Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

হায়দার হোসেন

হাসপাতালে হায়দার হোসেন

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী হায়দার হোসেন। ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে গায়কের স্ত্রী নুসরাত জাহান জানান। ৫৮ বছর বয়সী এ গায়ক কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।

নুসরাত জানান, গতকাল সকালের দিকে অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

‘আমি ফাইসা’ গেছি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের এ শিল্পী একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যাম্বার হার্ড

মামলায় হেরে যাওয়ার পর অ্যাম্বারকে আর পর্দায় দেখতে চাইছে না হলিউড

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রাক্তন স্বামীর জনি ডেপের সঙ্গে মানহানির মামলায় হেরে যাওয়ার পর হলিউডে অ্যাম্বার হার্ড নিজের ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হলিউডের নামী তারকা ডেপের বিরুদ্ধে সাহস করে সহিংসতা এবং মানহানির মামলা করেছিলেন অভিনেত্রী-প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড। কিন্তু সেই মামলায় ডেপ জিতে যাওয়ায় ক্যারিয়ার নিয়ে এখন বিপাকে অভিনেত্রী। পরাজয়ের পর তাকে ক্ষতিপূরণ দিতে হবে ১ কোটি ৫০ লাখ ডলার।

ডেপ তাকে মারধর করতেন, বিকৃত যৌন অত্যাচার করতেন, এমনকি, ধর্ষণ করতেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু আদালতে ডেপ প্রমাণ করে দিয়েছেন, অ্যাম্বার তার জনপ্রিয়তা এবং বহুদিনের অর্জিত সম্মান নষ্ট করতেই ওই অভিযোগ করেছেন। ফলে এখন দোষী অ্যাম্বারই। তার মাথায় চেপেছে ডেপের মানহানির কলঙ্ক। এর জন্য ক্ষতিপূরণও দিতে হবে তাকে। যার পরিমাণ শুনে অ্যাম্বারের ঘনিষ্ঠজনরাই বলছেন, খুব শিগগিরই হয়তো অভিনেত্রী নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবেন।

১ কোটি ৫০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে। অ্যাম্বারের বন্ধুরা বলছেন, অত টাকা হয়তো নেই অভিনেত্রীর কাছে। যা সম্পত্তি আছে সব বিক্রি করেও ওই টাকা আসবে না।

অ্যাম্বারের পক্ষে বা বিপক্ষে নয় বরং তারা সোজাসাপটা তথ্য দিয়েছেন। তারা বলেছেন ক্ষতিপূরণের টাকা যে অ্যাম্বার বেশি কাজ করে মিটিয়ে দেবেন, তার উপায়ও সম্ভবত নেই। কেনো না অ্যাম্বারের হলিউডে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

হলিউডের ‘টপ বস’রা নাকি ইতোমধ্যেই অ্যাম্বার সম্পর্কে অনীহার কথা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। আর যারা ছোটখাটো ছবি বানান, তারাও ভয় পাচ্ছেন, অ্যাম্বারের ওপর টাকা ঢাললে সে টাকা পানিতে যাবে না তো!

অ্যাম্বারের সমর্থকরা যদিও প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী কি সবই হারবেন? স্বামীর বিরুদ্ধে ডমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনে মিথ্যেবাদী প্রমাণিত হওয়াই কি যথেষ্ট অপমানের ছিল না তার কাছে? এ বার কি তাকে সর্বস্বান্ত করেও ছাড়বেন ডেপ? কাজ না থাকলে সাবেক স্বামীকে কীভাবে ওই বিপুল ক্ষতিপূরণের অর্থ দেবেন অ্যাম্বার?

