Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়রাজনীতিস্বাস্থ্য

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

স্টক নিউজ বিডি September 15, 2026
স্টক নিউজ বিডি September 15, 2026 0 শেয়ার করুন
74

মুহাম্মদ মোতালেব আলী পান্না বাগাতিপাড়া, নাটোর সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের(লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সঙ্গে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারেও খোঁজ নেন প্রতিমন্ত্রী। পরে রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কিনা তা জানারও চেষ্টা করেন তিনি।

সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের স্বাস্থ্যগাথা হল রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরো জানান, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হকের মাধ্যমে ইতিমধ্যে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনার নোটগুলো পেয়েছি, যে সমস্যা গুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবো।

এছাড়াও হাসপাতাল পরিদর্শনের পূর্বে তিনি বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সরকারি অর্থের/অনুদানের চেক বিতরণ, উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত সরকারি অর্থের/অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ,বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

পরে সর্বশেষ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করে তিনি।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া,উপজেলা কৃষি অফিসার ড ভবসিন্ধু রায়,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, মৎস্য অফিসার মাহমুদ হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন।

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপি নেতা মো আব্দুল রশিদ চৌধুরী,বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল ,বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মো মুক্তার হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান,ছাত্রদলের আহবায়ক সোহেল রানা,বাগাতিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন

September 16, 2026

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র বৈঠক

September 15, 2026

পুবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন রেট ১০ শতাংশ

September 15, 2026

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ...

September 15, 2026

নতুন তিন উপশাখা চালু করল আইডিএলসি ফাইন্যান্স

September 14, 2026

আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন...

September 14, 2026

সর্বশেষ খবর

  • বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন

  • শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র বৈঠক

  • পুবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন রেট ১০ শতাংশ

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না —প্রতিমন্ত্রী পুতুল

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

  • আল-হাজ টেক্সটাইলের ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

  • আইপিও ও সরাসরি তালিকাভুক্তিতে প্রাধান্য দিয়ে চট্টগ্রামে আইডিএলসি ইনভেস্টমেন্টস ও সিসিসিআই এর যৌথ উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের...

শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র...

পুবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন...

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে...