Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

টিকা প্রদান

১ নভেম্বর থেকে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা প্রদান

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম ১ নভেম্বর থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার ৫০ লাখ টিকা এসেছে। হাতে দুইকোটি টিকা আছে। ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কার্যক্রম ১ তারিখ থেকে শুরু করা যাবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে টিকা দিয়ে এ কার্যক্রম শুরু করা হবে। একটু সময় নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতি দিন ৪০ হাজার টিকা দেওয়া যাবে। নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা দেশে আসবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

আজ গণটিকার দ্বিতীয় ডোজ

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যাদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে আজ ।

সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণটিকার দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালায় স্বাস্থ্য অধিদপ্তর। দুদিনে ৮২ লাখের বেশি মানুষকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বলেছিলেন, গণটিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেখান থেকেই নিতে হবে। আমরা এ বিষয়ে সবখানে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। আর যেসব কেন্দ্রে রুটিন টিকাদান কার্যক্রম চলে, সেখানে ওইদিন টিকা না দিয়ে অন্য একদিন টিকা দিতে বলেছি।

তিনি জানান, কিছু এলাকায় আরও দুই-এক দিন সময় লাগতে পারে এই ডোজ দিতে। কেউ টিকা নিতে না পারলে পরবর্তীতে তিনি আমাদের মূল কেন্দ্রে গিয়ে দিতে পারবেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। বৃহস্পতিবার টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর নভেম্বর মাসে অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
strock

স্ট্রোক হয়েছে কিনা যেভাবে বুঝবেন

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:আমাদের জীবন যাপনে বহু পরিবর্তন এসেছে। খাদ্যাভ্যাসে পরিবর্তন ও শারীরিক পরিশ্রম দিন দিন করে যাওয়ার কারণে বিভিন্ন রোগ বাসা বাঁধছে শরীরে। স্ট্রোকের ঝুঁকিও বেড়েই চলেছে।

সঠিক সময়ে স্ট্রোক শনাক্ত করতে না পারলে বিপদ। আছে মৃত্যুঝুঁকিও। রোগীর স্ট্রোক হয়েছে কিনা সেটি বুঝার উপায় নিয়ে পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তরুণ কুমার সাহা।

স্ট্রোক চেনার সহজ তিনটি ধাপ হচ্ছে- S T I R

মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কী অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুন

S : Smile. রোগীকে হাসতে বলুন।

T : Talk. রোগীকে আপনার সঙ্গে সঙ্গে একটি বাক্য বলতে বলুন। উদাহরণ- আজকের দিনটা অনেক সুন্দর।

R : Raise hands. রোগীকে একসঙ্গে দুইহাত উপরে তুলতে বলুন।

এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

শনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে অথবা যদি তা বেঁকে যে কোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিতে হবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

আবারও লকডাউন চীনে, গৃহবন্দি ৩৫ হাজার ৭০০ বাসিন্দা

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:চীনের ১১ প্রদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির উত্তরাঞ্চলে ইনার মঙ্গোলিয়ায় নতুন করে লকডাউন ঘোষণা করছে।প্রাণঘাতী এ ভাইরাসের হাত থেকে বাঁচতে আবার গৃহবন্দি করা হয়েছে চীনের ইজিন কাউন্টিতে। সেখানে করোনার ডেল্টা স্ট্রেইনের প্রভাবে বেড়েছে সংক্রমণ। খবর সিএনএনের।

চীনের ১১ প্রদেশে গত সপ্তাহে ১০০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর দেশটির স্বাস্থ্য বিভাগ নতুন করে লকডাউনের প্রস্তাব দেয়।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) মুখপাত্র মি ফেং এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১৭ অক্টোবর থেকে চীনের কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে দ্রুত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছিল। করোনার এ বিস্তার ঠেকাতে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে।

ইতোমধ্যে চীনের মোট জনসংখ্যার ৭৫ শতাংশ টিকা আওতায় এসেছে। অর্থাৎ দেশটির ১০০ কোটিরও বেশি মানুষকে করোনার পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।চীনের স্বায়ত্তশাসিত ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে ইজিন এলাকায় সোমবার লকডাউন ঘোষণা করা হয়েছে। এখানকার ৩৫ হাজার ৭০০ বাসিন্দাকে গৃহবন্দি করেছে সরকার।

তাদের জানানো হয়েছে, ঘরের বাইরে পা ফেললেই আইনিব্যবস্থা নেওয়া হবে। সামাজিক অপরাধ হিসেবে গণ্য করা হবে সরকারি নির্দেশ লঙ্ঘনকে। এ মুহূর্তে ইজিনকে হটস্পট হিসেবে দেখছে চীন। এ ছাড়া বেশ কয়েকটি অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে চীন।

