Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

নতুন সংসদ ভবনে দেখানো হচ্ছে সানি দেওলের ‘গদর-২’

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত‘গদর-২’সিনেমার সাফল্যের ইতিহাসে আরও নতুন একটি নতুন অধ্যায় রচিত হলো। সিনেমাটি এরই মধ্যে ১২ দিনে বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি ছুঁয়েছে।

এবার ভারতের লোকসভায় দেখানো হচ্ছে বিজেপি সাংসদ সানি দেওলের সিনেমা ‘গদর-২’। সানিসহ বেশ কিছু সাংসদের অনুরোধেই নাকি দেখানো হচ্ছে এ সিনেমা। আগামী ৩ দিন ধরে নতুন সংসদ ভবনে দেখানো হবে সানির সিনেমা।

‘গদর ২’সিনেমার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন নির্মাতা। এ প্রথম নতুন সংসদ ভবনে কোনো সিনেমা দেখানো হচ্ছে। মোট ৫টি শোয়ের আয়োজন করা হয়েছে। নতুন সংসদ ভবনের বালযোগী অডিটোরিয়ামে দেখানো হবে এ সিনেমা। ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে প্রর্দশন।

২২ বছর আগে তৈরি হয়েছিল ‘গদর— এক প্রেম কথা’। এত বছর পর আবারও সানি এবং অমিশা প্যাটেলের জুটিতে মুগ্ধ হয়েছেন দর্শকরা। গোটা বিশ্বে এ সিনেমার ব্যবসার পরিমাণ প্রায় ৫০০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে প্রর্দশিত হয় এ সিনেমা।

সিনেমার সব কলাকুশলীদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন যোগী। একসঙ্গে ছবিও তোলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক এবং প্রযোজক অনিল শর্মার ছেলে তথা অভিনেতা উৎকর্ষ শর্মা ও অভিনেত্রী সিমরত কৌরও। যদিও সানি-অমিশা অনুপস্থিত ছিলেন ওই দিন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ন্যাড়া মাথায় সালমানকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সালমান খান মুম্বাইয়ের বাড়ি থেকে বের হওয়ার সময় প্রায়ই ক্যামেরাবন্দি হন। এবার তিনি নতুন স্টাইলে ক্যামেরাবন্দি হয়েছেন। রবিবার (২০ আগস্ট) রাতে তাকে এক রেস্তোরাঁয় পৌঁছতে দেখা যায়। এক পার্টিতে উপস্থিত হন তিনি। তবে এ সময় সালমান খানকে ন্যাড়া মাথায় দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সালমান খানের এ নতুন লুক। রবিবার রাতে ন্যাড়া মাথায় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন বলিউডের এ অভিনেতা। তাকে দেখা যায় নিজের গাড়িতে চড়ে একটি রেস্তোরাঁয় যেতে। এ সময় তিনি কালো ট্রাউজার, কালো শার্টে নজরকাড়েন সবার। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন ভাইজান। এ সময় দেখা যায় করমর্দন করে রেস্তোরাঁর ভিতরে ঢুকে যান তিনি।

সালমান খানের নতুন লুক দেখে উত্তেজিত ও উচ্ছ্বসিত তার অনুরাগীরা। পাপারাৎজিদের পোস্ট করা ভিডিওতে সবাই মজার মজার সব মন্তব্য করছেন।

সালমানের এমন লুক দেখে একজন লিখেছেন, ‘তার পরের আর্মি থ্রিলার ছবির লুক টেস্ট।’ অপর একজন লিখেছেন, ‘চুল ছাড়াও তাকে হ্যান্ডসাম লাগছে। কিছু মানুষকে সুন্দর দেখানোর জন্য চুলেরও প্রয়োজন পড়ে না।’

শুধু কমেন্ট নয়, লাল হার্ট ও আগুনের ইমোজি পোস্ট করেছেন কেউ কেউ। সালমান খান বিভিন্ন সিনেমাতেই নিজের হেয়ারস্টাইল নিয়ে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। তার বড় উদাহরণ ‘তেরে নাম’ ও ‘সুলতান’। ‘তেরে নাম’ সিনেমায় তার বড় চুল দেখে সেই ছাঁটে চুল রাখতে শুরু করেন অনুরাগীরাও। এ সিনেমায় তাকে ন্যাড়া মাথায় দেখা গেছে। ‘সুলতান’ সিনেমায় তাকে একেবারে ছোট করে ছাঁটা চুলে দেখা গেছে। ২০২১ সালের ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে এসে তিনি নিজের সিনেমার জন্য মাথা ন্যাড়া করার প্রসঙ্গেও কথা বলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘গদর-২’ সিনেমার সাফল্যের মাঝেও মন ভালো নেই সানির

