Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদএজিএম / ইজিএমকোম্পানি সংবাদলভ্যাংশশেয়ার বাজার

ইবনে সিনার ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি November 23, 2025
স্টক নিউজ বিডি November 23, 2025 0 শেয়ার করুন
85

নিজস্ব প্রতিবেদক: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানীয় চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।

সভায় কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন। অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে সর্বজনাব কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।

জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১ জুলাই, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত ২১৮,০৬,৬৬, ৯৬৬ (দুইশত আঠারো কোটি ছয় লক্ষ ছেষট্টি হাজার নয়শত ছেষট্রি) টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

বিদ্যমান শ্রম আইনের আলোকে কোম্পানী মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৪,৩৩,৫৮,৩৯১/ (চার কোটি তেত্রিশ লক্ষ আটান্ন হাজার তিনশত একানব্বই) টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি, ২০২৪ সনের জুলাই- গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে...

October 4, 2026

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ...

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...