Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লভ্যাংশ

Mutual-Fund

লভ্যাংশ পাঠিয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ইউনিটহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ফান্ডটির অ্যাসেট ম্যানেজার গত ২১ সেপ্টেম্বর লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, ফান্ডটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির ট্রাস্টি ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
KDS-accessories-limited

কেডিএস অ্যাক্সেসরিজের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি October 2, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

আজ রোববার (২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ২০ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৫৮ পয়সা।

আগামী ২৪ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
eastern-housing

ইস্টার্ন হাউজিংয়ের ইপিএস বেড়েছে ৪৮ শতাংশ

স্টক নিউজ বিডি September 17, 2022

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) সর্বশেষ ৩০ ডিসেম্বর সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে ইস্টার্ন হাউজিংয়ের ইপিএস হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৮ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৭০ টাকা ৩৩ পয়সায়।

এদিকে এ আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচ্য হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এ বছরের ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১২ অক্টোবর।

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৩৩ পয়সা।

ডিএসইতে গত বৃহস্পতিবার ইস্টার্ন হাউজিং শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮২ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৫ টাকা ৮০ পয়সা ও ১০৯ টাকায়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
one bank

ওয়ান ব্যাংকের বোনাস বিওতে

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৫ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ওয়ান ব্যাংক ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই বোনাস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লভ্যাংশ পাঠিয়েছে মাইডাস ফাইন্যান্স

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে মাইডাস ফাইন্যান্স ২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১ শতাংশ নগদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বোনাস বিওতে পাঠিয়েছে ৩ কোম্পানি

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৩ আগস্ট বিও হিসাবে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে জনতা ইন্স্যুরেন্স ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। এনসিসি ব্যাংক ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ বোনাস। এছাড়া সাউথইস্ট ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ বোনাস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Eastland-Ins

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Fareast-Finance

লভ্যাংশ দেবে না ফারইস্ট ফিন্যান্স

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

রোববার (২১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ৪ টাকা ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ১১ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
provati

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে প্রভাতি ইন্স্যুরেন্স ২৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
MUTUAL-FUND

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৭২ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৭৩ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • জিকিউ বলপেনের মুনাফায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য