Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদকোম্পানি সংবাদবিশেষ প্রতিবেদন

২০২৫ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় আর্থিক সাফল্য

Umme jannat November 9, 2025
Umme jannat November 9, 2025 0 শেয়ার করুন
73

নৈপুণ্যের ধারা অব্যাহত রেখে ২০২৫ সালের প্রথম নয় মাসেও ব্র্যাক ব্যাংক উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটির সম্পদ ২৬% এবং আয় ৪১% বৃদ্ধি পাওয়ায় লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শক্তিশালী আর্থিক ভিতের ওপর ভর করে ব্র্যাক ব্যাংক চলতি বছরের প্রথম নয় মাসে সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফায় (এনপিএটি) ৫২% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই তথ্যগুলো ব্যাংকটির সমন্বিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৫৩৬ কোটি টাকা, যা ২০২৪ সালের একই সময়ে অর্জিত ১,০১১ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এই সময়ে ব্যাংকটির একক (স্ট্যান্ডঅ্যালন) কর-পরবর্তী নিট মুনাফা ১,০৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের ৮২৭ কোটি টাকার তুলনায় ২৮% বেশি। অর্থনীতি ও শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ সত্ত্বেও ব্র্যাক ব্যাংক ২০২৫ সালের প্রথম নয় মাসে ব্যালেন্স শিটে ইন্ডাস্ট্রি গড় প্রবৃদ্ধির চেয়ে লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময় গ্রাহক আমানত ২৯% এবং গ্রাহক ঋণ ১১% বৃদ্ধি পেয়েছে (বার্ষিক ভিত্তিতে)।
৩ নভেম্বর ২০২৫ ভার্চুয়ালি আয়োজিত আর্নিং ডিসক্লোজার অনুষ্ঠানে ব্যাংকটির ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ও পরিচালনগত পারফর্মেন্স প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে দেশি-বিদেশি বাজার ও বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার এবং পুঁজিবাজার বিশেষজ্ঞসহ ব্যাংকের বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশ নেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটির আর্থিক ফলাফল, পরিচালনগত নৈপুণ্য ও শক্তিমত্তা তুলে ধরেন। এ সময় তাঁরা ব্যাংকটির ভবিষ্যৎ কৌশলগত কর্মপরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ:
• সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে ৬.০৯ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৪.৩৭ টাকা।
• ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) বৃদ্ধি পেয়ে হয়েছে ৫১.৭৩ টাকা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৩৯.৩৮ টাকা।
• সমন্বিত মোট গ্রাহক আমানত (বার্ষিক) ২৮% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ৯৩,৭৭২ কোটি টাকায়, যা ব্যাংকটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল ও গ্রাহক আস্থার প্রতিফলন।
• সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) যথাক্রমে ২২.৫৮% এবং ১.৭৭%।
• সমন্বিত মোট আয় ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় ৩৪% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে লক্ষণীয় সুদ আয়ের পাশাপাশি নন-ফান্ডেড আয়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
• ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির খেলাপি ঋণের হার (এনপিএল) দাঁড়িয়েছে ৩.৫৬%, যা ২০২৪ সালের ডিসেম্বরের ছিল ২.৬৩%।

ব্র্যাক ব্যাংকের এমন আর্থিক সাফল্য নিয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের এই সাফল্য গ্রাহক, সমাজ এবং দেশের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। গ্রাহক ও স্টেকহোল্ডারদের আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে আমরা উদ্ভাবন, ক্ষমতায়ন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে অবদান রাখতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “ধারাবাহিক সাফল্য ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক এখন গ্রাহকদের কাছে এক আস্থার নাম। কমপ্লায়েন্স ও মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংক এখন রোল মডেল। এমন অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের চেয়ারপারসন ও পরিচালনা পর্ষদের প্রতি— তাঁদের কৌশলগত দিকনির্দেশনার জন্য, কেন্দ্রীয় ব্যাংকের প্রতি— তাঁদের ধারাবাহিক দিকনির্দেশনার জন্য এবং গ্রাহকদের প্রতি— তাঁদের অবিচল আস্থার জন্য।”

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...