82
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কিয়েরন পোলার্ড। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
ওয়েস্ট ইন্ডিজের ৩৪ বছর বয়সী এই দীর্ঘদেহি তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন।২০১২ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ব্যাটিং করতে পারা এই অলরাউন্ডার।
অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন, ‘অনেক ভাবনা-চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যখন বয়স ছিল ১০ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল। ১৫ বছর দলের প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত।’
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