হলিউড বিশেষজ্ঞরা আপাতত কোনো আশার বাণী শোনাননি। তারা জানিয়েছেন, অ্যাম্বারের ওপর চটেছেন তার অনেক পুরনো সমর্থক। কেনো না, ডেপ আদালতে প্রমাণসহ বুঝিয়ে দিয়েছেন তিনি নন বরং অ্যাম্বারই তাকে হেনস্তা করেছেন।

ডেপের আইনজীবীও প্রমাণ করে ছেড়েছেন, ১৫ মাসের দাম্পত্যে স্ত্রী অ্যাম্বার তাকে দীর্ঘদিন এক বিছানায় শুতে দেননি। তাকে বৃদ্ধ বলে অপমান করেছেন। এমনকি ডেপ যাতে বিছানায় আসতে না পারেন সেজন্য বিছানা নোংরাও করে রেখেছেন তিনি।

ডেপের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা অ্যাম্বারকেই ডেপের ওপর অত্যাচার করার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। ফলে সমর্থকদের কাছেও শেষ মেশ খলনায়িকা হয়ে উঠেছেন অ্যাম্বার।

হলিউড বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যাম্বারের বিরুদ্ধে এখন হলিউড জুড়ে প্রচার শুরু হয়েছে। তার হাতে যে সব অভিনয়ের কাজ ছিল, তার অনেকগুলো থেকেই বাতিল করে দেওয়া হয়েছে তাকে।

‘অ্যাকোয়াম্যান ২’ নামে একটি সিনেমায় তাকে নেওয়া হয়েছিল। দর্শকরা ওই সিনেমা থেকে অ্যাম্বারকে সরিয়ে দেওয়ার দাবিতে একটি অনলাইন আবেদন করেছিলেন। তাতে প্রায় ৪৫ লক্ষ মানুষ স্বাক্ষর করেছেন।

হলিউড বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে এখনই অ্যাম্বারের সমস্যার সমাধান হওয়ার কোনো উপায় নেই। তবে তাদের আশা, পরিস্থিতি শান্ত হলে, যা হতে ন্যূনতম বছর দুয়েক সময় লাগতে পারে বলে অনুমান এবং হার্ড-ডেপ মামলার কথা লোকে ভুলতে শুরু করলে, হয়তো অ্যাম্বার কাজ পেলেও পেতে পারেন। তবে সেদিন এখনও বহু দূরে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আম্বার হার্ড জনি ডেপ

জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার অর্থ নেই অ্যাম্বার হার্ডের কাছে!

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছেন মার্কিন অভিনেতা জনি ডেপ। আদালত মেনে নিয়েছে জনিকে ‘কালিমালিপ্ত’ করার চেষ্টা করেছেন অ্যাম্বার। এ জন্য অ্যাম্বারকে বিপুল অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে।

আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, অ্যাম্বার গার্হস্থ্য হিংসার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। সেই আদালত অ্যাম্বারকে নির্দেশ দিয়েছেন জনি ডেপকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি ৩৭ লাখ টাকা) পরিশোধ করতে। এর মধ্যে ১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৯ কোটি ৫৮ লাখ টাকা) জরিমানা এবং বাকি ৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ৭৯ লাখ টাকা) শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে।

তবে শুনানি চলাকালীনই অ্যাম্বার হার্ডের আর্থিক সমস্যার কথা জানা গিয়েছিল। সম্ভাবনার অভিনেত্রীর আইনজীবী বলেছিলেন, ‘না, হার্ড কোনওভাবেই ক্ষতিপূরণের অর্থপ্রদানে সক্ষম নন।’ এমনকী মামলার রায়ের পরিপ্রেক্ষিতে আদালতে হার্ড আবেদনের ইচ্ছেপ্রকাশ করবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী এলানি ব্রেডহফট।

২০১৮ সালে জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী আম্বার হার্ড। এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে বিস্তর কাদা ছোড়াছুড়ি দেখেন আদালত। উত্তাল ছিল দু’পক্ষের অনুরাগী মহলও। তবে জনির আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা গার্হস্থ্য হিংসার অভিযোগ ‘ধাপ্পাবাজি’ ছাড়া আর কিছুই নয়।

তবে জনির বিরুদ্ধে দায়ের পাল্টা মামলায় আম্বারকে ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৯১ লাখ টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিনদিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টার উপর আলোচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছান।

সূত্র : ফোর্বস ও হিন্দুস্তান টাইমস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সম্রাট পৃথ্বীরাজ

মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ হল অক্ষয়ের ‘সম্রাট পৃথ্বীরাজ’

