Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা

ঝামেলা না হলে কেউ সংসার ভাঙে না: পূর্ণিমা

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘ফাহাদের সঙ্গে আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিংয়ে ঝামেলা ছিল, ঝামেলা না হলে তো কেউ সংসার ভাঙতে চায় না। সে কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম’- নতুন বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিচ্ছেদ প্রসঙ্গে একথা বললেন নায়িকা পূর্ণিমা।

বৃহস্পতিবার হুট করেই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার বিয়ের খবর আসে। পাত্র আশফাকুর রহমান রবিন বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের কর্মকর্তা। গত ২৭ মে বিয়ে করেন তারা।

এই বিয়ের খবর জানাজানির আগে আগের স্বামী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিচ্ছেদের খবর জানাননি পূর্ণিমা। তাই তার নতুন বিয়ের খবরে চমকে গেছেন অনেকে।

তবে বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন পূর্ণিমা। তিনি বলেন, ‘প্রায় আড়াই থেকে তিন বছর ধরে ফাহাদের সঙ্গে সম্পর্ক নেই। যেহেতু আমার একটি মেয়ে আছে। মেয়ের বাবা সে। মেয়ে স্কুলে পড়ে। সবকিছু মিলিয়ে আমরা ওভাবে কোনও কিছু জানাতে চাইনি, যাতে মেয়ের ওপর কোনো প্রভাব না পড়ে। কিন্তু (নতুন সম্পর্কটি) আমার মেয়েও ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে।’

এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা।

নতুন স্বামী প্রসঙ্গে পূর্ণিমা জানান, ‘তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
purnima

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত পূর্ণিমা

স্টক নিউজ বিডি January 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সে বার গণমাধ্যমে বিষয়টি জানাননি। তবে অভিনেত্রীর কাছের অনেক শিল্পী-কলাকুশলীরাই বিষয়টি জানতেন। এবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী পূর্ণিমা। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন পূর্ণিমা

গত সপ্তাহে কিছু উপসর্গ দেখা দিয়েছিল। কভিড টেস্ট করার পর ফল পজিটিভ এসেছে। খবরটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য