Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বেক্সিমকো ফার্মা

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

স্টক নিউজ বিডি September 15, 2026

নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ, বাড়ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা

স্টক নিউজ বিডি | বিশেষ প্রতিবেদন: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তাকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে বেক্সিমকো ফার্মা। চিঠিতে কোম্পানিটি জানিয়েছে, সালমান এফ রহমান নিজেই পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছেন।

কোম্পানির পক্ষ থেকে বিএসইসিকে বলা হয়েছে, সালমান এফ রহমানের কারণে যাতে কোম্পানির ব্যবসা, সুনাম ও শেয়ারধারীরা ক্ষতির মুখে না পড়েন, সেই বিবেচনায় তিনি পর্ষদ থেকে পদত্যাগে রাজি হয়েছেন।

নতুন পর্ষদে কারা থাকছেন

সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তাবিত পর্ষদে উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন পরিচালক, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও কোম্পানিটিকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিদেশি বিনিয়োগকারীদেরও সম্মতি

বেক্সিমকো ফার্মা শুধু বাংলাদেশের শেয়ারবাজারেই নয়, লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (AIM) তালিকাভুক্ত। ফলে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট নিয়ম ও প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ব্যবসা ও কোম্পানির সামগ্রিক স্বার্থ বিবেচনায় সালমান এফ রহমানকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় বিদেশি বিনিয়োগকারীরাও সম্মতি দিয়েছেন।

বিএসইসি সূত্রে জানা যায়, নতুন পর্ষদ গঠনের সময় বিদেশি শেয়ারধারীদের একজন প্রতিনিধিকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিল কমিশন। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মত হননি। পরে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

পর্ষদ পুনর্গঠনে সময় লাগবে কয়েক সপ্তাহ

লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার আগে তার বিষয়ে যথাযথ যাচাই-বাছাই বা ‘ডিউ ডিলিজেন্স’ সম্পন্ন করতে হয়। এই যাচাই প্রক্রিয়া শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে বিএসইসিকে দেওয়া বেক্সিমকো ফার্মার চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ নতুন পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে শুধু বিএসইসির অনুমোদনই নয়, আন্তর্জাতিক তালিকাভুক্তির বিধিবিধানও অনুসরণ করতে হবে কোম্পানিটিকে।

সুনাম ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রত্যাশা

শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কোম্পানি। তবে সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবকে ঘিরে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির ব্যবসা, সুনাম এবং বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তাদের মতে, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালে কোম্পানিটির পরিচালনা কাঠামোয় পরিবর্তন আসবে। এর ফলে ব্যবসা পুনরুদ্ধার, করপোরেট সুশাসন জোরদার এবং কোম্পানিটির ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে।

একই সঙ্গে নতুন ও তুলনামূলকভাবে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠিত হলে বেক্সিমকো ফার্মার প্রতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে পারে বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কারাগারে সালমান এফ রহমান

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যেই বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে তার সরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হলো।

সংশ্লিষ্টদের মতে, নতুন পর্ষদ গঠন ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠার পর কোম্পানিটির মূল ব্যবসায়িক সক্ষমতা, করপোরেট সুশাসন এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা কতটা পুনরুদ্ধার করা যায়, এখন সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
beximco pharma

বেক্সিমকো ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 29, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৭৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬ টাকা ০২ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
beximco

বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 5, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (০৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ২৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
beximco pharma

বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ১০ নভেম্বর

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ নভেম্বর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
beximco pharma

বেক্সিমকো ফার্মার লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ০৮ পয়সা আয় হয়েছিল। আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
beximco pharma

বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টক নিউজ বিডি October 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
beximco pharma

বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৭ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
beximco

বেক্সিমকো ফার্মার ৩৫% লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ

বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৫৪ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ২৮ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
beximco

বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২১ অক্টোবর

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন

  • শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র বৈঠক

  • পুবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন রেট ১০ শতাংশ

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না —প্রতিমন্ত্রী পুতুল

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

  • আল-হাজ টেক্সটাইলের ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

  • আইপিও ও সরাসরি তালিকাভুক্তিতে প্রাধান্য দিয়ে চট্টগ্রামে আইডিএলসি ইনভেস্টমেন্টস ও সিসিসিআই এর যৌথ উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য