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’। শুক্রবার এটি মুক্তি পেয়েছে। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন সাবেক বিশ্বসুন্দরী মানুষী চিল্লার।

সিনেমাটিকে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিপত্তি বেধেছে ওমান, কুয়েত এবং কাতারে।

এই সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের এই তিন দেশ। তবে কী কারণে এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশগুলো তা জানা যায়নি।
দেশটির চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহরের টুইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

‘সম্রাট পৃথ্বীরাজ’ সুলতানি শাসকদের বিরুদ্ধে দিল্লির শেষ হিন্দু সম্রাটের লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত। ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর এই ছবি দ্বাদশ শতাব্দীতে চাঁদ বরদাইয়ের ‘পৃথ্বীরাজ রাসো’ অবলম্বনে তৈরি হয়েছে।

প্রবল পরাক্রমী বীরযোদ্ধা পৃথ্বীরাজের পাশাপাশি প্রেমিক পৃথ্বীরাজকেও দেখা যাবে এই ছবিতে। ছবিতে নাম ভূমিকায় থাকবেন অক্ষয়। কনৌজের রাজা জয়চন্দ্রের কন্যা সংযুক্তার ভূমিকায় অভিনয় করেছেন মানুষী। আর এই ছবির সঙ্গেই বলিউডে জার্নি শুরু করেন ২০১৭ সালে দেশকে মিস ওয়ার্ল্ডের তাজ এনে দেওয়া মানুষী।

এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মানব ভিজ, সোনু সুদ, আশুতোষ রানাসহ অনেকে। সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গাঙ্গুবাঈকে পেছনে ফেললেন কার্তিক

গাঙ্গুবাঈকে পেছনে ফেললেন কার্তিক

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বক্স অফিসে ‘ভুল ভুলাইয়া টু’র জয়রথ থামছেই না। আয়ের নিরিখে ছবিটি আলিয়া ভাটের ‌‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির আয়কেও ছাড়িয়ে গেছে। ২০২২ সালে মুক্তি পাওয়া শীর্ষ আয়কারী ছবির তালিকায় ‘ভুল ভুলাইয়া টু’ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এক নম্বরে আছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। ভারতীয় ছবির বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এ তথ্য জানিয়েছেন।

‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন কার্তিক। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি ভালো করায় খুশি কার্তিক। পুরো টিমকেই ছবির সাফল্যের কৃতিত্ব দিতে চান কার্তিক। ছবিটি পরিচালনা করেছেন আনিস বাজমী। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা গেছে টাবু ও কিয়ার আদভানিকে।

‘ভুল ভুলাইয়া টু’ ছবির সাফল্য দেখে কার্তিক পারিশ্রমিক বাড়িয়েছেন এমন গুঞ্জন উঠেছিল। তবে তা অস্বীকার করেছেন কার্তিক। তিনি বলেছেন, এ খবর ভিত্তিহীন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইমরান হাশমি কেকে

কেকের কণ্ঠ ও মেধার তুলনা হয় না: ইমরান হাশমি

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ‌‘তাড়াপ তাড়াপ’, ‘খোদা জানে’, ‘তুহি মেরি সব হ্যায়’, ‘দিল ইবাদত’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ইমরান হাশমির অনেক ছবিতেই কেকের গান আছে। প্রিয় শিল্পীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ইমরান।

ফেসবুকে ইমরান হাশমি লিখেছেন, ‘কেকের কণ্ঠ ও মেধার তুলনা হয় না… এখনকার সঙ্গীতশিল্পীরা তার মতো করে গড়ে উঠে না। তার গানে কাজ করা আমার জন্য অনেক অনেক স্পেশাল ছিল। কেকে তুমি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবে। তোমার গানই তোমাকে বাঁচিয়ে রাখবে। কিংবদন্তি কেকের আত্মা শান্তিতে থাকুক।’

উল্লেখ্য, মৃত্যুকালে বলিউডের অনেক জনপ্রিয় গানের গায়ক কেকের বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তার। মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে প্রথমে হোটেল এবং পরে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সঙ্গীতশিল্পী কেকে

