স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮৯ পয়েন্টে।
সারাদিনে লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, দর কমেছে ১৬৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৯০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৩০ কোটি ১ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭১৯ পয়েন্টে
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