সরকারের বক্তব্য— গত সপ্তাহে গোটা দেশজুড়ে যে সংক্রমণ ধরা পড়েছে, তার এক-তৃতীয়াংশ ধরা পড়েছে ইজিনের বাসিন্দাদের মধ্যে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fruits

স্বাস্থ্য সচেতনতা নিয়ে ইসলাম কি বলে

স্টক নিউজ বিডি October 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কেবল সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিই নির্ভুলভাবে তা পালন করতে পারে। যদিও শারীরিকভাবে দুর্বল বা মানুষের জন্য ইসলামে বিকল্প ব্যবস্থা রয়েছে। তথাপি এবাদতের মৌলিক রূপ বাস্তবায়ন করার সওয়াব অপরিসীম; যা শুধু সুস্বাস্থ্যবান ব্যক্তির পক্ষেই সম্ভব।

ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটি। তন্মধ্যে তিনটিই শারীরিক। যথা-নামাজ, রোজা ও হজ। এ ছাড়া কুরআনে কারিমের তিলাওয়াত করা, জিহাদে অংশগ্রহণ করা এবং দৈহিক শ্রম বিনিয়োগ করে উপার্জন করা বা কারও উপকার করা সবই শারীরিক সক্ষমতার সঙ্গে সম্পৃক্ত।

শারীরিক সক্ষমতা ছাড়া এর কোনোটিই বিশুদ্ধতার সঙ্গে পালন করা সম্ভব নয়। এ জন্যই রাসূলে আকরাম (সা.) এরশাদ করেন, নিশ্চয়ই দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন অধিক উত্তম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় (মুসলিম)।

শারীরিক সুস্থতা নিয়ে আমাদের মাঝে যথেষ্ট অসচেতনতা রয়েছে। সমাজের প্রায় সব বয়স ও শ্রেণি-পেশার লোকজনের মাঝে এ নিয়ে উদাসীনতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

হজরত নবী করিম (সা.)-এ আশঙ্কার কথাই উল্লেখ করে বলেছেন, দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। তা হলো, সুস্থতা আর অবসর। এ ব্যাপারে তিনি সতর্ক করে বলেছেন, পাঁচটি নেয়ামতের মূল্যায়ন কর, পাঁচটি বিপদ আসার আগে। এক. যৌবনের মূল্যায়ন কর বার্ধক্য আসার আগে।

দুই. সুস্থতার মূল্যায়ন কর, অসুস্থতা আসার আগে। তিন. সম্পদের মূল্যায়ন কর, দারিদ্র্য আসার আগে। চার. অবসরের মূল্যায়ন কর, ব্যস্ততা আসার আগে। পাঁচ. জীবনের মূল্যায়ন কর, মৃত্যু আসার আগে (মুস্তাদরাকে হাকিম)।

ইসলাম হলো সামগ্রিক জীবন বিধান। জীবনের প্রতিটি বাঁক, মোড় ও গলিপথ নিয়ে এখানে বিস্তর আলোচনা রয়েছে। বর্ণিত আছে যথোপযুক্ত দিকনির্দেশনা। যেহেতু ইহলৌকিক ও পারলৌকিক জগতে সুস্বাস্থ্যের গুরুত্ব প্রশ্নাতীত। সুতরাং এ সম্পর্কেও ইসলামে রয়েছে মৌলিক নির্দেশনা।

বর্ণিত আছে-হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.)-এর অবিরত আমলের বর্ণনা শুনে রাসূলে আকরাম (সা.) তাকে বললেন, তুমি কিছু সময় নামাজ পড়। কিছু সময় ঘুমাও। মাঝে মধ্যে রোজা রেখ। মাঝে মধ্যে রেখ না। কেন না তোমার ওপর তোমার দেহের অধিকার রয়েছে। চোখের অধিকার রয়েছে। মেহমানের অধিকার রয়েছে এবং তোমার স্ত্রীর অধিকার রয়েছে (বুখারি)।

ওই হাদিসে দেহের অধিকারের কথা বলে সামগ্রিকভাবে স্বাস্থ্য সচেতনতার প্রতিই গুরুত্বারোপ করা হয়েছে। এ থেকেই বোধগম্য হয়, অপরিচ্ছন্ন হলে পরিচ্ছন্ন হতে হবে। দুর্বলতা দেখা দিলে সবল হওয়ার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। পরিমাণমতো ঘুমাতে হবে। অসুখ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। স্বাস্থ্যের জন্য যা যা ক্ষতিকর তা থেকে বেঁচে থাকতে হবে।

স্বাস্থ্যের প্রতি অবহেলা আল্লাহর কাছেও অপছন্দনীয়। তিনি বলেন, তোমরা নিজের জীবনকে ধ্বংসের মুখে ফেল না। অন্যের প্রতিও সদয় হও। নিশ্চয়ই আল্লাহ সদয় লোকদের পছন্দ করেন (সূরা বাকারা-১৯৫)।

