Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষা

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাতেই মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টক নিউজ বিডি April 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজই (সোমবার)। আজ রাতের যেকোনো সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফলাফল প্রকাশে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার পর যেকোনো সময়ে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়াও বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে সর্বমোট আসন ১০ হাজার ৮২৯টি। পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের এমসিকিউতে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
exam

সারাদেশে চলছে মেডিকেলের ভর্তিযুদ্ধ

স্টক নিউজ বিডি April 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। চলবে ১১টা পর্যন্ত। পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ।

এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। এবার মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

জানা গেছে, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। গতবছর রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন গতবছর করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও ১৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি’র টাকা জমা নেওয়া হয়। কোভিড-১৯ সংক্রমণরোধে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসার জন্য বিশেষ নিদের্শনা দেওয়া হয়েছে। কেউ মাস্ক না পরে এলে মাস্ক সরবরাহের ব্যবস্থা থাকবে।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুসারে, গত বছরের মতো এবারও ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বর (মোট ১০০) থাকবে।

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবেন। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হাইকোর্টে

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

স্টক নিউজ বিডি March 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, অন্য বছর রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস হবে। ঈদের যে স্বাভাবিক ছুটি সেগুলো বহাল থাকবে।

গত বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জারি করা এক আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকরা।

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান পরিচালনার জন্য নির্দেশনাগুলো পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
UGC

ইউজিসির কাঠগড়ায় ২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়

স্টক নিউজ বিডি March 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ২৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের তদন্তে নেমেছে সরকার। আর্থিক দুর্নীতি, তহবিল তছরুপ, উপাচার্য ও ট্রেজারার নিয়োগ না করা, মালিকানা ও ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন যথাযথভাবে না মানার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই তদন্তকাজ পরিচালনা করছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

আগামী এক মাসের মধ্যে এই তদন্তকাজ শেষ করে ইউজিসি প্রতিবেদনগুলো শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে। তদন্তের আলোকে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

যে ২৫ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত চলছে, সেগুলো হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, সিলেটের লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সোনারগাঁও ইউনিভার্সিটি, কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, ফরিদপুরের টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ, মানিকগঞ্জের এপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইবাইস ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা এবং আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি (আমবান)।

এ ব্যাপারে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে নানা অভিযোগ জমা পড়ে। গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর বিষয়ে ইউজিসিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।’ তিনি বলেন, ‘আমরা চাই সব বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে চলুক। বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
borishal un

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তির ভর্তি চলছে

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির শেষ কার্যক্রম চলছে। আজ রোববার (২০ মার্চ) গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এরপর আর কোনো শিক্ষার্থী ভর্তি করানো হবে না বলে জানায় কর্তৃপক্ষ। শূন্য ৩০০ আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।

এর আগে, ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাহাত হোসেন ফয়সাল বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রায় ৩০০ আসন এখনো খালি রয়েছে। শূন্য আসনে ভর্তি কার্যক্রম শেষ করতে ২০ মার্চ মেধা তালিকার ক ইউনিটে ১-৬৫০০ সিরিয়াল পর্যন্ত, খ ইউনিট ১-২৫০০ সিরিয়াল পর্যন্ত এবং গ ইউনিট ১-২৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের ভাইবা নিয়ে ভর্তি নেয়া হবে। পূূর্বে যারা মেধাতালিকায় এসেছিল কিন্তু কোন কারণে ভর্তি হতে পারেনি তারাও চাইলে ভাইবা দিয়ে ভর্তি হতে পারবে।

তিনি আরো জানান, ২০ তারিখেই ভর্তি হতে হবে। ওভাবেই প্রিপারেশন নিয়ে আসতে বলা হবে। যে ২০ তারিখ ৫ টার মধ্যে ভর্তি হতে পারবেনা তার সিট বাতিল হয়ে যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
275003849_1102168187263187_2662233318471748896_n

ছবি ও যে কথা বলে তার প্রমাণ মিললো তিতুমীর কলেজে

স্টক নিউজ বিডি March 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাম খাদিজা আক্তার জ্যতি। সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সে। ছোটবেলা থেকেই যেনো আঁকা আঁকি একটু বেশি পছন্দ করেন। সেখান থেকেই সে আজ একজন চিত্রকর। তার আঁকা চিত্রগুলো যেনো কথা বলে কোনো নিরুপায় মানুষদের সাহায্য করার জন্য। তেমনি তার আঁকা এক চিত্রের দেখা মিললো সরকারি তিতুমীর কলেজে।

সরকারি তিতুমীর কলেজে চলছে আর্ট ক্লাব কর্তৃক আয়োজিত চিত্র অংকন প্রদর্শন মেলা। নানা আয়োজনে মেতেছে চিত্রকরদের চিত্র অংকন প্রদর্শন। চিত্রকরদের চিত্র অংকনগুলো ছিলো দেখার মতো। তার মধ্যে একটি চিত্র চোখ আটকে যাবে যেকারোর। ছবি ও যে কথা বলে তার প্রমাণ মিললো খাদিজা আক্তার জ্যতির আঁকা সেই চিত্রটি থেকে। চিত্রটিতে একটি পথ শিশু অন্য একটি পথ শিশুকে খাইয়ে দিচ্ছে। আমাদের সমাজের নিরুপায় পথ শিশুদের বাস্তব চরিত্র ফুটে উঠেছে চিত্রটিতে।