প্রখ্যাত বলিউড সঙ্গীতশিল্পী কেকে আর নেই

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গাইতে গাইতে চলে গেলেন বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ। বলিউডে তিনি কেকে নামেই পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার (৩১ মে) কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তার। মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুততার সাথে তাকে নিয়ে যাওয়া হয় শহরের প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত ঘোষণা করা হয় তাকে।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই এ শিল্পী মারা গেছেন বলে ধারণা চিকিৎসকদের। আকস্মিক মৃত্যুর কারণ জানতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কেকে’র এমন অকাল মৃত্যুতে শোকে বিহ্বল ভারতের বিনোদন জগত। ভাষা হারিয়ে ফেলেছেন তার অনুরাগীরা। এভাবে গানের অনুষ্ঠানে অসংখ্য শ্রোতাদের আনন্দ দিয়ে তিনি নিজেই যে না ফেরার দেশে চলে যাবেন, তা ভাবতে পারছেন না কেউ।

দিল্লিতে জন্ম সদ্য প্রয়াত গায়ক কেকের। নয়াদিল্লিতে তার বেড়ে ওঠা এবং পড়াশোনা। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অফ ইন্ডিয়া’ গান গেয়েছেন তিনি। ১৯৯১ সালে ছোটবেলার ভালোবাসা জ্যোতিকে বিবাহ করেন কেকে। কিংবদন্তি গায়ক কিশোর কুমার ছিলেন তার প্রেরণা। তাকে দেখেই মূলত সঙ্গীত জীবনে আসেন তিনি। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে কেকে জানান, তিনি আর.ডি বর্মন, মাইকেল জ্যাকসন এবং আরও বেশ কয়েকজন হলিউড গায়কের অনুরাগী ছিলেন। দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর কয়েক মাসের জন্য মার্কেটিং এক্সিকিউটিভের কাজ করেন কেকে। এর কয়েক বছর পর ১৯৯৪ সালে তিনি মুম্বাই পাড়ি দেন বলিউডে ক্যারিয়ার গড়ার স্বপ্ন চোখে নিয়ে।

বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন কেকে। কেকের কথা উঠলেই অনুরাগীদের মনে ভেসে ওঠে ‘দিল ইবাদত’, ‘তারাপ তারাপ’, ‘আঁখো মে তেরি’, ‘জারা সা’, ‘খুদা জানে’, ‘তু যো মিলা’, ‘কেয়া মুঝে পেয়ার হে’, ‘তুহি মেরি সাব হে’, ‘বিতে লামহে’ সহ আরও অনেক অনেক গান। তাকে ভারতের অন্যতম বৈচিত্রপূর্ণ সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হয়। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং দু’টি স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন।

সূত্র- আনন্দবাজার, দ্য টাইমস অব ইন্ডিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সীতা রামাম

দুলকার সালমান ও মৃণাল ঠাকুর জুটির ‘সীতা রামাম’

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দক্ষিণী অভিনেতা দুলকার সালমান। তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সীতা রামাম’। রোমান্টিক ধাঁচের সিনেমাটিতে আরও আছেন মৃণাল ঠাকুর। তবে বিশেষ চরিত্রে থাকছেন রাশমিকা মান্দানা।

সিনেমাটি পরিচালনা করেছেন হনু রাঘবপুদি। অশ্বিনী দত্ত স্বপ্ন প্রযোজনা করেছেন।

জানা গেছে, ‘সীতা রামাম’ ছবিটি আগামী ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। সিনেমাটি তেলেগু, তামিল এবং মালায়ালাম ভাষায় একসঙ্গে মুক্তি পাবে।

এরইমধ্যে সিনেমাটি গান দিয়ে প্রচার শুরু করেছে। ‘ওহ সীতা হে রামা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে। এটি একটি রোমান্টিক গান। অল্প সময়ের মধ্যেই গানটি চার্টবাস্টার হয়ে উঠেছে এবং আশা করা হচ্ছে অ্যালবামের পরবর্তী গানগুলোও সুপারহিট হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শাকিরা

