Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদশেয়ার বাজার

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

স্টক নিউজ বিডি October 15, 2026
স্টক নিউজ বিডি October 15, 2026 0 শেয়ার করুন
11

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ি কেনায় বিশেষ সুবিধা নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে দেশের অটোমোবাইল প্রতিষ্ঠান ডিএইচএস মটরস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে ব্যাংকটি। চুক্তির আওতায় গ্রাহকরা সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে গাড়ি রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন। পাশাপাশি ব্যাংকের নির্ধারিত শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ অটো লোন নেওয়ার সুযোগও থাকছে।

ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের গাড়ি কেনার প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী, গ্রাহকরা ডিএইচএস মটরসের আউটলেট থেকে গাড়ির খুচরা যন্ত্রাংশ কেনা এবং মেইনটেন্যান্স সার্ভিস গ্রহণের ক্ষেত্রেও বিশেষ ছাড় পাবেন। অফারটি আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

গত ৪ অক্টোবর ২০২৬ ঢাকায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড তানভীর রহমান, হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ এবং হেড অব প্রপোজিশন অ্যান্ড পোর্টফোলিও, প্রিমিয়াম ব্যাংকিং আরমীন আহমেদ।

ডিএইচএস মটরসের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান এবং হেড অব অপারেশনস মোহাম্মদ ফাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং সেবার পাশাপাশি জীবনযাত্রা ও যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং সেবায় বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। ডিএইচএস মটরসের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সহজ অর্থায়ন ও বিশেষ অটোমোটিভ সুবিধার সমন্বয় ঘটেছে, যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করবে। ভবিষ্যতেও প্রিমিয়াম ব্যাংকিং সেবাকে সমৃদ্ধ করতে এ ধরনের কার্যকর অংশীদারত্ব অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ডিএইচএস মটরস লিমিটেড বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল প্রতিষ্ঠান। কোম্পানিটি দেশে হোন্ডা ও জিএসি ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও সার্ভিস সেন্টার হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

ব্র্যাক ব্যাংকের এ অফারটি প্রিমিয়াম গ্রাহকদের গাড়ি কেনা, অর্থায়ন ও পরবর্তী রক্ষণাবেক্ষণে বাড়তি সুবিধা দেবে। তবে অটো লোনের ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত যোগ্যতা, সুদের হার ও অন্যান্য শর্ত প্রযোজ্য হবে।

১৫ অক্টোবর ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

আজকের খবরব্র্যাক ব্যাংকশেয়ারবাজার
শেয়ার করুন 1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

October 15, 2026

সূচকের উত্থানে লেনদেন শেষ

October 14, 2026

সদস্য দেশগুলোকে ৬৩৫ কোটি ডলার দিচ্ছে ফিফা

October 14, 2026

বাংলাদেশের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করেছে: নেহা বোরা

October 14, 2026

‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া...

October 14, 2026

শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ১৪.২৯...

October 14, 2026

সর্বশেষ খবর

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

  • প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

  • সূচকের উত্থানে লেনদেন শেষ

  • তথ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • বিয়ের খরচ সামাল দিতে এবার ব্যাংক দিচ্ছে ‘বিবাহ ঋণ’

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

সদস্য দেশগুলোকে ৬৩৫ কোটি ডলার...

বাংলাদেশের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করেছে:...