Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদখেলাধুলা

বিপিএলের শিরোপা জিতে ম্যাচ না খেলা ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত

স্টক নিউজ বিডি January 24, 2026
স্টক নিউজ বিডি January 24, 2026 0 শেয়ার করুন
86

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্ত’র দল হেসেখেলে জিতে শিরোপা ঘরে তুলেছে। অবশ্য আসরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্সে অন্যতম ফেভারিট ছিল রাজশাহী। বড় নামের চেয়ে তারা তরুণ-অভিজ্ঞের মিশ্রণে স্কোয়াডে ভারসাম্য রক্ষায় মনোযোগ দেয়। চূড়ান্ত সাফল্যের পর একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত। 

বিপিএল আসরজুড়ে অনেক ক্রিকেটারকেই খেলার সুযোগ দিতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। তরুণ ক্রিকেটার ওয়াসি সিদ্দিকী, জিসান আলমসহ অনেকেই ডাগআউটে বসে ছিলেন। ট্রফি জয়ে তাদেরও অবদান দেখেছেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একাদশ গড়া নিয়ে বলেন, ‘অনেক কঠিন কাজ (সিদ্ধান্ত নেওয়া) ছিল। পেশাদার জায়গা থেকে দলের জন্য যা দরকার ছিল করার চেষ্টা ছিল। জিসান, ওয়াসি, (শাখির) শুভ্ররা একটা ম্যাচও পায়নি। তাদের দেখে মনে হয়নি তারা আপসেট।’

শিরোপা জয়ে তাদেরও কৃতিত্ব দেখছেন শান্ত, ‘মাঠে আসলে তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কাপটা জেতার পেছনে এগুলোই বড় কারণ। অধিনায়ক হিসেবে কঠিন ছিল এসব হ্যান্ডেল করা। যাদের খেলাতে পারিনি তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তাতে আমার কাজ সহজ হয়েছে। এ ধরনের ক্যারেক্টারই সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করবে।’ 

dhakapost

সদ্য সমাপ্ত বিপিএলের ট্রফিতে ছিল নতুনত্ব। যদিও ফাইনালের আগপর্যন্ত আকর্ষণীয় এই স্মারক আড়ালেই ছিল। অন্যান্য আসরের চেয়ে ভিন্ন মাত্রা নিয়ে ফেরা বিপিএলের ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়ক বলেন, ‘ভালো লেগেছে নতুনত্ব। দিনশেষে কাপ কীভাবে আসলো এটা ম্যাটার করে না, ম্যাটার করে কীভাবে কাপ জিততে পারি। তবে নতুনত্ব এসেছে, ভালো লেগেছে।’

জিসান আলমকে নিয়ে আলাদা করে কথা বললেন শান্ত, ‘আসলে আমি জানি না কতটা ধরে রাখতে পেরেছি নিজেকে। তবে আমি চেষ্টা করি দলকে যতটা দেওয়া যায় ম্যাচ খেলি বা না খেলি। জিসানকে যতটা দেখেছি গত এক মাস, দারুণ ক্যারেক্টার। ম্যাচ না খেললেও অনুশীলনে শতভাগ দেওয়া, প্রসেস ধরে রাখা কিংবা দলের ভালো চিন্তা করছি কি না– এগুলো অনেক জরুরি তরুণ ক্রিকেটারদের জন্য। জিসান ধীরে ধীরে এসব জায়গায় উন্নতি করছে। আমি যদি এক-দেড়বছর আগের জিসান আর এবারের জিসান দেখি, এই জায়গায় অনেক উন্নতি। ওর একটা জিনিস ভালো লেগেছে, ম্যাচ খেলার জন্য প্রতিদিন প্রস্তুত ছিল। সামনে হয়তো সে অধিনায়ক হয়ে দলকে জেতাতেও পারে। তার এই নিবেদন দলের প্রতি, এগুলো অনেক সাহায্য করবে।’ 

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো...

September 29, 2026

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে...