স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব থেকে জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের পর থেকে সাবেকদের তোপের মুখে পড়েছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। সাবেকদের অভিযোগ, কামিন্সের নেতৃত্বে দলের সিনিয়র ক্রিকেটারদের বিদ্রোহের কারণেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন ল্যাঙ্গার।
বুধবার কামিন্স জানান, ল্যাঙ্গারের কঠোরতা মেনে নিয়েছিল খেলোয়াড়রা। এটা মূল ব্যাপার নয়। খেলোয়াড়দের আরও উন্নতিতে দলের কোচিংয়ে এখন নতুন ধারা প্রয়োজন। এটাই বোর্ডকে জানিয়েছেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এরপর পরিবর্তনের পথে হেঁটেছে। যদিও সিদ্ধান্তটা যথেষ্ট সাহসী। কারণ দল সাফল্য পাচ্ছিল।
কামিন্স আরও বলেন, ল্যাঙ্গারের কঠোর কোচিং পদ্ধতি দলে ভালো সংস্কৃতি গড়ে তুলেছে। অস্ট্রেলিয়া দলকে অনেক ভালো কিছু দিয়েছেন তিনি। তার অধীনে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। সবার পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
