Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

বিদিশা দে

পল্লবী দের পর অভিনেত্রী বিদিশা দের রহস্যমৃত্য! ফ্ল্যাট থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ

স্টক নিউজ বিডি May 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পল্লবী দে’র পর এবার পশ্চিমবঙ্গের দমদমের নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিদিশা দে মজুমদার নামের এক মডেল-অভিনেত্রীর মরদেহ। জানা গেছে, ২১ বছর বয়সী বিদিশা নিজের বাবা মায়ের সঙ্গে রামগড় কলোনির একটি ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মঘাতী হয়েছেন বিদিশা। কিন্তু, কী কারণে এমন ঘটনা তিনি ঘটালেন তা খতিয়ে দেখছে পুলিশ। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অভিনেত্রীর মরদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ জানা যাবে। অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। বিদিশার প্রতিবেশী অসীম দে জানিয়েছেন, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

উল্লেখ্য, এই মডেল ও অভিনেত্রী ‘ভাঁড় -The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন।
সূত্র : এই সময়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করণ জোহর

জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিলেন করণ জোহর

স্টক নিউজ বিডি May 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউডের আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব করণ জোহর। পরিচালনার পাশাপাশি তাকে পাওয়া গেছে অভিনয়, প্রযোজনা, উপস্থাপনাতেও। তার সঞ্চালিত ‌রিয়েলিটি শো ‌‘কফি উইথ করণ’ বার বার খবরের শিরোনাম হয়েছে। স্বজনপ্রীতির অভিযোগ, ব্যতিক্রমী ফ্যাশন ও ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় চলে আসেন তিনি।

নিজের জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে করণ জানিয়েছেন, তার নতুন ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। আগামী বছরের এপ্রিলেই নতুন ছবির শুটিং করবেন তিনি। ছবিটি অ্যাকশন ঘরাণার হবে বলেও জানিয়েছেন করণ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রিয়ানা ও তার বয়ফ্রেন্ড অ্যাসাপ রকি

জন্মের পরে থেকে বিলিয়নিয়ার রিয়ানা ও অ্যাসাপ রকির সন্তান!

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিশ্বের ধনী গায়িকার তকমা জেতা বিখ্যাত মার্কিন পপ তারকা রিয়ানা মাত্র দেড় সপ্তাহ হলো মা হয়েছেন। এই কদিনেই তার শিশুপুত্রের খুঁটিনাটি জানতে হামলে পড়েছে সংবাদমাধ্যম। অনুরাগীরাও পিছিয়ে নেই। রিয়ানা ও তার বয়ফ্রেন্ড অ্যাসাপ রকির ছেলের নাম কী হওয়া উচিত? প্রশ্ন তুলেছেন ভক্তরা। আবার রিয়ানা এবং অ্যাসাপের সম্পত্তি নিয়ে হিসাবনিকাশ করতেও বসে গেছেন অনেকে। মা-বাবার সম্পত্তি মিলিয়ে পুরোটার মালিকই তো এখন তাদের ফুটফুটে সন্তান! কিন্তু আসলে কত সম্পত্তির মালিক সে?

জন্মের পর থেকেই তারকার মতোই আলো কেড়ে নিচ্ছে রিয়ানা এবং অ্যাসাপের সংসারের এই খুদে সদস্যটি। এদিকে, সন্তানের ব্যাপারে মুখে রিয়ানা মুখে কুলুপ এটে থাকলেও, দুনিয়াজুড়ে সংবাদমাধ্যমে এ নিয়ে বেশ হইচই শুরু হয়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ১৩ মে লস অ্যাঞ্জেলেসে ফুটফুটে পুত্রসন্তান জন্মেছে রিয়ানা। তবে তার নাম এখনো ঠিক করেননি তারকা যুগল। রিয়ানা ঘনিষ্ঠ মহলের এক সূত্রের অবশ্য দাবি, মা-বাবার জন্মগত পরিচয়ের ঝলক দেখা যেতে পারে তাদের ছেলের নামে। গায়িকা হিসেবে আমেরিকায় খ্যাতি অর্জন করলেও রবিন রিয়ানা ফেন্টি যে আদতে বার্বাডোজের মেয়ে, তা যেন বোঝা যায় তার ছেলের নামে— এমন কথাও শোনা যাচ্ছে।

র‌্যাপার হিসাবে রিয়ানার বয়ফ্রেন্ড রকিম অ্যাথেলেস্টন মায়ার্স ওরফে অ্যাসাপও কম খ্যাতিসম্পন্ন নন। তবে নিউ ইয়র্কে জন্মালেও এস্যাপের শিকড়ও আসলে বার্বাডোজে ছড়িয়ে। ফলে দু’জনের সন্তানের নামে যে বার্বাডোজ সংস্কৃতির ছোঁয়া থাকবে, তেমনই মনে করছেন বহু অনুরাগী। অনেকে আবার দাবি করেছেন, তারকা যুগলের সন্তানের নামের আদ্যক্ষর হবে ‘আর’ (R) দিয়ে।