লেখক : কালীম মাহফুজ
সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদ্রাসা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Dal_Lentil

ডাল যেভাবে রান্না করলে শরিরের কোনো ক্ষতি হবে না

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডালের অনেক পুষ্টিগুণ রয়েছে। ডালে রয়েছে ফোলেট, আয়রন, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো সব পুষ্টি উপাদান। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ডাল খেলে হৃদরোগের আশঙ্কা কমে। কিন্তু ডাল রান্নায় কোনো রকম সমস্যা হলে তা থেকে বদহজমের সমস্যা হতে পারে

ডাল খেলে কেন সমস্যা হয় :

মসুর বা মুগ যে ডালই হোক না কেন, ভালোভাবে হজমের জন্য সেই ডাল আগে ভিজিয়ে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, কেন ডাল ভিজিয়ে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক।

ডাল না ভিজিয়ে অনেকেই রান্না করেন। এতে আপনি জেনে অবাক হবেন যে এতে করে শরীরের ক্ষতি হয়। হজমের সমস্যা হতে পারে। ভিজিয়ে রেখে ডাল রান্না করলে তা হজমশক্তি বাড়ায়। ডালে থাকা লেকটিনস ও ফাইটেটস নামের উপাদান, যা মূলত এসিডিটি তৈরি করে তা-ও নিষ্ক্রিয় করা সম্ভব ডাল ভিজিয়ে রাখলে। আর ডাল ভিজিয়ে রাখার আরো একটি সুবিধা হলো দ্রুত রান্না করা যায়।

যেভাবে আর যতক্ষণ ডাল ভেজাবেন :

একটি পাত্রে ডাল নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। তিনবার পানি পরিবর্তন করে হাত দিয়ে ঘষে ঘষে ডাল ধুয়ে নিন। তারপর একটি পাত্রে রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখুন। মুগ ডাল, মসুর ডাল, অড়হড় ডাল কম করে ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখা উচিত। রাজমা বা ছোলা জাতীয় ডাল ভিজিয়ে রাখুন ১২-১৮ ঘণ্টা। তবে এতটা সময় ভেজাতে না পারলেও চেষ্টা করুন রান্নার আগের দিন রাতে ভিজিয়ে রাখতে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এই সময়ে শিশুর জ্বর হলে করণীয় কি

এই সময়ে শিশুর জ্বর হলে করণীয় কি

স্টক নিউজ বিডি September 14, 2021

বর্তমান সময়ে শিশুর জ্বর নিয়ে অভিভাবকরা অনেক বেশি দুশ্চিন্তা করছেন। বিশেষ করে করোনা মহামারির মধ্যে জ্বর এলে সবাইকে ভাবনায় ফেলে দিচ্ছে। কারণ হঠাৎ করেই শিশুর তীব্র জ্বর আসছে।

এ ব্যাপারে শিশুরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন বিস্তারিত পরামর্শ।

তিনি বলেন, এই সময়ের জ্বর মানেই কিন্তু করোনা নয়। করোনা ছাড়াও এই সময়ে নানা কারণে শিশু জ্বরে ভুগতে পারে। কারণ সে অন্যান্য সময়ের মতোই তার সব কাজকর্ম করছে। পরিবেশগত দিকও একই পাচ্ছে। কিন্তু শুরু করোনা মহামারি আমাদের ওপর বাড়তি স্নায়ুচাপ তৈরি করেছে।

শিশুর জ্বর হলে অন্যান্য বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। জ্বর অনেক কারণে হতে পারে। অনেক সময় ভাইরাল ফ্লুর কারণে জ্বর হয়। টাইফয়েডের কারণে জ্বর হতে পারে। পানিবাহিত কারণেও শিশুর জ্বর হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, এখন জ্বর হলে অনেক অভিভাবক বাসায় শিশুকে নিজে চিকিৎসা দিচ্ছেন। জ্বর হলে দু-একদিন বাসায় পর্যবেক্ষণ আমরাও সমর্থন করি। করোনার মধ্যে তাদের বাইরে বের করার দরকার নেই। ঘরে রেখে চিকিৎসা করবেন। কিন্তু চিকিৎসকের কাছে এসে তথ্য গোপন করবেন না।

অনেক সময় দেখা যাচ্ছে, বাচ্চার জ্বর আসার পর অভিভাবকরা প্যারাসিটামল খাইয়েছেন। কিন্তু হাসপাতালে রোগী আনার পর অন্যান্য সব উপসর্গের কথা বললেও জ্বরের তথ্য তিনি গোপন করছেন। এটি করা ঠিক হবে না। এখন বাচ্চার জ্বর আসলে যেমন করোনা মনে করা যাবে না; আবার এ সন্দেহকে উপেক্ষাও করা ঠিক হবে না।