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘদিন পর বড়পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। এসেই যেন সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বক্স অফিসে প্রায় ৪০০ কোটি ছুঁই ছুঁই করছে তার অভিনীত সিনেমা ‘গদর-২’।

সানির সাফল্যের এ খবরের মাঝে আরও একটি খবর সবার দৃষ্টি কেড়েছে। তার ঠিকানায় ব্যাংক থেকে পাঠানো আইনি নোটিশ। এতে নাম জড়িয়ে রয়েছে সানির বাবা ধর্মেন্দ্রর। ব্যাংকের কাছে কোটি কোটি রুপি দেনা। তার দায়ে জর্জরিত দেওল পরিবার। দেনা শোধ করতে নাকি নিলামে উঠবে সানির জুহুর বাংলো ‘সানি ভিলা’।

ব্যাংক অফ বরোদা থেকে নোটিশ এসেছে অজয় দেওল অর্থাৎ, সানি দেওলের নামে। আশির দশকের শেষের দিকে এই বাংলোটি কেনেন অভিনেতা। মূলত নিজের প্রযোজনা সংস্থার কাজকর্ম চালান জুহুর এ বাংলো থেকেই।

অভিনেতার এই বাংলোর ভিতরে একটি দপ্তর, সিনেমাহল এবং পোস্ট প্রোডাকশনের কাজের জন্য বেশ কয়েকটি ঘর রয়েছে। এখন সেই সানি ভিলাই নিলাম করার নোটিশ দিল ব্যাংক। এ কারণে সানির মন ভালো নেই। ফলে সিনেমার সাফল্য যেন তিনি মন ভরে উদযাপন করতে পারছেন না।

প্রায় ৫৫ কোটি রুপির দেনা। তাই বাড়ির দাম রাখা হয়েছে ৫৫ কোটি রুপির একটু বেশি। পুরোটাই হবে অনলাইনে। যিনি সবোর্চ্চ দাম দেবেন তার কাছে যাবে এ বাড়ির মালিকানা। এই পুরো পদ্ধতি সম্পন্ন হতে মাসখানেকও সময় লাগতে পারে আবার বছরও কেটে যেতে পারে।

শোনা যাচ্ছে নিজের পরিচালিত সিনেমা ‘ঘায়েল: ওয়ানস এগেইন’-এর জন্য নিজের বাড়ি বন্ধক দিয়ে এই লোন নেন অভিনেতা। যদিও পরে সেই টাকা শোধ করতে না পারায় নিলামে উঠতে যাচ্ছে তার এ বাড়ি। এই খবর শুনে সানির ভক্তদেরও মন ভীষণ খারাপ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সানি দেওলের ‘গদর-২’ তিন দিনে ৫১ কোটি ঘরে

স্টক নিউজ বিডি August 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর-২’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। মুক্তির পর ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে ‘গদর-২’। এ সিনেমার ব্যবসা নিয়ে শুরু থেকে খুব বেশি উৎসাহ ছিল না চলচ্চিত্র বোদ্ধাদের। সেখানে সিনেমা বিশেষজ্ঞদের রীতিমতো চমকে দিয়েছে এ সিনেমার ব্যবসা। রবিবার (১৩ আগস্ট) পর্যন্ত বক্স অফিসে সিনেমাটি প্রায় ১৩৫ কোটি রুপি ব্যবসা করেছে।

সিনেমার ব্যবসার দিকে একটু নজর দেওয়া যাক। মুক্তির প্রথম দিনে ‘গদর-২’সিনেমার ব্যবসার পরিমাণ ছিল ৪০ কোটি রুপি। শনিবার সেই অংক দাঁড়িয়েছে ৪৩ কোটি রুপিতে। রবিবার (১৩ আগস্ট) সিনেমাটি হাফ সেঞ্চুরি পেরিয়েছে! ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৭০ লাখ রুপি। তৃতীয় দিনে এ সিনেমা ৫০ কোটি রুপির বেশি ব্যবসা করে অনেককেই চমকে দিয়েছে।

এ সিনেমার সাফল্যের জন্য যেখানে পর্দায় সানি দেওলের ‘ম্যাজিক’কে কৃতিত্ব দিয়েছেন দর্শক, সেখানে স্বয়ং সানি কিন্তু অন্য কথা বলছেন। ঘনিষ্ঠ মহলে সানি বলেছেন যে, এ সিনেমার সাফল্যের কৃতিত্ব তার পুত্রবধূ দৃশা আচার্যকে দিতে চান। সম্প্রতি ছেলে করণ দেওলের বিয়ে হয়েছে।

