150
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালনা বোর্ড চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে এককভাবে ছিল ৫২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৯০ পয়সা
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