বাচ্চার তীব্র জ্বর এলে প্রাথমিকভাবে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। তবে বাচ্চার বয়স অনুযায়ী ওষুধের মাত্রা ঠিক রাখার বিষয়ে খেয়াল রাখতে হবে। সাথে অন্যান্য রোগের উপসর্গ আছে কিনা, তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ এখন ডেঙ্গুরও প্রকোপ বাড়ছে। বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত বাচ্চাদের খুবই কমন কিছু রোগব্যাধি হয়ে থাকে।

শিশুর জ্বর এলে অস্থির না হয়ে, ভেঙে না পড়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিবেন। যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। অবশ্যই জ্বরের সাথে শ্বাসকষ্ট, গলাব্যথার উপসর্গ থাকলে আমরা তার করোনা টেস্ট করানোর জন্য বলে থাকি। এটিকে উপেক্ষা করা কোনোভাবেই ঠিক হবে না।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্মৃতিশক্তিসহ ক্যান্সারের বিরুদ্ধেও লড়বে ডালিম-ফল

স্মৃতিশক্তি ও ক্যান্সারের বিরুদ্ধেও লড়বে ডালিম

স্টক নিউজ বিডি August 11, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: আমাদের দেশে পরিচিত ফলের তালিকায় অন্যতম হচ্ছে ডালিম। আর এ ফলটি হচ্ছে অন্যতম একটি স্বাস্থ্যকর ফল। এটির সুমিষ্ট স্বাদের পাশাপাশি এতে থাকে অনেক উপকারী যৌগ। আর এগুলো আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক গুরুত্বপূর্ণ।

এ ফলটি ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ। আর এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিটিউমার এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য আছে। এ ছাড়া ডালিমে ১০০টিরও বেশি ফাইটোকেমিক্যাল থাকায় এটি হাজার বছরেরও বেশি সময় ধরে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এগুলো ছাড়াও ডালিমে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। জানুন যেসব রোগ প্রতিরোধে সাহায্য করবে ডালিম

১. ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে
পুরুষদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। আর নিয়মিত ডালিম খেলে এই ক্যান্সার প্রতিরোধে এটি সহায়তা করে। এ ছাড়া এটি নারীদের স্তন ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে এবং স্তন ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে।

২. স্মৃতিশক্তি বৃদ্ধি করে
স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও অনেক কার্যকরী হচ্ছে ডালিম। গবেষণায় দেখা গেছে, ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ডালিমের রস খাওয়ানোর ফলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়েছে।

৩. উচ্চরক্তচাপ কমায়
হার্টঅ্যাটাক এবং স্ট্রোক হওয়ার অন্যতম কারণ হচ্ছে উচ্চরক্তচাপ। আর ডালিম উচ্চরক্তচাপকে কমাতে সহায়তা করে। সমীক্ষায় দেখা গেছে, হাইপারটেনশনে আক্রান্ত ব্যক্তিদের দুই সপ্তাহ ধরে ডালিমের রস খাওয়ানো হলে তাদের উচ্চরক্তচাপ কমতে দেখা যায়।

৪. জয়েন্টের ব্যথা কমায়
অনেকেরই জয়েন্টের ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা দেয়। আর এ সমস্যার সমাধান মিলতে পারে ডালিমের রসে। এটিতে প্রদাহবিরোধী প্রভাব থাকার কারণে এটি বাতের চিকিৎসা করতে ও জয়েন্টের ব্যথা কমাতে সহায়তা করে।

৫. হার্ট ভালো রাখতে সহায়তা করে
শরীরের মাংস পেশিতে দ্রুত অক্সিজেন পৌঁছে দিয়ে ধমনীকে পুরু ও শক্ত হতে বাধা প্রদান করে ডালিমের রস। আর এ কারণে এটি হার্ট ভালো রাখতে সহায়তা করে। এ ছাড়া উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের কলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়তা করে।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
শরীরের বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে ডালিম। এ ছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অনেক কার্যকরী।

৭. ত্বক উজ্জ্বল করে ও সুস্থ রাখে
অনেক ভালো ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে ডালিমের তেল। আর ডালিমে ফলিক অ্যাসিড, ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকায় এটি ত্বক উজ্জ্বল করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

  • আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

  • মাস্টার ফিড এগ্রোটেকের নগদ লভ্যাংশ ঘোষণা

  • বেঙ্গল উইন্ডসরের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি, ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • সাভারে ১১৬তম “নামা বাজার উপশাখা” উদ্বোধন করলো যমুনা ব্যাংক

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • স্কয়ার ফার্মার মুনাফা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে, ১৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য