করণের স্ত্রী দৃশা পরিবারে আসার পর সব কিছু বদলে গিয়েছে বলেই মনে করছেন সানি। কারণ করণের বিয়েতে হেমা মালিনীর পরিবার উপস্থিত না থাকায় বিতর্ক দানা বাঁধে। কিন্তি ‘গদর-২’-কে কেন্দ্র করে সম্প্রতি মালিনী-কন্যা এষার সঙ্গে সানির দূরত্ব মিটেছে। দাদার সিনেমার বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন এষা।

পূত্রবধূকে ‘সংসারের লক্ষ্ণী’ হিসেবেই উল্লেখ করেছেন সানি। অভিনেতার মতে, দৃশা আসার পর দেওল পরিবারে সব কিছুই ভালো হচ্ছে। ‘গদর-২’সিনেমার সাফল্যের পর সানি এখন আরও বেশি সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানা গেছে। এদিকে ভক্তরা সানি দেওলের এ সিনেমাটি প্রাণ ভরে উপভোগ করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রশংসা কুড়াচ্ছে অক্ষয়ের ‘ওহ মাই গড-২’ সিনেমার ট্রেলার

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ওহ মাই গড-২’ সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল গতকাল (২ আগস্ট)। তবে এ সিনেমার আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে সেই ট্রেলার মুক্তি ১ দিন পিছিয়ে দিয়েছিলেন ছবির নায়ক অক্ষয়। আজ (৩ আগস্ট) সকালে মুক্তি পেল বহুল প্রতিক্ষীত সিনেমা ‘ওহ মাই গড-২’সিনেমার ট্রেলার।

সিনেমার ট্রেলার থেকে আঁচ পাওয়া যায় গল্পের। নিজের ছেলে ও তার ভবিষ্যৎ নিয়ে জর্জরিত পঙ্কজ ত্রিপাঠির চরিত্র। ছেলেকে স্কুল থেকে বিতাড়িত করা হয়, এমনকি আদালতে এই নিয়ে দায়ের করা হয় মামলাও। আর পরিবার ও আইনের মধ্যে যখন জর্জরিত পঙ্কজ, তখন সিনেমায় প্রবেশ হয় অক্ষয় কুমারের।

‘ওহ মাই গড-২’ সিনেমার ট্রেলারটি প্রকাশের সঙ্গে সোশ্যাল মিডিয়ার অক্ষয়ের ভক্তরা প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন এটি দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অমিত রাই পরিচালিত এ সিনেমায় অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। সিনেমায় দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। পঙ্কজের মামলায় বিপক্ষ আইনজীবী তিনিই। যখনই বিভিন্ন পরিস্থিতিতে, সমস্যায় জর্জরিত হয়েছেন পঙ্কজের চরিত্র, তাকে বাঁচাতে হাজির হয়েছেন অক্ষয়। ট্রেলারের বেশিরভাগ অংশে অক্ষয়কে দেখা গিয়েছে মহাদেবের বেশে।

‘ওহ মাই গড’ সিনেমায় দেখা মিলেছিল নাস্তিক কাঞ্জিলাল মেহতার। যে চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। সেই সূত্র টেনেই এবারের ‘ওহ মাই গড-২’ সিনেমায় দেখা যাবে আস্তিক কান্তি শরণ মুদগলকে। এ চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কান্তি শরণ মুদগল, যিনি মনে প্রাণে শিবের আরাধনা করেন। তাকে বিপদের সময়ে উদ্ধারে আসেন স্বয়ং শিব।

গতকাল (২ আগস্ট) প্রয়াত আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ট্যুইট করেন অক্ষয় কুমার। তিনি লেখেন, ‘নীতিন দেশাইয়ের মৃত্যুসংবাদে অবিশ্বাস্যভাবে আহত ও দুঃখিত। প্রোডাকশন ডিজাইনে উনি অত্যন্ত উঁচু মানের ছিলেন এবং আমাদের সিনেমা জগতের বড় অঙ্গ ছিলেন। আমার কত সিনেমাতেই তিনি কাজ করেছেন। এটা একটা বড় ক্ষতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমরা আজ ‘ও মাই গড-২’ সিনেমার ট্রেলার প্রকাশ করছি না। ট্রেলার আমরা আগামীকাল সকাল ১১টায় লঞ্চ করব। ওঁ শান্তি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দুই দেশে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

স্টক নিউজ বিডি February 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি। তবে দেশের বাইরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে।

আসছে ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইমেন্টের মাধ্যমে ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তি পাবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) সিনেমাটির বিপনন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এটি এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। পাশাপাশি ‘শনিবার বিকেল’ সিনেমাটি আন্তর্জাতিক কয়েকটি উৎসবে পুরস্কারও লাভ করেছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জিসহ আরও অনেকে।