চিত্রটি ব্যাপারে জানতে চাইলে তিনি স্টক নিউজ বিডিকে জানান , আমি যখন রাস্তার শিশুদের দেখি তারা কতো অসহায় ভাবে জীবনযাপন করছে তখন আমার মন কাঁদে তাদের পাশে দাড়ানোর জন্য। কিন্তু আমি আমার সাধ্যের বাহিরে তাদার সাহায্য করতে পারিনা। আমি আমার সাধ্য মতো তাদের পাশে এসে দাড়াই।

তিনি আরো বলেন, আমার ইচছা আমি ভবিষ্যৎে পথশিশুদের জন্য কিছু করবো ইনশাআল্লাহ। আপনারাও আপনাদের মতো করে পথশিশুদের পাশে এসে দাঁড়ান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
2 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dr dipu moni

সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক নয়: ডা. দীপু

স্টক নিউজ বিডি March 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয়ের যে দাবি তুলেছেন, তা ‘যৌক্তিক নয়’।

বুধবার (২ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, এটা ঠিক যে সাত কলেজে আগে কিছু সমস্যা ছিল, যা খুবই স্বাভাবিক। যখন থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তখন থেকেই তাদের মানের ভিন্নতা আসে। পরীক্ষাসহ সব কার্যক্রম ভিন্ন মানে করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীর চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী এ অধিভুক্ত সাত কলেজে। ফলে দুদিক থেকে সমন্বয়ের ব্যাপার রয়েছে।

মন্ত্রী বলেন, ধীরে ধীরে সাত কলেজের সমস্যাগুলো কাটিয়ে উঠা হচ্ছে। আমরাও সাত কলেজের সঙ্গে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা সমন্বয় করছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সে কারণেই সেশনজট এখন অনেকটাই কমে এসেছে। আশা করি, সেশনজট সমস্যা আর থাকবে না। পরীক্ষার ফলাফলও যথাসময়ে দিতে পারবে। সেভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোকে যেভাবে দেখা দরকার সেভাবেই দেখবে। কাজেই আলাদা বিশ্ববিদ্যালয় করা কোনো সমাধান নয়। এটাকে এই মুহূর্তে আমি কোনো যৌক্তিক দাবি বলে ভাবছি না। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত হচ্ছে, এটিই আমাদের জন্য যথার্থ মনে করি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এইচএসসি পরীক্ষার

এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৯ জুন এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা হবে আগামী ২২ আগস্ট।

বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার্থীরা আগামী ১৩ এপ্রিল থেকে ফরম পূরণ করতে পারবে। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হতে পারে আগামী ১৯ মে।

অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে পারবে আগামী ৮ জুন থেকে। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে ১৪ জুলাই।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্বে) অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নির্বাচনী পরীক্ষার বিকল্প হিসেবে এবার প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সভায় বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কয়েকটি বিষয় বাদ দেয়ার প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান’স কমিটি।

সভা সূত্রে জানা যায়, এবার এসএসসিতে তিনটি বিষয় বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে। বিষয়গুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্বপরিচয়। আর এইচএসসিতে বাদ যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

আর নম্বর বিভাজন নিয়ে প্রস্তাব করা হয়েছে, যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (সৃজনশীল ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরের (সৃজনশীল ৩০, এমসিকিউ ১৫) পরীক্ষা নেয়া যেতে পারে।

এছাড়া এসএসসি ও এইচএসসিতে টেস্ট পরীক্ষা না নেয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বোর্ড চেয়ারম্যান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না : শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌ ‘গ্রাম এবং শহরের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই দেশ ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে। আরও তরুণ উদ্যোক্তা তৈরি হবে। গ্রাম হবে শহর। সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা করে যাচ্ছেন। এজন্য শেখ হাসিনা সরকারের প্রয়োজন।’ তাই ভবিষ্যতেও বার বার আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে হেনা ইসলাম ডিগ্রী কলেজ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। বক্তব্য শেষে কলেজটির বিভিন্ন শ্রেণিকক্ষ ও অবকাঠামো পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

স্টক নিউজ বিডি February 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। সেই লক্ষ্যে আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত ওই দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। আর মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিবালয়ে সভায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় দুটির একটি নওগাঁয় আর আরেকটি হবে ঠাকুরগাঁওয়ে। এ দুটি বিশ্ববিদ্যালয় হলে দেশে স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫২। এ ছাড়া দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২ খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই দুটি বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনের মতোই হবে এই দুটি বিশ্ববিদ্যালয়ের আইন।

উল্লেখ্য, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো- দেশের প্রত্যেক জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই বিভিন্ন জেলায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মিরকাদিমে ফ্রি মেডিকেল ক্যাম্প, কম্বল ও সেলাই মেশিন বিতরণ

  • আইপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, সুযোগ পেতে পারে লোকসানি কোম্পানিও

  • ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের রুকন সম্মেলন ২০২৭-২০২৮ কার্যকালের আমীর নির্বাচন অনুষ্ঠিত

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য