164
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানীগুলো ২২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ হোলসিমের ৮ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকার।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রীডে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে যমুনা অয়েলে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬১ লাখ ৪৭ হাজার টাকার।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