আজকাল রিয়ানা এবং অ্যাসাপের সঙ্গে পাল্লা দিয়ে খবরের শিরোনাম হচ্ছে তাদের শিশুসন্তান। সন্তানের জন্মের পর লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন রিহানা— আপাতত এই খবরের পাশাপাশি খুদের সম্পত্তি নিয়েও উৎসাহ কম নয় অনেকের।

তারকা যুগলের মধ্যে ৩৩ বছর বয়সী অ্যাসাপের সম্পত্তি নাকি অনেক কম, মাত্র এক কোটি ডলার। যদিও নিজের নামের একটি অক্ষরে ডলার চিহ্ন জুড়ে রেখেছেন তিনি! তবে বয়ফ্রেন্ডের চেয়ে রিয়ানা অনেকগুণ বেশি সম্পত্তির মালিক। চলতি বছর পর্যন্ত নাকি নিট ১৭০ কোটি ডলার কামিয়ে ফেলেছেন ৩৪ বছর বয়সী এই গায়িকা।

মা-বাবার সম্পত্তিকে হেসেখেলে টেক্কা দিয়েছে তাদের খুদে সন্তান। জন্মের পর দেড় সপ্তাহে মধ্যেই তার নামের পাশে সব মিলিয়ে ১৭০ কোটি পাউন্ড বসে গিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ৮১৫ কোটি টাকারও বেশি! খেই হারিয়ে ফেলার মতো সংখ্যাগুলো গোনার বয়সে শিশুটি না পৌঁছলে কী হবে, এটাই নাকি সত্যি!

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জনি ডেপ ক্যামিয়েল ভ্যাসকেজ

নিজের আইনজীবীর সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে জনি ডেপের

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হলিউডের প্রভাবশালী অভিনেতা জনি ডেপ এখন সাবেক স্ত্রী আম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই নিয়ে ব্যস্ত। এরমধ্যেই লাইমলাইটে চলে এসেছেন ক্যামিয়েল ভ্যাসকেজ নামের এক আইনজীবী। ডেপের হয়ে আইনি লড়াই লড়ছেন ক্যালিফোর্নিয়ার এই আইনজীবী। এরমধ্যে ডেপ ও ক্যামিলার সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। আদালত কক্ষে বিভিন্ন মুহূর্তে তোলা ছবি সামনে আসার পর অনেকেই দাবি করছেন, ডেপ ও ক্যামিলা প্রেম করছেন।

বিচ্ছেদের পর ডেপের বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ এনে সংবাদপত্রে নিবন্ধ লিখেছিলেন আম্বার হার্ড। এতে ডেপের তারকাখ্যাতিতে ভাটা পড়ে। বড় বড় বাজেটের ছবির কাজও হাতছাড়া হয়ে যায়। সেই নিবন্ধ প্রকাশের পর সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা ঠুকেছেন ডেপ। সেই মামলার কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে। দীর্ঘ সময় ধরে মামলাটির শুনানি চলছে। প্রতি সপ্তাহে ডেপ ও আম্বার পরস্পরের বিরুদ্ধে নির্যাতনের নতুন নতুন অভিযোগ প্রকাশ্যে আনছেন।

এর মধ্যেই নজর কেড়েছে ক্যামিলা ও ডেপের রসায়ন। আইনি লড়াই লড়তে গিয়ে ডেপের সঙ্গে ক্যামিলার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তা স্পষ্ট। ক্যামিলা যেভাবে আম্বার হার্ডকে জেরা করছেন; তা নিয়ে সমালোচনা আছে। তবে ডেপের ভক্তরা ক্যামিলার প্রতি তাদের ভালোবাসার কথা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ডেপ ও ক্যামিলার ছবি এরইমধ্যে ভাইরাল। তারকার হয়ে মামলা লড়তে গিয়ে তারকা হয়ে উঠেছেন ৩৭ বছরের ক্যামিলা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টম ক্রুজের ‘মিশন ইমপসিবল সেভেন’

টম ক্রুজের ‘মিশন ইমপসিবল সেভেন’ ছবির ট্রেলার প্রকাশ

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ টম ক্রুজের নতুন ছবি ‘মিশন ইমপসিবল – ডেড রিকনিং পার্ট ওয়ান’র টিজার ট্রেলার সোমবার প্রকাশ্যে এসেছে। বরাবরই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে ভালোবাসেন টম ক্রুজ। নতুন ছবিতেও প্রচুর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। ট্রেলারে তেমনেই ইঙ্গিত মিলেছে।

