89
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউডের আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব করণ জোহর। পরিচালনার পাশাপাশি তাকে পাওয়া গেছে অভিনয়, প্রযোজনা, উপস্থাপনাতেও। তার সঞ্চালিত রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’ বার বার খবরের শিরোনাম হয়েছে। স্বজনপ্রীতির অভিযোগ, ব্যতিক্রমী ফ্যাশন ও ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় চলে আসেন তিনি।
নিজের জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে করণ জানিয়েছেন, তার নতুন ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। আগামী বছরের এপ্রিলেই নতুন ছবির শুটিং করবেন তিনি। ছবিটি অ্যাকশন ঘরাণার হবে বলেও জানিয়েছেন করণ।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
২৬ মে ২০২২


