।

তিনি বলেন, এমনিতেই বাজারে সবকিছুর দাম বেশি। এ পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো উচিত হয়নি। তেলের দাম বাড়ানোর কারণে সবকিছুর দাম বাড়া শুরু হয়ে গেছে। এতে আমাদের যে কী কষ্ট হচ্ছে, তা বলে বোঝানো যাবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে জনজীবনে: বাংলাদেশ কংগ্রেস

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে জনজীবনের নানা ক্ষেত্রে।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ কংগ্রেস।

তিনি বলেন, জ্বালানি তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। তেলের মূল্যবৃদ্ধির আগে সরকারকে সব মহলের মতামত নেয়া উচিত ছিল। এই বৃদ্ধির মাধ্যমে সব ক্ষেত্রে পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে। ফলে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাবে।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে তেলের মূল্য যে নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে তা যুক্তিযুক্ত নয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সমন্বয়ের কথা বলা হলেও বিষয়টি জনসম্মুখে স্পষ্ট করা হয়নি। কেননা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কিছুটা কমেছে।

জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানি তিনি।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আব্দুল আওয়াল ও আব্দুল্লাহ আল মামুন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ জাতীয় লীগের নির্বাহী সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ শাস্তিপুরী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, গণঅধিকার পার্টির মহাসচিব মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে)-এর চেয়ারম্যান এইচ. সিদ্দিকুর রহমান খোরশেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাজারে পড়েনি জ্বালানির উত্তাপ, বেড়েছে ডিমের দাম

স্টক নিউজ বিডি August 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো রাজধানীর বাজারগুলোতে পণ্যের দামে প্রভাব পড়েনি। আলু, পেঁয়াজের পাশাপাশি বিভিন্ন সবজি আগের দাম অপরিবর্তিত। তবে শিগগির বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বাজারগুলোতে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে কোনো পণ্যের দাম না বাড়লেও হঠাৎ করে ডিমের দাম কিছুটা বেড়ে গেছে। সেই সঙ্গে কিছু কিছু ব্যবসায়ী বয়লার মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ডিমের ডজন বিক্রি করছেন ১২৫ থেকে ১৩০ টাকা, যা গতকাল শুক্রবার ছিল ১২০ টাকা। আর বয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, গতকাল বেশিরভাগ ব্যবসায়ী বয়রার মুরগির কেজি ১৬০ টাকা বিক্রি করেন।

মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. আফজাল বলেন, পাইকারিতে হঠাৎ ডিমের দাম বেড়ে গেছে। বাজারে ডিমের সরবরাহও কম। এ কারণে আমাদের বাড়তি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। তবে অন্যান্য পণ্যের দাম বাড়েনি। অবশ্য এখন ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেনের দাম বাড়ানো হয়েছে। তাই শিগগির বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।

প্রায় একই ধরনের কথা বলেন, রামপুরার ব্যবসায়ী ফিরোজ। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর কারণে এখনো জিনিপত্রের ওপর তার প্রভাব পড়েনি। তবে শিগগির বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে। হয় তো আগামীকালই কিছু কিছু পণ্যের দাম বেড়ে যাবে। কারণ তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বেড়ে যাবে।

এদিকে রামপুরা বাজারে ১৭০ টাকা কেজি বয়লার মুরগি বিক্রি করা আলামিন বলেন, গতকাল বয়লার মুরগির কেজি ১৬০ টাকা বিক্রি করেছি। আজ পাইকারিতে দাম বেড়ে গেছে। বাড়তি দামে কেনার কারণে ১৭০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। তবে পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম গতকালের মতো ২৬০ থেকে ২৮০ টাকা কেজি বিক্রি করছি।

অবশ্য বাজারটির বেশিরভাগ ব্যবসায়ীকে বয়লার মুরগির কেজি ১৬০ টাকা ও সোনালী মুরগির কেজি ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। বাড্ডা, কারওয়ান বাজার, খিলগাঁওয়া মালিবাগ অঞ্চলেও বেশিরভাগ ব্যবসায়ী বয়লার মুরগির কেজি ১৬০ টাকা বিক্রি করছেন।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। গতকালের মতো এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজও গতকালের মতো ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা।

সবজির মধ্যে গাজর গতকালের মতো কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। পাকা টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া বরবটি ৭০ থেকে ৮০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপে ২০ থেকে ২৫ টাকা, পটল ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

করলা, কচুর লতি, ঝিঙে, চিচিঙ্গা, কাঁচ কলা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঝিঙে, চিচিঙ্গার কেজিও ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাঁচ কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. সামছুল বলেন, তেলের দাম বাড়ার কারণে আজ সবজির দাম কোনো প্রভাব পড়েনি। তবে দুই-একদিনের মধ্যে এর প্রভাব পড়বে। কারণ তেলের দাম বাড়ানোর কারণে এখন পরিবহন খরচ অনেক বেড়ে যাবে। আমাদের ধারণা আগামীকালই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
truck dhormoghat

জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা।

পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের সাথে দেখা করতে যান ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তারা যান। বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তারা।

এর আগে বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত শুক্রবার থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ট্রাকশ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের ভাড়ার ওপরে প্রভাব পড়েছে। আগে ভাড়া যেখানে ছিল ১০ হাজার, সেখানে এখন ভাড়া হবে তেলসহ ১২ হাজার। তাহলে কিভাবে আমরা গাড়ি চালাবো? আমাদের লাভের যে অংশটা ছিল তা এখন তেলেই চলে যাবে। লাভ না করতে পারলে রাস্তায় গাড়ি চালিয়ে করবো কী? এক রুটে যদি ২০০ লিটার তেল খরচ হয় তাহলে খরচের পরিমাণ কতটা বেড়ে গেল?

তিনি আরো বলেন, আমরা নেতৃত্ব দেই, আমরা যদি গাড়ি চালানোর কথা বলি গাড়ির মালিকরা তবুও গাড়ি চালাবেন না। কারণ এটি একটি ব্যবসা। ব্যবসা নাহলে গাড়ি কেন চালাবেন তারা?

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জ্বালানি তেলের দাম না কমানো হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না

জ্বালানি তেলের দাম না কমানো হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা। বৈঠক শেষে পরিষদের নেতা জানিয়েছেন, ‘জ্বালানি তেলের দাম কমানো না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না’।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটে দুর্ভোগ বেড়েছে মানুষের। গতকালের মতো আজ শনিবারও সড়কে চলছে না পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান। বাস চলাচলও বন্ধ থাকায় মানুষ প্রাইভেটকার, বাইক, সিএনজি অটোরিকশা ও রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

রাজধানীর প্রতিটি বাসস্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমায় থাকা যাত্রীদের ভিড়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও কর্মজীবীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য