Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়রাজনীতি

নিরপেক্ষ নির্বাচনের জন্য সবকিছু করা হবে: ইসি আহসান হাবিব

স্টক নিউজ বিডি May 28, 2022
স্টক নিউজ বিডি May 28, 2022 0 শেয়ার করুন
ইসি আহসান হাবিব
94

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব:) বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করণীয় তার সব চেষ্টা করা হবে।

শনিবার দুপুরে মেহেরপুরে একটি পৌরসভা এবং চারটি ইউনিয়ন পরিষদের সব প্রার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার একথা বলেন। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খানের সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ইসি আহসান হাবিব আরও বলেন, ‘নির্বাচনে পাস করতে হলে ভোটারদের কাছে যান। নির্বাচনে নকল করে পাশ করার কথা ভুলে যান। কোনো ওহি আপনাদের পাস করিয়ে দিতে পারবে না। পৌর ভোটের সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। কথা দিচ্ছি- নির্বাচনে কোনো ধরনের হঠকারিতা সহ্য করা হবে না। একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যা কিছু দরকার মেহেরপুরের এই নির্বাচনে তার সবকিছুই পালন করবে কমিশন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম ও মেহেরপুরের স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আবু আনছার, রির্টানিং অফিসার (চুয়াডাঙ্গা জেলার নির্বাচন অফিসার) তারেক আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভা সহ চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

আজকের খবরইসি আহসান হাবিবজাতীয়রাজনীতি
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...