141
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৫.৬৩ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ২ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ১.৯৮ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – জিলবাংলা সুগার, ব্র্যাক ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার্স, শাইনপুকুর সিরামিক, এক্সিম ব্যাংক, ওয়ান ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্স।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
