স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। তবে সিএসইতে কমেছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের থেকে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৯৪ পয়েন্টে।
আজ বাজারে মোট ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ১৯৯ টির, দাম কমেছে ১৩৩ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫০টির।
সারাদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৮২ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১১৮ কোটি ৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৬ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


