Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
জাতীয়বিশেষ প্রতিবেদন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ায় সরকার দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

স্টক নিউজ বিডি April 19, 2026
স্টক নিউজ বিডি April 19, 2026 0 শেয়ার করুন
2
11 / 100
Powered by Rank Math SEO
SEO Score

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে। সরকার এটা করতে বাধ্য হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

জ্বালানি মন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবু, আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি।

তিনি বলেন, যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্ব তেলের দাম সমন্বয় করেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে আমদানি করে স্টক তৈরি করতে যে দাম লেগেছে, তার থেকে নীচে তেলের দাম সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার এটা করতে বাধ্য হয়েছে, কারণ তেল বৈদেশিক মুদ্রায় কিনতে হয়। যাতে দাম কিছু বাড়লেও সহনীয় লেভেলে থাকতে পারে, সে ব্যবস্থা করেছে। তেলে এখনও ভর্তুকি দিতে হচ্ছে।

ইকবাল হাসান আরো বলেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।

উল্লেখ, আজ থেকে দেশব্যাপী নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রলের দাম লিটার প্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৫ টাকা। এর ফলে, বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রলের দাম হয়েছে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম হয়ে গেছে ১১৫ টাকা।

নতুন সিদ্ধান্তে দাম বাড়ানো হয়েছে কেরোসিনেরও। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার কেরোসিন এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার...

April 19, 2026

তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

April 19, 2026

ওয়ালটনের ইলেকট্রিক বাইকে মূল্য ছাড়

April 19, 2026

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

April 16, 2026

ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫...

April 12, 2026

সুনামগঞ্জে ব্যক্তি মালিকানাধীন হাসপাতালের ফিতা কাটলেন জেলা স্বাস্থ্য...

April 10, 2026

সর্বশেষ খবর

  • নেতানিয়াহুর চাপে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প: কমলা হ্যারিস

  • বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ায় সরকার দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

  • রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

  • তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

  • ওয়ালটনের ইলেকট্রিক বাইকে মূল্য ছাড়

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আরও এক বছর ভারতীয় ক্রিকেট একাডেমির কোচ লক্ষ্মণ

  • তেলের দাম বাড়ল

  • আগামীকাল সেনা কল্যাণের আইপিও আবেদন শেষ

  • বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ায় সরকার দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

  • নেতানিয়াহুর চাপে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প: কমলা হ্যারিস

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন...

তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফের...

ওয়ালটনের ইলেকট্রিক বাইকে মূল্য ছাড়

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি...