158
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানীগুলোর শেয়ার মূল্য ১৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সবথেকে বেশি শেয়ার লেনদেন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী। কোম্পানীটি ৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার। কোম্পানীটি ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ম্যাকসন স্পিনিংয়। কোম্পানীটি ১ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
