Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদখেলাধুলা

জার্সি উন্মোচন করল মিনিস্টার ঢাকা

স্টক নিউজ বিডি January 19, 2022
স্টক নিউজ বিডি January 19, 2022 0 শেয়ার করুন
ministar dhaka
131

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী ২১ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (টি-টোয়েন্টি) ২০২২-এর অষ্টম আসরের পর্দা উঠতে যাচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করল মিনিস্টার ঢাকা দল। সোমবার সন্ধ্যায় গুলশান ২ এর মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করে মিনিস্টার ঢাকা ।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, মিনিস্টার ঢাকা দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল , রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, দলের হেড কোচ মোঃ মিজানুর রহমান বাবুল, টিম ম্যানেজার সাইফুল ইসলাম ভূঁইয়া, লজিস্টিক ম্যানেজার আলিমুজ্জামান সজিব, ফুডপান্ডা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার মিস আম্বারীন রেজা, কানসাই নেরোলাক পেইন্ট (বাংলাদেশ)-এর হেড অব মার্কেটিং মো. নুরল করিম সিফাত ও অন্যান্য টিম স্পন্সর কোম্পানির ঊধ্বর্তন প্রতিনিধিগণ এবং মিনিস্টার গ্রুপের সিনিয়র কর্মকর্তারা।

অনুষ্ঠানে লোগো ও জার্সি উন্মোচনের পাশাপাশি দলের স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ মাহমুদউল্লাহ রিয়াদকে মিনিস্টার ঢাকা দলের অধিনায়ক করে পুরো দলের তালিকা ঘোষণা করেন। দলের অন্যান্য খেলোয়ারা হলেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, জহুরুল ইসলাম, শামসুর রহমান শুভ, শফিউল ইসলাম, নাঈম শেখ, রিশাদ হোসেন, এবাদত হোসেন চৌধুরী, ইমরানুজ্জামান, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), মোহাম্মদ শাহজাদ মোহাম্মদী (আফগানিস্তান), কায়েস আহমেদ কামাওয়াল (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।

বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেন, ঢাকার স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ। আর অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ এর লক্ষ্য ভয়হীন ও আক্রমণাত্মক খেলে শিরোপা অক্ষুন্ন রাখা।

এসময় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ বলেন, “ঢাকার মতো জনপ্রিয় একটি দলের ফ্র্যাঞ্চাইজি পেয়ে আমরা গর্বিত। দেশী ও বিদেশী খেলোয়ারের সমন্বয়ে সেরা দল গঠন হয়েছে। আমরা আশা করবো সকলের সহযোগিতায় এবং সকল খেলোয়ারের সর্বোচ্চটা দিয়ে এবারের বঙ্গবন্ধু বিপিএলের জয় নিশ্চিত করতে পারবো। আমাদের সাথে যারা যুক্ত হওয়ার জন্য ফুডপান্ডা বাংলাদেশ, গাজী গ্রুপ, কানসাই নেরোলাক পেইন্ট (বাংলাদেশ)কেও ধন্যবাদ জানাই।”

মিনিস্টার ঢাকা দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “শুরুতেই ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি আয়োজনের মাধ্যমে খেলোয়ারদের তালিকা ও জার্সি উম্মোচন এবং আমাকে মিনিস্টার ঢাকা দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করায়। যার মধ্য দিয়ে আমাদের ওপর একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের দল সবসময় প্রস্তুত। আশা করি মাঠেই আমরা আমাদের সেরা দিয়ে জয় ছিনিয়ে আনতে পারবো।”

তামিম ইকবাল বলেন, “মিনিস্টার গ্রুপ আমাদের উপর বিশ্বাস রেখেছে। আমরা আশা করি সেই বিশ্বাস ধরে রাখতে পারবো। তাছাড়া সকলকে সাথে নিয়ে একসাথে খেলতে পারছি এটাও অনেক বড় কিছু। আমরা আমাদের সেরাটা দিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যাবো। এই জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

মিনিস্টার গ্রুপের পাশাপাশি মিনিস্টার ঢাকা দলের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে ফুডপান্ডা বাংলাদেশ, গাজী গ্রুপ, কানসাই নেরোলাক পেইন্ট (বাংলাদেশ)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

আজকের খবরখেলাধুলামিনিস্টার ঢাকা
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন...

September 27, 2026

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে...

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...