‘শনিবার বিকেল’ সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন নামের একটি প্রতিষ্ঠান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বয়স অল্প হওয়ায় ভুল, ক্ষমা প্রার্থনা পূজা চেরীর

স্টক নিউজ বিডি February 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন নায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে আলোচনায় আসেন পূজা।

কিন্তু জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ফলে অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা করা শুরু করেন।

এবার আবার ঘরে ফিরতে চাইছেন পূজা চেরী। তিনি জাজ মাল্টিমিডিয়ার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন-

‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া ,মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়া, রমিম ভাইয়া, মেজবাহ ভাইয়া সহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে মারা গেলেন ‘সিন্দাবাদ’

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিজ সিন্দাবাদ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধান একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তিনি বলিউড, টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেছেন।

শুক্রবার ৫৬ বছর বয়সী এই অভিনেতা একটি ‍অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এর পর তাকে দ্রুত কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি দেখতে পান শাহনেওয়াজকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে আনা হয়েছে।

সুরভি নবভারত বলেন, “শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বেডের পাশে নিয়ে যাওয়া হয়।”

এ সময় তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না। যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের জানান, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান বর্ষীয়ান এই অভিনেতা।

পরে সুরভি তাদের কাছে জানতে চান এটা কিভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কি না। তারা সুরভিকে জানায়, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। এই অভিনেত্রী বলেন, “শাহনেওয়াজ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় যোগাযোগ রাখতেন।”

প্রসঙ্গত, সিন্দবাদ দ্য সেইলর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও কাজ করেন তিনি। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলের সঙ্গে আরও বাংলাদেশি তিন শিক্ষার্থী ছিল।

স্থানীয় সময় সোমবার রাতে টরন্টোর একটি মহাসড়কে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মধ্যে।

ওই সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় একটি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

এদিকে টরন্টো পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে তাদের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেয়া হলে আরও একজন মারা যান।

এ ঘটনায় প্রথমদিকে পুলিশের পক্ষ থেকে কারো পরিচয় প্রকাশ করা না হলেও পরে জানা যায়, মৃত তিনজনই বাংলাদেশি প্রবাসী। তারা হলেন আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ।

সড়ক দুর্ঘটনায় সাময়িকভাবে ওই রাস্তা বন্ধ থাকলেও পরে তা খুলে দেয়া হয়। এদিকে অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানিয়েছে, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি এ সময় অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যাওয়ার পরপরই আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর এখনও জীবিত রয়েছে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তবে তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত হয়ে কোমায় আছেন নিবিড়। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ গতকাল রাতে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন। এ তথ্য পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এক হাজার কোটির অঙ্ক ছুঁতে কতটা বাকি শাহরুখের

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘পাঠান’ ঝড় অব্যাহত বক্স অফিসে। ইতিমধ্যেই সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’, ‘কেজিএফ ২’, ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’ নজির ভেঙে নয়া রেকর্ড গড়েছে এই ছবি। ব্যবসায়িক সাফল্যের দিকে ‘পাঠান’-ই পঞ্চম ছবি যে এত কোটি টাকার ব্যবসা করেছে দেশের অভ্যন্তরে।

যদিও হাজার কোটির অঙ্ক ছুঁতে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে এই ছবি। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা ‘যশরাজ’-এর তরফে যে অঙ্ক প্রকাশ্যে আনা হয়েছে তাতেই দেখা যাচ্ছে, হাজার কোটি ছুঁতে এখনও ৬০ কোটি ঘরে তুলতে হবে এই ছবিকে।

তিন সপ্তাহ পেরিয়ে দেশের অভ্যন্তরে এই ছবির বক্স অফিস কালেকশন ৫৮৮ কোটি। ২০ তম দিনে বিদেশের মাটিতে এই ছবি আয় করেছে প্রায় ৩৫৮ কোটি। সামগ্রিক ভাবে এই ছবি আয় করেছে ৯৪৬ কোটি টাকা। তবে এখনও ১০০০ কোটির ক্লাবে ঢুকতে কিছুটা সময় বাকি।

তবে ভালোবাসা দিবসের সময় সিনেমা হলে বাড়তি ভিড়ের ছবি চোখে পড়ে। ভ্যালেন্টাইনস ডে-তে শাহরুখের ছবি ১০০০ কোটির অঙ্ক ছুঁতে পারে কি না, তার জন্য আরও বেশ কিছু ক্ষণ অপেক্ষা করতেই হবে।

‘যশরাজ ফিল্মস’-এর স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য