কানে ভালোবাসা ছড়ালেন শাকিরা

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসব মানেই নানা প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পগাথা। তবে চাওয়া-পাওয়ার হিসাব একপাশে রেখেই বিশ্ব চলচ্চিত্রের এ বর্ণাঢ্য আসরে অংশ নেন তারকারা। তাই তো ৭৫তম আসরের লালগালিচাতেও তারকারা ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসার শুভ্রতা। গত ১৭ মে শুরু হওয়া এই উৎসবে এরই মধ্যে অংশ নিয়েছেন বিশ্বের নামিদামি তারকা শিল্পীরা। সম্প্রতি কানের লালগালিচায় ভালোবাসার চুম্বন ছড়িয়ে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। গত বুধবার ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল বাজ লারম্যান পরিচালিত ‘এলভিস’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।

কানের প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ‘এলভিস’ দেখানোর আগে ছিল লালগালিচার জৌলুস। এতে ছবিটির কলাকুশলী ছাড়াও অংশ নেন শাকিরা এবং প্রখ্যাত সংগীতশিল্পী এলভিস প্রিসলির স্ত্রী প্রিসিলা প্রিসলি। শাকিরাসহ ‘এলভিস’ ছবির কলাকুশলীদের লালগালিচায় হাঁটার সময় বেজেছে এলভিস প্রিসলির বিখ্যাত গান ‘হাউন্ড ডগ’ এবং ‘জেলহাউস রক’। ‘এলভিস’ সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবন এবং গানে তাঁর অভূতপূর্ব খ্যাতি পাওয়া।

রহস্যময় ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে তাঁর ২০ বছরের জটিল সম্পর্কের নানা বিষয়। আর প্রিসলির সেই পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁর স্ত্রী। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২২ জুন ফ্রান্সে ও আগামী ২৪ জুন উত্তর আমেরিকায় মুক্তি পাবে ছবিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উর্বশী লিওনার্দো ডি ক্যাপ্রিও

লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম: উর্বশী

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মশগুল সিনেদুনিয়া। লাল গালিচায় লিওনার্দো ডি ক্যাপ্রিওর নজরে কাড়লেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।

এবছরই প্রথমবারের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটলেন উর্বশী। আর কান-এ অভিষেক ঘটানোর পরই জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দোর থেকে প্রশংসা কুড়ালেন তিনি। এ কি কম কথা নাকি? ‘হেটস্টোরি ফোর’, ‘পাগলপান্তি’র নায়িকা তো বিশ্বাস-ই করতে পারছেন না। ঘন ঘন চিমটি কাটছেন নিজেকে। এ তো স্বপ্ন সত্যি হওয়ার থেকেও বেশি।

বলিউডি সিনেমায় খুব একটা তাকে দেখা না গেলেও উর্বশীর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। ‘ফরেএভার ইয়ং’-এর প্রদর্শনে এবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী। আর শুরুতেই লিওনার্দো ডি ক্যাপ্রিও’র মতো অভিনেতার থেকে এমন প্রশংসা শুনে খুশিতে সপ্তম স্বর্গে পৌঁছেছেন উর্বশী।

উর্বশী রাউতেলা জানান, “লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে খুশিতে চোখে পানি চলে এসেছিল। একইসঙ্গে লজ্জায় লালও হয়েছি।”

ভারতীয় অভিনেত্রীর প্রশংসা করে ঠিক কী বলেন ডি ক্যাপ্রিও? উর্বশীর কথায়, “উনি আমার অভিনয়ের প্রশংসা করেন। বলেন, ভাল কাজ করছি। আমি তো পরের দিন সকালে উঠে নিজেকে চিমটি কাটলাম। ভাবলাম স্বপ্ন দেখছি না তো? লিওনার্দোর প্রশংসাই আমাকে অনুপ্রেরণা জানাবে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য।”

শোনা যাচ্ছে, খুব শিগগিরিই হলিউডের এক প্রজেক্টে অভিনয় করবেন উর্বশী রাউতেলা। যে ছবি দেখা যাবে নেটফ্লিক্সের পর্দায়। আর পশ্চিমা বিনোদুনিয়ায় অভিষেক ঘটানোর আগেই স্বয়ং লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখে নিজের প্রশংসা শোনা চারটিখানি কথা নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য