স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত ২২ জুলাই দুপুর ১২টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এদিকে, শিক্ষার্থীদের বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টার মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কৃষি গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড শুরু
আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) থেকে তারা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
গুচ্ছভূক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১০ জুলাই।
জানা গেছে, এবার কৃষি গুচ্ছে ৮৪ হাজার ৫১টি আবেদন জমা পড়লেও নির্দিষ্ট ফি পরিশোধ করেছেন ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে দুই হাজার ৭২টি। আসনপ্রতি লড়াবেন ২৩ শিক্ষার্থী।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
