Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়বিশেষ প্রতিবেদন

শাহ রিয়াজ আহমদ আশরাফী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্‌যাপিত

স্টক নিউজ বিডি August 29, 2026
স্টক নিউজ বিডি August 29, 2026 0 শেয়ার করুন
55

শাহ রিয়াজ আহমদ আশরাফী ফাউন্ডেশন এর উদ্যোগে পল্লবীতে ঈদে মিলাদুন্নবী পালিত হয় ।ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমাম হাসান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (স.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে; প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী পল্লবীস্থ বড় মসজিদের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শাহ রিয়াজ আহমদ আশরাফী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম হাসান বলেন, বিশ্বে ও সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (স.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ্কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

তিনি বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুহাম্মদ (স.)-কে বিশ্বজগতের হেদায়েত ও নাজাতের জন্য ‘রহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবী করিম (স.) সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি।’ (সুরা আল-আম্বিয়া ১০৭)।

ইমাম হাসান বলেন- মুহাম্মদ (স.) এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তি, শান্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছেন।

ইমাম হাসান বলেন, আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবীর (স.) অনুপম জীবনাদর্শ, তার সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে বলে আমি মনে করি।

আমার দৃঢ় বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।

তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ তথা বিশ্ববাসীর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সকলকে মহানবী (স.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মোস্তাফিজুর রহমান আনসারী (সুমন),  খলিল ওয়ার্সী, ইব্রাহিম হাসান মিঠু, মো. মুরাদ, ইরফান কাদরী ,রেজওয়ান শাহনেওয়াজ প্রমুখ।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে ভবনমালিক-এলাকাবাসীর মানববন্ধন

September 10, 2026

বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে...

September 8, 2026

বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

September 8, 2026

বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

September 7, 2026

‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন...

September 7, 2026

“এক্সচেঞ্জ-ট্রেডেড প্ল্যাটফর্মে আর্থিক ডেরিভেটিভস প্রবর্তন বিষয়ে অংশীজনদের সঙ্গে...

September 7, 2026

সর্বশেষ খবর

  • রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে ভবনমালিক-এলাকাবাসীর মানববন্ধন

  • বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে হবে: ডিএসই চেয়ারম্যান

  • বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

  • ‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ‘জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

  • বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

  • ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে হবে: ডিএসই চেয়ারম্যান

  • সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে...

বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও...

বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর...

বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি...