Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদবিনোদন

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

স্টক নিউজ বিডি October 27, 2026
স্টক নিউজ বিডি October 27, 2026 0 শেয়ার করুন
পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম
31

সংগীতশিল্পী সিকদার বাসুদেব নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন তাঁর প্রথম অ্যালবাম। অ্যালবামের কাজ এখন শেষ পর্যায়ে। গানগুলোর সংগীতায়োজন করছেন রুদ্র। পাঁচটি গানের রেকর্ডিং হয়েছে স্টুডিও শুরুরংয়ে।

অ্যালবামে থাকছে পাঁচটি গান

অ্যালবামের পাঁচটি গানের মধ্যে তিনটি ‘বেদনা কুড়াই’, ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ ও ‘তোমার জন্য গাথিবো মালা’ নিজেই লিখেছেন সিকদার বাসুদেব। অন্য দুটি গান ‘বসন্ত চলে যায়’ লিখেছেন জয়দ্রত বিশ্বাস এবং ‘তুমি যাবে কোথায় আমাকে ছাড়া’ লিখেছেন মাহমুদ।

বাগেরহাটে প্রথম গানের মিউজিক ভিডিওর শুটিং

অ্যালবামের প্রথম গান ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে বাগেরহাটের বিভিন্ন লোকেশনে। এতে সিকদার বাসুদেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন। ভিডিওটির ডিওপি হিসেবে ছিলেন তানভীর শাহজাদ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন আকাশ সরকার। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই প্রকাশ পাবে মিউজিক ভিডিওটি।

শৈশব থেকে সংগীতের পথচলা

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহী সিকদার বাসুদেব ছায়ানট সংগীত বিদ্যায়তনে তিন বছরের সংগীত শিক্ষা সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়জীবনে ‘আনন্দনগর’ ব্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজের ব্যান্ড ‘দ্যুলোক’ গড়ে তোলেন। পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড জলের গানের সঙ্গে অতিথি শিল্পী হিসেবেও বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন তিনি।
স্টুডিও শুরুরং ও পেশাগত জীবন

সিকদার বাসুদেব স্টুডিও শুরুরংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। নিজের ইউটিউব চ্যানেল “Sikder Bashudeb O DyulokÕ Ges Studio Shurung” প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত সংগীত প্রকাশ করছেন তিনি। সংগীতের পাশাপাশি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ডিং বিভাগে কর্মরত। এ ছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত সংগীত পরিচালক ও সুরকার।

প্রথম অ্যালবামকে নিজের সংগীতজীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন সিকদার বাসুদেব। প্রথম মিউজিক ভিডিও প্রকাশের পর পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলোও শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।

২৭ অক্টোবর ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

আজকের খবরবিনোদন
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

October 28, 2026

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

October 27, 2026

আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

October 27, 2026

মাস্টার ফিড এগ্রোটেকের নগদ লভ্যাংশ ঘোষণা

October 27, 2026

বেঙ্গল উইন্ডসরের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি, ৫...

October 27, 2026

সাভারে ১১৬তম “নামা বাজার উপশাখা” উদ্বোধন করলো যমুনা...

October 27, 2026

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

  • আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

  • মাস্টার ফিড এগ্রোটেকের নগদ লভ্যাংশ ঘোষণা

  • বেঙ্গল উইন্ডসরের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি, ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়ে ৭৭ কোটি টাকা

  • একমি ল্যাবরেটরিজের ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • স্কয়ার ফার্মার মুনাফা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে, ১৩০% নগদ লভ্যাংশ ঘোষণা

  • তিতাস গ্যাসের নগদ লভ্যাংশ ঘোষণা

  • শার্শায় সার ডিলারশিপ ঘিরে ১৫ লাখ টাকার অভিযোগ, বরাদ্দপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক...

আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

মাস্টার ফিড এগ্রোটেকের নগদ লভ্যাংশ...