Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
খেলাধুলা

আরও এক বছর ভারতীয় ক্রিকেট একাডেমির কোচ লক্ষ্মণ

স্টক নিউজ বিডি August 15, 2024
স্টক নিউজ বিডি August 15, 2024 0 শেয়ার করুন
49

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচের দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের। তার আগেই তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। মাঝে সাময়িক সময়ের জন্য জাতীয় দলেরও প্রধান কোচ ছিলেন লক্ষ্মণ। তবে পরে আবার ফিরে যান এনসিএ–তে। আবার নতুন করে শোনা গিয়েছিল আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি, এরই মাঝে এলো তার পুরোনো দায়িত্বের মেয়াদ বাড়ানোর খবর।

এনসিএ’র দায়িত্বে থাকার কারণে আইপিএলে কোনো দলের সঙ্গে যুক্ত হতে পারেননি লক্ষ্মণ। এবারও তাই ঘটতে যাচ্ছে। তার সঙ্গে সিতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলে এবং হৃষীকেশ কানিতকরও থাকছেন বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে।

ইএসপিএন ক্রিকইনফো বলছে, এনসিএ’র অধীনে কমপক্ষে ১০০ পিচ এবং ইন্ডোরে ৪৫ পিচের সুবিধা এবং আন্তর্জাতিক মানের তিনটি মাঠ প্রস্তুতের কাজ চলছে। যেখানে থাকছে একটি আধুনিক রিহ্যাব সেন্টার, আবাসিক সুবিধা, অলিম্পিক আকৃতির পুল। জাতীয় দলের কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে তাদের পুনর্বাসনের লড়াই করতে দেখা যায় এই ক্রিকেট একাডেমিতে। এ ছাড়া রাহুল দ্রাবিড় এনসিএ’র কোচ থাকাকালে সেখান থেকে জাতীয় দলের খেলোয়াড় প্রস্তুতের একটি ধারা তৈরি করে দিয়েছেন।

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এনসিএ-র দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মণকে। এর মাঝে তিনি দুয়েক বার ভারতীয় দলের কোচও হয়েছিলেন। দ্রাবিড়কে বিশ্রাম দিলে লক্ষ্মণকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল সাময়িকভাবে। এখন লক্ষ্মণের লক্ষ্য ভারত ‘এ’ দলকে জেতানো। তবে আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে তাকে ‘এ’ দলের খেলাগুলো নির্বিঘ্নভাবে আয়োজনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে।

লক্ষ্মণ এনসিএ-তে নিজের প্রথম তিন বছরের মেয়াদে ইনজুরি ব্যবস্থাপনা, খেলোয়াড়দের রিহ্যাবিলিটেশন, কোচিং প্রোগ্রাম, সিনিয়র দলগুলোর জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা সাজানো, বয়সভিত্তিক দল ও নারী ক্রিকেটের উন্নয়নে কাজ করে আসছেন।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

April 4, 2026

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কারা কোন...

April 1, 2026

রাজনৈতিক কারণে যেন কোনো খেলোয়াড় দল থেকে বাদ...

April 1, 2026

বিপিএলের শিরোপা জিতে ম্যাচ না খেলা ক্রিকেটারদেরও কৃতিত্ব...

January 24, 2026

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস...

January 23, 2026

শেষ ১২ বলে ৫০ রান, চার ছক্কার বন্যায়...

November 21, 2025

সর্বশেষ খবর

  • নেতানিয়াহুর চাপে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প: কমলা হ্যারিস

  • বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ায় সরকার দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

  • রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

  • তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

  • ওয়ালটনের ইলেকট্রিক বাইকে মূল্য ছাড়

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • তেলের দাম বাড়ল

  • আগামীকাল সেনা কল্যাণের আইপিও আবেদন শেষ

  • বিডি অটোকারসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ায় সরকার দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

  • নেতানিয়াহুর চাপে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প: কমলা হ্যারিস

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে...

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে...

রাজনৈতিক কারণে যেন কোনো খেলোয়াড়...

বিপিএলের শিরোপা জিতে ম্যাচ না...