‘ডেড রিকনিং পার্ট ওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুইরি। এর আগেও মিশন ইমপসিবল সিরিজের দুটি ছবি পরিচালনা করেছেন তিনি। ‘মিশন ইমপসিবল – ডেড রিকনিং পার্ট ওয়ান’ মিশন ইমপসিবল সিরিজের সপ্তম ছবি। চলতি বছরের ১৪ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ক্রিস্টোফার ম্যাককুইরির পরিচালনায় ‘মিশন ইমপসিবল’ সিরিজের শেষ ও অস্টম ছবি ‘মিশন ইম্পসিবল – ডেড রিকনিং পার্ট টু’ মুক্তি পাবে ২০২৪ সালে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lal sing chadda

‘লাল সিং চাড্ডা’র ট্রেলার আইপিএলের ফাইনালে মুক্তি পাবে

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’র মধ্য দিয়ে চার বছর পর রুপোলি পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত বলিউড অভিনেতা আমির খান।

আমির খানের ছবি বড়পর্দায় আসবে আর চমক থাকবে না তা কী করে হয় বলুন তো? আর নিজের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না সেটি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন আমির। এই যেমন- একই ছবিতে নানা রূপে ধরা দিচ্ছেন তিনি। ভারতের বহু শহরে পৌঁছে শুটিং করেছেন ছবিটির। কয়েক দিন আগে রেডিও চ্যানেলে মুক্তি পেয়েছে ছবির গান। যেখানে অন্যান্য ছবির ভিডিও গান প্রকাশ্যে আসে, সেখানে ‘লাল সিং চাড্ডা’র নতুন গান শুধু অডিওর মধ্যে দিয়ে সামনে আনলেন।

এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, আগামী ২৯ মে আইপিএলের ফাইনালে ‘লাল সিং চাড্ডা’র প্রথম ঝলক প্রকাশ্যে আনবেন মিস্টার পারফেকশনিস্ট। জানা গেছে, খেলা চলাকালীনই টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে আমিরের এই ছবির প্রথম ঝলক। সূত্রের খবর, আইপিএলের উন্মাদনাকে কাজে লাগিয়ে ‘লাল সিং চাড্ডা’র প্রচার সারতে চাইছেন আমির।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সিয়াম আহমেদ

এবার হিন্দি সিনেমায় সিয়াম আহমেদ

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চলতি বছরেই বলিউড সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার হিন্দি সিনেমার জগতে পা ফেলতে চলেছেন হালের অন্যতম সেনসেশন সিয়াম আহমেদ। ‘ইন দ্য রিং’ (স্টোরি অব এ বোরকা বক্সার) নামে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন ‘পোড়ামন ২’-এর নায়ক সিয়াম।

এই সিনেমাটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা অলকা রাঘুরাম। যিনি এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সার্স’ নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘ভ্যারাইটি’তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে সিনেমার নাম, পরিচালক, গল্প ও অভিনয়শিল্পীদের সম্পর্কে জানা গেছে। খিদ্দারপুরের মুসলিম নারী বক্সিং সম্প্রদায়কে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। সেখানে ১৭ বছর বয়সী শামা নামে এক বক্সারকে ঘিরে বিভিন্ন কাহিনি উঠে আসবে, যার উপরে তার এক আত্মীয়কে হত্যার অভিযোগ ওঠে।

মনস্তাত্ত্বিক থ্রিলার ধাঁচের ‘ইন দ্য রিং’-এ আরও অভিনয় করবেন ভারতীয় অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফরি। এতে একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিনেমাটি সম্পর্কে তিনি এখনই মুখ খুলতে নারাজ। শুধু বলেছেন, ‘চার মাস আগে অডিশন দিয়েছিলাম, সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি। আমার চরিত্রের নাম রওশন। আর কিছু বলার অনুমতি নেই।’

সিয়াম জানান, শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিনেমাটি নিয়ে কতটা উচ্ছ্বসিত এই নায়ক? সিয়াম বলেন, ‘ভালোলাগা তো অবশ্যই আছে। এখন সিনমাটির চরিত্রটি নিয়ে আমি বেশি ভাবছি। কীভাবে আমার চরিত্রটি উতরে যাবো, সেটা নিয়েই বেশি উত্তেজনা কাজ করছে।’

জানা গেছে, চলতি বছরের শেষ ভাগে শুটিং ফ্লোরে যাবে সিনেমার টিম। এটি প্রযোজনা করছেন শ্রেয়শি সেনগুপ্ত ও সৌভিক দাশগুপ্ত। এর নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন রিক অ্যামব্রোস।

এদিকে, গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘শান’। ভালো সাড়া ফেলেছে সেটি। এরপর সম্প্রতি কানাডা এবং আমেরিকার শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত আরেক সিনেমা ‘পাপপুণ্য’। গিয়াসউদ্নি সেলম পরিচালিত ওই সিনেমায় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও রয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ভাদাইমা

মারা গেছেন কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ খ্যাত আহসান আলী

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘ভাদাইমা’ খ্যাত টাঙ্গাইলের কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন। আজ রবিবার দুপুরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার শ্যালক জজ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি জমেছিল। রবিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অবশেষে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।’

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন আহসান আলী। মারা যাওয়ার সময় আহসান আলী দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেনও। তিনি জানান, তার মরদেহ গ্রামে নিয়ে আসা হবে। বর্তমানে ঢাকায় হাসপাতালে আছে। প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহসান আলী এক সময় কৃষিকাজ করে সংসার চালাতেন। প্রায় দুই যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অমিতাভ-শাহরুখ থেকে অজয়-রণবীর

আইনি জটে ফাঁসলেন অমিতাভ-শাহরুখ থেকে অজয়-রণবীর

স্টক নিউজ বিডি May 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ফের আইনি জটিলতা বলিউডে। আর তাতে ফেঁসে গেলেন চার নামী তারকা। তালিকায় রয়েছেন বলিউডের ‘শাহেনশা’ থেকে ‘বাদশা’ দু’জনেই!

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগান এবং রণবীর সিংহ। চার তারকা-অভিনেতার দিকে উঠেছে অভিযোগের আঙুল। বিহার হাইকোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, গুটখা এবং তামাকের প্রচার চালাচ্ছেন তারা। চার তারকাই বিভিন্ন পানমশলার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন। সেই সূত্রেই এই মামলা।

বেশ কয়েক বছর তামাকজাত পণ্যের এক সংস্থার প্রচার-মুখ ছিলেন অজয়। একই সংস্থার বিজ্ঞাপনে গত বছর চুক্তিবদ্ধ হন কিং খানও। বিগ বি নিজেও এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী-মুখ হিসেবে চুক্তি সই করেন। তবে পানমশলার প্রচার নিয়ে শোরগোল শুরু হওয়ার পর সংস্থার সঙ্গে সংযোগ ছিন্ন করেছেন তিনি। একই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীরও।

মুজফফরপুরের সিজেএম আদালতে চার তারকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সমাজকর্মী তামান্না হাশমি। তার অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে এই ক্ষতিকর পণ্যগুলোর দিকে আরও আকৃষ্ট করছে। এক্ষেত্রে তারকা-পরিচিতি অপব্যবহারের অভিযোগে রণবীরের নাম আলাদা করে উল্লেখ করেছেন ওই সমাজকর্মী। তার আবেদন, চার তারকার নামে এফআইআর দায়ের করুক পুলিশ।

কিছু দিন আগেই জনরোষের মুখে পড়ে ক্ষমা চেয়ে এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেন বলিউডের আরেক অভিনেতা অক্ষয় কুমার। একই পথে হাঁটেন ‘কেজিএফ’-তারকা যশ। ২০২১ সালের অক্টোবরে তামাকজাত পণ্য ব্র্যান্ডের প্রচার-দূত অমিতাভও সরে এসেছিলেন চুক্তি থেকে। তারপরও বিজ্ঞাপন সম্প্রচারিত হতে থাকায় সংস্থাকে আইনি নোটিশও পাঠান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিল্পার স্বামী রাজ

বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী রাজ

স্টক নিউজ বিডি May 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পর্নো ভিডিও তৈরির মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুন্দ্রা।

এ নিয়ে কম জল ঘোলা হয়নি ভারতে। স্বামীর এই পর্নোকাণ্ডে আদালত আর থানায় চক্কর কাটতে কাটতে নাজেহাল হন শিল্পাও।

সেই ধকল যেতে না যেতেই এবার বেআইনি অর্থ লেনদেনের অভিযোগের মুখে পড়লেন রাজকুন্দ্রা।

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শিল্পার স্বামীর নামে মামলা করেছে।

ব্যবসায়ী রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার ইডি এ মামলা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

ইডির দাবি, পর্নো ব্যবসায় অবৈধভাবে বহু অর্থ লেনদেনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন রাজকুন্দ্রা। এ দাবির পরিপ্রেক্ষিতে আদালতে রাজের বিরুদ্ধে এক হাজার ৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ।

গত বছরের জুলাই মাসে পর্নো ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। সেই মামলার সূত্রেই এসেছে বেআইনি অর্থ লেনদেনের এই অভিযোগ।

রাজের বিরুদ্ধে সে মামলায় অভিযোগ, পর্নো ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মোবাইল ফোনে।

পর্নো ছবি বানানোর মামলায় রাজ জামিনে মুক্তি পেয়ে জেলের বাইরে আছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের রুকন সম্মেলন ২০২৭-২০২৮ কার্যকালের আমীর নির্বাচন অনুষ্ঠিত

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য